সুভাষ! প্রত্যেক ভারতবাসীর কাছে এই নামটা একটা আবেগ। ভারতবর্ষের স্বাধীনতা যবে থেকে এসেছে সেই স্বাধীনতার সঙ্গে জুড়ে রয়েছে সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য। এই অমীমাংসিত প্রশ্নের উত্তর মানুষের কাছে আজও অজ্ঞা
। ‘সুভাষ ঘরে ফিরেছিলেন ‘ এই বইয়ে ধরা রয়েছে সাংবাদিকের নিজস্ব ভঙ্গিতে সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য বিষয়ে তদন্ত। চন্দননগর থেকে উত্তর প্রদেশের ‘ফৈজাবাদ’ রহস্যের সন্ধানে ছুটে বেড়ানোর গল্প।
...