0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Prananath Hoio Tumi

  • 0 /5 (0)

SKU: PHTPB01

₹359.00 ₹450.00

Stock Quantity: 10 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
করতালতলীর ধুলটে নীলমাধবের মন্দিরের ভিতর ভক্তিতে গাইতে গাইতে নীলমাধবে বিলীন হয়ে গেল প্রাণনাথ গোঁসাই। বাইরে ওকে গ্রেফতারের জন্য ছদ্মবেশে অপেক্ষারত ইংরেজ পুলিশ হতবাক। হতবাক ধুলটে উপস্থিত তিন হাজার ভক্ত। জলজ্যান্ত মানুষটা মন্দিরের ভিতর থেকে ভোজবাজির মত হাওয়ায় মিলিয়ে গেল? এও কি সম্ভব?
বাঙালির হারিয়ে যাওয়া গৌরবোজ্জ্বল অতীতকে খুঁজে খুঁজে বের করে আনে প্রীতম বসুর বুদ্ধিদীপ্ত গবেষণা। তারপর লেখক বাংলার সেই বিস্মৃতপ্রায় মহান অতীতের সঙ্গে পাঠকের পরিচয় করিয়ে দেন এক কল্পকাহিনীর মাধ্যমে। এভাবে একের পর এক সৃষ্টি করে চলেন “ছিরিছাঁদ”, “পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল”, “চৌথুপীর চর্যাপদ”, “কপিলাবস্তুর কলস” এর মত জনপ্রিয় উপন্যাস যা বিদগ্ধ পাঠকসমাজে আলোড়ন জাগিয়ে হয়েছে বহুল সমাদৃত।
সেরকমই এক গভীর গবেষণাজাত কল্পকাহিনী “প্রাণনাথ হৈও তুমি”। 

এ এমন এক উপন্যাস যা বাঙালিকে নিজের গৌরবপূর্ণ ঐতিহ্যের সম্বন্ধে পরিচিত হওয়ার জন্য অনুপ্রাণিত করে। বাঙালি পাঠক পাঠিকাদের করে মাতৃভাষার জন্য গর্বিত ।
  • Weight
    650 g
  • No. of Pages
    415
  • Binding
    Paperback
  • Publishing Year
    2022
  • Publisher
img
Pritam Basu

প্রীতম বসু শিবপুর বি. ই কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। পরবর্তি কালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে ফাইন্যান্সের এমবিএ সম্পন্ন করেন। তার প্রকাশিত থৃলারের মধ্যে চৌথুপীর চর্যাপদ, পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল, ছিরিচাদ এবং কপিলাবস্তুর কলস অন্যতম। লক্ষীর পাঁচালী নামে একটি রম্য কবিতার বইও লিখেছেন তিনি। বর্তমানে আমেরিকায় বসবাস করেন এবং সেখানেকার নাগরিক হলেও আদ্যন্ত একজন বাঙালি। ভারতের কলকাতা এবং দিল্লিতেও অনেক বছর বসবাস করেছেন। লেখকের পূর্বপুরুষের শিকড় বাংলাদেশের মাটিতে গাঁথা। বাবা পাবনা জেলার এবং মায়ের আদি বাড়ি ঢাকায়। নিউ ইয়র্কে একটি বহুজাতিক সংস্থায় উচ্চাপদে কর্মরত আছেন তিনি।

See all book by Pritam Basu

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book