একদিকে ‘মৃত’ ওসামা বিন লাদেন! আর এক দিকে ভয়ঙ্কর রক্তলোলুপ জঙ্গি ইলিয়াস কাশ্মীরি। যে স্বপ্ন দেখছে ‘গাজওয়া-ই-হিন্দ’-কে সফল করে উপমহাদেশের বুকে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার। আর অন্য দিকে অদিতি চৌহান! আসুন, পা রাখুন এক ভয়ঙ্কর দুনিয়ায়।
যেখানে অদিতির শত্রু শুধু সন্ত্রাসবাদীরাই নয়, তাদের থেকেও শক্তিশালী কেউ! ২০১১। ১ মে-র রাত। অ্যাবটাবাদ! জেরোনিমো একিয়া! সেই রাতে ওই একটা ‘মেসেজ’ বদলে দিয়েছিল হোয়াইট হাউসের চেহারা। এর পরে সাংবাদিক বৈঠক করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, ‘‘উই গট হিম।’’ ওই ঘটনার দিন কয়েকের মধ্যে পাকিস্তানে থাকা তাঁর এজেন্টের কাছ থেকে একটা কোডেড মেসেজ পেলেন র চিফ। এক লাইনের মেসেজটা বলছে— ‘এল এমির মাইঠ হ্যাভ সারভাইভড দ্য অ্যাটাক অব দ্য হকস!’ এই একটা গোপন মেসেজ অদিতি চৌহানকে পাঠিয়ে দিল এমন এক অসম্ভব মিশনে যা কল্পনারও বাইরে! অদিতির সামনে দু’টো চ্যালেঞ্জ। তাঁকে খুঁজে বার করতে হবে একটা সত্য— ‘ওসামা বিন লাদেন কি বেঁচে আছে? বেঁচে থাকলে কোথায় আছে?’ আর থামাতে হবে ইলিয়াস কাশ্মীরি আর তার ‘গাজওয়া-ই-হিন্দ’-এর স্বপ্নকে।
এক দিকে তাড়া করে আসছে সিআইএ কিল টিম। সত্যটাকে মুছে দিতে। অন্য দিকে, এক প্রাক্তন পাকিস্তানি ব্রিগেডিয়ার জেনারেল আর তার দল যে কোনও মূল্যে রক্ষা করতে চায় তাদের ‘মসিহা’-কে। এর মাঝেই ক্রমশ ছড়িয়ে পড়ছে ইলিয়াস কাশ্মীরির কালো ছায়া। যে সন্ত্রাসবাদীর লক্ষ্য ভারতের বুকে প্রলয় ঘটানো। এই কাহিনি আপনাকে নিয়ে যাবে পাকিস্তান থেকে আফগানিস্তান। অ্যাবটাবাদ থেকে কান্দাহার। সিআইএ আর সন্ত্রাসবাদীদের দুনিয়ায়। নিয়ে যাবে বিশ্বাসঘাতকতা আর বন্ধুত্বের সরণিতে। আর এনআইএ অফিসারকে ফেলে দেবে এক ভয়ঙ্কর প্রশ্নের মুখে— সত্যটা জানতে পারলে কী করবেন অদিতি চৌহান?
-
Weight500 g
-
No. of Pages272
-
BindingHardcover
-
ISBN978-93-47663-19-2
-
Publishing Year2026
-
Publisher