0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Panchmuror Panchananmangal || Pritam Basu || পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল || প্রীতম বসু

  • 0 /5 (0)

SKU: PPPB01

₹199.00 ₹250.00

Stock Quantity: 10 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
চয়নবিলের তলা থেকে আবিষ্কৃত হল পাথরে খোদাই করে ১৪০০ সালের কথ্য বাংলা ভাষায় ও লিপিতে লেখা পঞ্চাননমঙ্গল কাব্য। কিন্তু সেখানে কেন পঞ্চানন ঠাকুরের পূজার মন্ত্রে আমাদের পূর্বপুরুষরা লুকিয়ে রেখেছিল অজস্র আধুনিক অঙ্কের সূত্র?

ছ’শ বছর আগেকার বাঙালীর অজস্র অজানা পারদর্শিতার আলেখ্য দেখে গর্বে বুক ফুলে উঠবে, কিন্তু এক অশুভ বৈদেশিক শক্তি পঞ্চাননমঙ্গল ধ্বংস করার জন্য কেন উন্মত্তপ্রায়? বখতিয়ার খিলজি নালন্দা ধ্বংস করে তিন মাস ধরে মহামূল্যবান পুঁথি পুড়িয়ে আমাদের অতীত মুছে দিয়েছিল। তবে কি পঞ্চাননমঙ্গলের সংগে সঙ্গে হারিয়ে যাবে প্রাচীন বাঙালীর বিজ্ঞান, সাহিত্য, দর্শনের শেষ দলিল?

সদানন্দ ভট্টাচার্য পাঁচমুড়ো গ্রামের সঙ্গতিহীন জমিদার। কিন্তু বাংলার প্রাচীন সাহিত্য এবং পুঁথিপাটা নিয়ে ভদ্রলোকের বেশ নাড়াঘাঁটা আছে। বিদেশ থেকে এক ভদ্রলোক আসেন ওঁর কাছে, যাঁর নাম মিঃ ধাড়া। এঁর নাকি লন্ডনে একটা মিউজিয়াম আছে, সেখানে তিনি বাংলা সাহিত্যের পুরোনো সব পুঁথি সংগ্রহ করে রাখেন। এই পুঁথির কাজেই তাঁর এদেশে আগমন এবং সদানন্দ ভট্টাচার্যের কাছে নাড়া বাঁধা। কালাচাঁদ নামে এক পুঁথি চোর ধাড়াকে চন্ডীদাসের এক নকল পুঁথি বিক্রী করতে এসে সদানন্দের হাতে ধরা পড়ে। সদানন্দ যখন পুঁথির নকলনবীশীর ব্যাপারে জ্ঞান দিতে ব্যস্ত, সেইসময় খবর পাওয়া যায়, পাঁচমুড়ো গ্রামের প্রায় মজে যাওয়া পুকুর চয়নবিলের নীচে থেকে নাকি কিছু পাথর পাওয়া গেছে, যাতে পুরোনো কীসব অক্ষর খোদাই করা আছে। পাথরের ওপর খোদাই করা লেখা পাঠ করে সদানন্দ উত্তেজিত হয়ে উঠলেন – পঞ্চদশ শতাব্দীর বাংলা ভাষায় এক অনন্য রচনার অংশবিশেষ!
এই পঞ্চাননমঙ্গলের অস্তিত্ব নাকি অনেকটা নেক্রোনমিকনের মত। আরব মুসলমানদের কাছে এই বই নাকি, "শয়তানের পুঁথি" ।

পঞ্চাননকাব্য? মানে পঞ্চাননমঙ্গল? কিন্তু সেরকম তো কিছুর সন্ধান পাওয়া যায় না বাংলা সাহিত্যের ইতিহাসে...পঞ্চাননমঙ্গল আদৌ ছিল কিনা কে জানে? কিন্তু এই কাব্য মোটেই অন্যান্য মঙ্গলকাব্যের মত গূঢ় জীবনদর্শন বা দেবস্তুতি নয়। এতে লুকানো ছন্দের মধ্যে অঙ্ক।

গল্প এগিয়েছে এদিক ওদিক করে। কখনো ইতিহাস, কখনো বর্তমানকে ঘিরে। জালালুদ্দিনের সময়ের পঞ্চমুন্ডি গ্রামের ইতিহাসের ওপর ভর করে চলেছে পঞ্চাননমঙ্গল। তাতে যেমন এক বিয়োগান্তক মঙ্গলকাব্য আছে, তেমনি আছে এক অসম্ভব প্রতিভাবান বাঙালী কবিরাজের রচনায় গণিতের সাথে কাব্যের মেলবন্ধন। পড়লে চমৎকৃত হতে হয়।

লুপ্ত এক মঙ্গলকাব্য ঘিরে পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল এক অসাধারণ থ্রিলার।
  • Weight
    400 g
  • No. of Pages
    232
  • Binding
    Paperback
  • Publishing Year
    2020
  • Publisher
img
Pritam Basu

প্রীতম বসু শিবপুর বি. ই কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। পরবর্তি কালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে ফাইন্যান্সের এমবিএ সম্পন্ন করেন। তার প্রকাশিত থৃলারের মধ্যে চৌথুপীর চর্যাপদ, পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল, ছিরিচাদ এবং কপিলাবস্তুর কলস অন্যতম। লক্ষীর পাঁচালী নামে একটি রম্য কবিতার বইও লিখেছেন তিনি। বর্তমানে আমেরিকায় বসবাস করেন এবং সেখানেকার নাগরিক হলেও আদ্যন্ত একজন বাঙালি। ভারতের কলকাতা এবং দিল্লিতেও অনেক বছর বসবাস করেছেন। লেখকের পূর্বপুরুষের শিকড় বাংলাদেশের মাটিতে গাঁথা। বাবা পাবনা জেলার এবং মায়ের আদি বাড়ি ঢাকায়। নিউ ইয়র্কে একটি বহুজাতিক সংস্থায় উচ্চাপদে কর্মরত আছেন তিনি।

See all book by Pritam Basu

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book