0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Iti Nirbhoypur || Arpita Sarkar || ইতি নির্ভয়পুর || অর্পিতা সরকার

  • 0 /5 (0)

SKU:

₹299 ₹400 25% OFF

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
ইতি নির্ভয়পুর একটি সামাজিক, প্রেম, মনস্তাত্ত্বিক উপন্যাস। নির্ভয়পুর একটি আবিদাসী অধ্যুষিত এলাকা। কিন্তু এখানের ভূমিপুত্ররা বাঙালি সংস্কৃতিতেই বড় হয়েছে। কারণ বাঙালিরা এই শান্ত পাহাড়ি জনপদকে কেন্দ্র করে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে। মনোরম পরিবেশে গড়ে উঠেছে অনুপমা টি এস্টেট, মিত্র টি এস্টেট, ঘোষাল ট্রাভেলস, মল্লিক অ্যান্ড সন্স হোটেল অ্যান্ড রিসোর্ট। বাঙালিদের এই কোম্পানিতেই বর্তমানে কর্মরত এখানের ভূমিপুত্ররা। কারণ তাঁদের পূর্বপুরুষরা সামান্য অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছে নির্ভয়পুরের ভূমিকে। নিজেদের জমিতে এখন নিজেরাই বেতনভুক কর্মচারী মাত্র। সেই অসন্তোষ মনের মধ্যে পুষে রেখেই এরা আপন করে নিয়েছে মালিকপক্ষকে। নির্ভয়পুরের ছোট পাহাড় পলাশবনা, সবুজ চা বাগানের ধাপে ধাপে রোজই লেখা হয় অনেক প্রেমের গল্প। কিন্তু কটা গল্প পরিণতি পায়? শৌনক আর নূপুরের প্রেমের গল্পও আঁকা হচ্ছে চা বাগানে, চার্চে, হাসপাতাল মাঠে, কিন্তু এই উত্তাল রাজনৈতিক পরিবেশে, এই চাপা অসন্তোষের আবহাওয়ায় গল্পটি কি আদৌ উপন্যাসের আকার নেবে? নাকি নির্ভয়পুর এদের প্রেমের গল্পকে অসমাপ্ত বলে ঘোষণা করে দেবে? তার উত্তর দেবে ‘ইতি নির্ভয়পুর।
img
Arpita Sarkar

জন্ম নবদ্বীপের কাছে সমুদ্রগড়। কৃষ্ণনগর কলেজ থেকে বাংলায় স্নাতক। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। তারপর চাইল্ড ডেভলপমেন্ট ডিপার্টমেন্টে চাকরি পান। স্কুল ম্যাগাজিনে লেখা প্রকাশিত হলেও লেখালিখির সূচনা ২০১৬ সালের শেষের দিকে। ফেসবুকে নিজস্ব পেজ 'Arpita Sarkar'-এ নিয়মিত লেখালিখি করেন। এই পেজের অনুসরণকারীর সংখ্যা চার লক্ষের অধিক। প্রথম বই প্রকাশিত হয় ২০১৭ সালের বইমেলায়। প্রতিটা বইই পাঠকের মনে জায়গা করে নিয়েছে। সামাজিক, প্রেম এবং রহস্য তিনটি ধারায় লেখিকা সমান সাবলীল। ছোটগল্প সংকলন ও উপন্যাস সমানভাবে পাঠক মহলে সমাদৃত। প্রথম শ্রেণীর শারদীয়া সংখ্যায় স্থান পায় লেখিকার লেখা। লেখিকার গল্প নিয়ে হয়েছে বেশ কিছু শর্ট মুভি। তিনটে গল্প নির্বাচিত হয়েছে ফিচারের জন্য। ভারত সরকারের (পূর্বাঞ্চলীয় শাখা) সংস্কৃতি মন্ত্রক কর্তৃক পুরস্কার প্রাপ্ত- ২০২১ সালের সাহিত্য সম্মান পান। জোশটকের মঞ্চ থেকে বিভিন্ন টিভি চ্যানেলে পরিচিত মুখ লেখিকা অর্পিতা সরকার

See all book by Arpita Sarkar

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Sahabas || Sathi Das || সহবাস || সাথী দাস
  • 0 /5 (0)

Sathi Das

₹234 ₹300 22% OFF

THE TEHRAN FILES || Koushik Das || দ্য তেহরান ফাইলস || কৌশিক দাশ
  • 0 /5 (0)

Koushik Das

₹319 ₹425 25% OFF

Alinagarer Andhokoop || Sougata BasuI || আলিনগরের অন্ধকূপ || সৌগত বসু
  • 0 /5 (0)

Sougata Basu

₹214 ₹275 22% OFF

Timir Hanan || Kaushik Majumdar|| তিমির হনন || কৌশিক মজুমদার
  • 0 /5 (0)

Kaushik Majumdar

₹308 ₹396 22% OFF

Bhalobashar Calculus || Amrita Koner || ভালোবাসার Calculus || অমৃতা কোনার
  • 0 /5 (0)

Amrita Koner

₹253 ₹325 22% OFF