কোভিডের পর কলেজ আবার খুলেছে। অনলাইন ক্লাসের দিন শেষ, ফিরে এসেছে ক্যান্টিনের চাউ, ল্যাবের জানালায় উঁকিঝুঁকি, আর কলেজের কনফেশন পেজ। সেখানে নাম লাগে না, পরিচয় লাগে না, শুধু একটা কেচ্ছা লাগে। দুই ক্লাস-টপার অঞ্জনা আর শমীক ফ্লো-চার্ট বানিয়ে হোটেলে গেছে ‘এক্সপেরিমেন্ট’ করতে, অথচ শেষ পর্যন্ত আলোচনা করছে জাভাস্ক্রিপ্টের এরর নিয়ে। রায়া হাবুডুবু খাচ্ছে এস ডি স্যারের প্রেমে, আর তার রুমমেট শিঞ্জিনী তাকে সামলাতে সামলাতে নিজের মনের কথাটা কাউকে বলতেই পারছে না। ডিভোর্সের মামলায় ক্লান্ত অরুন্ধতী ম্যাম হঠাৎ দেখেন, তাঁর নামও জড়িয়ে গেছে এক অচেনা পোস্টে। আর এই সব কিছুর আড়ালে বসে মজা লুটছে দাশু। কে সে, কী করে, সেটা বলা যাবে না। নাম প্রকাশে সে-ও অনিচ্ছুক। একটা ইনিশিয়ালের পোস্ট, পাঁচশো কমেন্ট, আর কয়েকটা জীবন ওলটপালট। হাসতে হাসতে পড়তে শুরু করবেন, শেষে বুঝবেন, এ আসলে বন্ধুত্ব, অভিমান আর বড়ো হয়ে ওঠার গল্প।
-
Weight400 g
-
No. of Pages152
-
BindingHardcover
-
Publishing Year2026
-
Publisher