ফুলশয্যার রাতে নতুন বউ জীমূতবাহনকে জানিয়ে দেয়, তাকে ছোঁয়া চলবে না। যে বিয়েতে বর, কনে, দুই বাড়ির কারোরই মত ছিল না, সে বিয়ে টিকবে কী করে? আর ঋতুজার ফোনে রোজ রাতে যার মেসেজ আসে, সেই অনিরুদ্ধ কে? মফস্সলের মিষ্টির দোকানের ক্যাশে বসে কপালকুণ্ডলা রোজ সন্ধ্যায় অপেক্ষা করে তার ‘নবকুমার’-এর জন্য, যে ছেলে মুখ তুলে একবার তাকায়ও না। পাত্রপক্ষ তাড়ানো আর সদুজ্যাঠার ঘরে লুকোনোই তার জীবন, যতদিন না একটা মরিয়া সিদ্ধান্ত সব ওলটপালট করে দেয়। কলকাতার স্কুলশিক্ষিকা আত্রেয়ী চারপাশে কাঠিন্যের দেওয়াল তুলে রেখেছে। সে দেওয়াল ভাঙতে আসে পাগলাটে, ছেলেমানুষ অমৃত, যার ভালোবাসা যতটা অফুরান, ততটাই অস্থির। আলাদা মানুষ, আলাদা আলাদা গলা। কেউ ভালোবাসায় ডুবছে, কেউ অপরাধে, কেউ নিজের সর্বনাশ ডেকে আনছে নিজেরই হাতে। তাদের পথ কি একে অপরের সঙ্গে মিশবে কোনোদিন? এই উপন্যাস প্রেম, বিশ্বাসঘাতকতা, ঘুরে দাঁড়ানো আর ভালোবাসার কাহিনি শোনায়...
-
Weight400 g
-
No. of Pages176
-
BindingHardcover
-
Publishing Year2026
-
Publisher