আমাদের চারপাশের অতি পরিচিত আলোকোজ্জ্বল জগৎটার আনাচে-কানাচেই লুকিয়ে আছে মিশমিশে অন্ধকারমাখা অজানা ভয়। শিরদাঁড়ায় কাঁপন ধরানো সেই সমস্ত ব্যাখ্যাহীন আতঙ্কের দুনিয়া খুলে যাবে এই বইয়ের পাতায় পাতায়। এই দমবন্ধ ক
া ধূসর পৃথিবীতে উঁকি মেরে আপনার মনে হতে পারে, 'এও কি হয়?'
হয় মশাই, হয়। আসলে হয় না বলে কিছু হয় না।
ডিস্টোপিয়ার অতল অন্ধকারে, বিজ্ঞান কল্পনার ছায়ায়, জন্ম নিয়েছে এক নতুন ঘরানার ভয় - বুদ্ধিদীপ্ত আতঙ্ক !
তরুণ লেখিকা দেবলীনা চট্টোপাধ্যায়ের কলমে লেখা ২টি প্রাপ্তবয়স্ক উপন্যাস এবং ৪টি হিমশীতল আতঙ্কের গল্প নিয়ে 'খাসনবীশের খসড়া'।
...