0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Ullaskar || Debarati Mukhopadhyay || উল্লাসকর || দেবারতি মুখোপাধ্যায়

  • 0 /5 (0)

SKU: UK01

₹399 ₹500 20% OFF

In Stock

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
১৯ শে মে, ১৯৬১। আসামের শিলচর শহর।
উত্তরপূর্ব ভারতের বরাক উপত্যকার বুকে নিবিড় সবুজে ঘেরা এই ছোট্ট শহর আজ যেন হঠাৎ কোনও প্রাচীন আগ্নেয়গিরির মত জ্বলে উঠেছে।
ভোরবেলা থেকে গোটা শহরে ত্রাহী ত্রাহী রব। কাতারে কাতারে লোক ছুটে চলেছে শিলচর রেলস্টেশনের দিকে। কেউ খালি পায়ে, কেউ লাঠি হাতে, কেউ ছোটো শিশুদের কাঁধে বসিয়ে। সরু সরু কাঁচা রাস্তায় গরুর গাড়ি আর পায়ে হাঁটা মানুষের ভিড়ে জমে উঠেছে ধুলো, কিন্তু সেই ধুলো ঢাকা মুখেও ফুটে উঠছে প্রতিজ্ঞার দীপ্তি। মাথায় গামছা বাঁধা কৃষক, শাড়ির আঁচল সামলে ছুটে আসা গৃহবধূ, কাঁচা স্কুলের ইউনিফর্ম গায়ে সদ্য বড় হওয়া ছেলেমেয়ে, সবার চোখেই একটা অনড় জেদ।
আজ ট্রেন অচল করতেই হবে। নাহলে কিছুতেই রাজ্যসরকারকে টলানো যাবে না।
শহরের গা ঘেঁষে চলা বরাক নদীও তার ঢেউয়ে যেন আজ কোনও অজানা সঙ্গীত বয়ে নিয়ে যাচ্ছে। কাকডাকা ভোরে কুয়াশার চাদর ভেদ করে যেন গোপনে শুনে নিচ্ছে মানুষের রক্তগরম কথাবার্তা। বাতাসে কাঁচা বাঁশ আর কাঁঠালের গন্ধ মিশে আছে ধ্বনির সঙ্গে। যেন প্রকৃতিও জানে, আজকের সকালটা আর পাঁচটা সকালের মতো নয়।
তারপর?
বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, আসামের ভাষা বিপ্লবের জ্বলন্ত প্রেক্ষিতে মহাবিপ্লবী উল্লাসকর দত্তের অবিশ্বাস্য জীবন উপাখ্যান এবং বাংলার পরিকল্পিত হত্যা ষড়যন্ত্রের মর্মন্তুদ আঁকা হয়েছে এই বিস্তৃত পটভূমির উপন্যাসে। রয়েছেন বহু বিস্মৃত দেশপ্রেমিক। আবেগে ভাসা উপাখ্যান।
  • Weight
    650 g
  • No. of Pages
    400
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2025
  • Publisher
img
Debarati Mukhopadhaya

দেবরতী মুখোপাধ্যায় সমসাময়িক বাংলা সাহিত্যের অন্যতম প্রখ্যাত লেখিকা। মাত্র ৩৪ বছর বয়সে তিনি ৩০টিরও বেশি বেস্টসেলার উপন্যাসের মাধ্যমে সাহিত্য জগতে খ্যাতি অর্জন করেছেন, যা ভারত ও বিশ্বজুড়ে হার্পার কলিন্স এবং রূপা পাবলিকেশনসের মতো শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে।তাঁর বেশ কিছু উপন্যাস, যেমন 'শাস্ত্রী', 'স্বস্তিক সংকেত', এবং 'ত্রৈলোক্কো', শীর্ষস্থানীয় চলচ্চিত্র প্রযোজনা সংস্থাগুলি দ্বারা চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে। এক অসাধারণ মাইলফলক হিসেবে, তাঁর উপন্যাস 'শিখণ্ডী' প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চলচ্চিত্রায়নের জন্য নির্বাচিত হয়। তার গল্পগুলো সানডে সাসপেন্স এবং স্টোরিটেলের মতো প্ল্যাটফর্মেও সমাদৃত হয়েছে, যা বিশ্বজুড়ে বৈচিত্র্যময় পাঠকের কাছে পৌঁছেছে।বিখ্যাত উপন্যাস: নারাচ, কৃষ্ণসিন্ধুকি, ব্যালেন্স শীট, ডাকাতরাজা, শিখণ্ডী, অঘোরে ঘুমিয়ে শিব, নরক সংকেত, ঈশ্বর যখন বন্দী, দিওতিমা, দশগুপ্ত ট্রাভেলস, হারিয়ে যাওয়া খুনিরা, বাবু ও বারবনিতা এবং আরও অনেক।

See all book by Debarati Mukhopadhaya

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Sharodiya Nabokollol 1433 (2026) || শারদীয়া নবকল্লোল ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹195 ₹250 22% OFF

Sharodiya Shuktara 1433 (2026) || শারদীয়া শুকতারা ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹199 ₹220 10% OFF

Brishti Homestay || Ribhu Mukhopadhyay || বৃষ্টি হোমস্টে || ঋভু মুখোপাধ্যায়
  • 0 /5 (0)

₹156 ₹200 22% OFF

Amaavas || Tamoghna Naskar || অমাওস || তমোঘ্ন নস্কর
  • 0 /5 (0)

Tamaghna Naskar

₹249 ₹325 23% OFF

Blue Chair Ebong || Kousik Samanta || ব্লু চেয়ার এবং || কৌশিক সামন্ত
  • 0 /5 (0)

Koushik Samanta

₹234 ₹300 22% OFF

Mrityu Upotyaka
  • 0 /5 (0)

₹249 ₹320 22% OFF

Mefisto
  • 0 /5 (0)

₹214 ₹275 22% OFF

Ravanayan 1
  • 0 /5 (0)

₹234 ₹300 22% OFF