0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Timir Hananer Gaan || Kaushik Roy || তিমির হননের গান || কৌশিক রায়

  • 0 /5 (0)

SKU: THG01

₹273.00 ₹350.00

Stock Quantity: 8 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
লালবাজারের ল্যাবরেটরিতে কর্মরতা ফরেনসিক নৃতত্ত্ববিদ আয়েশা সুলতানা। আয়েশা কেবল একজন নৃতত্ত্ববিদ নয়; সে যেন এক ম্যাজিশিয়ান। যখন কোনও মৃতদেহ গলে-পচে, খণ্ডিত হয়ে বা পুড়ে গিয়ে শনাক্তকরণের অসাধ্য হয়ে ওঠে, তখনই আয়েশা শৈল্পিক দক্ষতায় খুঁজে নেয় সব প্রশ্নের উত্তর। কান পেতে সে যেন মৃতদের গান শুনতে পায়। তার স্থিতধী মন ও আধুনিক বিজ্ঞান; উন্মোচন করে ফেলে মৃত্যুর আগের শেষ মুহূর্তের সমস্ত অজানা তথ্য। তার সঙ্গে সঙ্গত দেন লালবাজার স্পেশাল ব্রাঞ্চের অফিসার ঋজু সামন্ত। 

সমাজের প্রান্তিক শ্রেণি থেকে উঠে আসা আয়েশাকে সহ্য করে নিতে হয় এই সমাজের কটাক্ষ। বছর পঞ্চাশের ঋজু সামন্তই তার একমাত্র ‘ফাদার ফিগার’। এছাড়া সমস্ত পুরুষকেই সে তাচ্ছিল্যের দৃষ্টিতেই দেখে। তার জীবনে প্রেম ক্ষণস্থায়ী, বরং একাকীত্বই তার চিরসঙ্গী। তার ব্যক্তিগত ক্ষত ও সামাজিক সংঘাতের তীব্র উপলব্ধি তাকে বয়ে নিয়ে চলে অজানা গন্তব্যে। সে নিপীড়িত মানুষের জন্য ন্যায়কে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু আমাদের সমাজের বিচিত্র বহুস্তরীয় সাদা-কালোর ক্যালাইডোস্কোপ, ন্যায়-অন্যায়ের বিভাজন রেখাকে অস্পষ্ট করে দেয় বারে বারে। 

বাংলায় লেখা প্রথম ফরেনসিক অ্যানথ্রোপলজিক্যাল থ্রিলার সিরিজ, আয়েশা সুলতানা। হাতে তুলে নিন। আর তৈরি হোন সেই কঠিন সত্যের মুখোমুখি হতে, যেখানে বিজ্ঞান এবং বিবেক হাতে হাত রেখে অন্ধকারতম অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
  • Weight
    350 g
  • No. of Pages
    224
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2026
  • Publisher
img
Kaushik Roy

কৌশিক রায়ের জন্ম ১৯৯২ খ্রিস্টাব্দে, কলকাতার উপকণ্ঠ সোনারপুরে। কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি লাভ করেছেন রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়, নরেন্দ্রপুর থেকে। কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন তামিলনাড়ুর ভেলোর ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে। পেশায় তথ্যপ্রযুক্তিবিদ। কর্মসূত্রে ব্যাঙ্গালোর প্রবাসী। ফরেনসিক বিজ্ঞানে বিশেষ আগ্রহ। ২০২২ সালে ফরেনসিক সায়েন্স অ্যান্ড ডি এন এ ফিঙ্গারপ্রিন্টিং-এর উপর ইন্টারন্যাশনাল ফরেনসিক সায়েন্স থেকে করেছেন শর্ট টার্ম সার্টিফিকেট কোর্স। একুশ শতকের দ্বিতীয় দশকে লেখালেখির জগতে আবির্ভাব। ভালোবাসেন দেশ-বিদেশের নানাজাতীয় রহস্য ও থ্রিলারধর্মী বই পড়তে।

See all book by Kaushik Roy

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Mahakal || Dibaar Das || মহাকাল || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹600.00 ₹799.00

Kaltantra || Dibakar Das || কালতন্ত্র || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹206.00 ₹275.00

Hatyar Noishopotro || Dibakar Das || হত্যার নৈশপত্র || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹300.00 ₹399.00

Mahaprasthan || Dibakar das || মহাপ্রস্থান || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹600.00 ₹799.00

Mahajatra || Dibakar Das || মহাযাত্রা || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹600.00 ₹799.00

Amanishi || Dibakar Das || অমানিশি || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹225.00 ₹299.00