0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img

Nira, Amar Janmakabach || Sunil Gangopadhyay || নীরা, আমার জন্মকবচ || সুনীল গঙ্গোপাধ্যায়

  • 0 /5 (0)

SKU: NAJK

₹100.00 ₹125.00

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery

সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা চিরকালই সরল, মায়াবী ভালবাসায় কম্পমান। পঞ্চাশের এই কীর্তিমান কবি মস্ত এক হৃদয়ের অধিকারী। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার প্রধান সম্পদ এই হৃদয়। পরিণত বয়সে পৌঁছে স্মৃতিকাতরতা এসেছে তাঁর, কিন্তু এখনও তারুণ্যে অমলিন এই কবি। তাঁর সাম্প্রতিক কাব্যগ্রন্থ ‘নীরা, আমার জন্মকবচ’। এই গ্রন্থে একদিকে যেমন আছে স্বপ্ননারী নীরার রহস্যবন্দনা, তেমনই আছে খোলা গলায় উচ্চারিত সব সামাজিক সত্য। সকলকে চমৎকৃত করবে প্রেমের আশ্চর্য ঘুরে দাঁড়ানো দীপ্তি— ‘যারা ভালোবেসেছে তারা অমৃতের সঙ্গে একটু বিষ মিশিয়ে/ আগেই খেয়ে নিয়েছে যে!’ পাঠক শিহরিতও হবেন নিশ্চিত, সুনীল গঙ্গোপাধ্যায় যখন অবলীলায় লিখতে পারেন রক্তাক্ত সত্য— 'গোটা সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া এই শেষ হল বলে/ এরপর চিড়িয়াখানার জন্তুর মতন দু’দিকে থাকবে/ একই রকম চেহারার মানুষ/ শুধু আয়না আলাদা।' সুনীল গঙ্গোপাধ্যায়ের নতুন কবিতাগুচ্ছ প্রকৃতপক্ষে সময়ের আয়না।

img
Sunil Gangopadhyay

সুনীল গঙ্গোপাধ্যায়-এর জন্ম ২১ ভাদ্র ১৩৪১ (৭ সেপ্টেম্বর, ১৯৩৪) ফরিদপুর, বাংলাদেশ শিক্ষা কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এ। টিউশনি দিয়ে কর্মজীবনের শুরু। তারপর নানা অভিজ্ঞতা। বীমা কোম্পানিতে অফিসার্স ট্রেনি, ইউনেস্কোর বয়স্ক শিক্ষা প্রচারের কর্মী, সরকারী অফিসের করণিক, অধুনালুপ্ত একটি দৈনিক সংবাদপত্রের বিভাগীয় সম্পাদক। প্রথম রচনা শুরু কবিতা দিয়ে। ‘কৃত্তিবাস’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। কবি হিসেবে যখন খ্যাতির চূড়ায়, তখন একসময় উপন্যাস রচনা শুরু করেন। প্রথম উপন্যাস : ‘আত্মপ্রকাশ’। শারদীয়া ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত। প্রথম কাব্যগ্রন্থ : ‘একা এবং কয়েকজন’। ছোটদের মহলেও সমান জনপ্রিয়তা। আনন্দ পুরস্কার পেয়েছেন বহু আগে, ১৯৮৩-তে পান বঙ্কিম পুরস্কার। ১৯৮৫-তে পান সাহিত্য আকাদমি পুরস্কার। ছদ্মনাম ‘নীললোহিত’। আরও দুটি ছদ্মনাম—‘সনাতন পাঠক’ এবং ‘নীল উপাধ্যায়’। প্রয়াণ: ২৩ অক্টোবর, ২০১২।

See all book by Sunil Gangopadhyay

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book