0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img

Kabita Samagra 2 || Sunil Gangopadhyay || কবিতাসমগ্র ২ || সুনীল গঙ্গোপাধ্যায়

  • 0 /5 (0)

SKU: KS02

₹360.00 ₹450.00

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery

সুনীল গঙ্গোপাধ্যায়ের যাবতীয় কাব্যগ্রন্থ কালানুক্রমিক রূপে বিন্যস্ত করে প্রকাশিত হচ্ছে ‘কবিতাসমগ্র’র একেকটি খণ্ড। বাংলা কবিতার যাঁরা প্রেমিক পাঠক, তাঁদের কাছে এ এক মস্ত খবর সন্দেহ নেই। কেননা, বাংলা কথাসাহিত্যের সেরা একজন লেখক যিনি, সেই সুনীল গঙ্গোপাধ্যায় যে বাংলা কবিতারও এক অতিশক্তিমান স্রষ্টা, তা কে না জানে। এই কথাটাও সবাই জানে যে, পঞ্চাশের দশকে ‘কৃত্তিবাস’ নামক যে-আন্দোলন একদিন বাংলা কবিতার মোড় একেবারে অন্য দিকে ঘুরিয়ে দিয়েছিল, সুনীলই ছিলেন তার নেতৃস্থানীয় কবি। পাঠক, সমালোচক— সবাই সেদিন অবাক মেনেছিলেন। সবাই লক্ষ করেছিলেন যে, এই কবি কোনও পুরনো কথা শোনাচ্ছেন না; তিনি যা কিছু লিখছেন, তারই ভিতর দিয়ে বয়ে যাচ্ছে এক ঝলক টাটকা বাতাস, আর সেই বাতাস ছড়িয়ে দিচ্ছে এমন এক সৌরভ, যা তার আগে পর্যন্ত পাওয়া যায়নি। কথাসাহিত্য ও কবিতার দাবি একই সঙ্গে মেটানোর কাজটা বড় শক্ত। এ কাজ সবাই পারে না। সুনীল যে পেরেছেন, তার কারণ বোঝা কঠিন নয়। যৎপরোনাস্তি সফল একজন কথাসাহিত্যিক হয়েও এই সরল সত্য তিনি কখনও বিস্মৃত হননি যে, মূলত তিনি কবিই, এবং—গদ্য নয়— কবিতাই তাঁর প্রথম প্রেম। সেই প্রেমের দাবি আজও তিনি সমানে মিটিয়ে যাচ্ছেন, এবং অসামান্য সব উপন্যাস ও গল্পের সঙ্গে-সঙ্গে লিখে যাচ্ছেন এমন অনেক কবিতা, পাঠকের আগ্রহকে যা নিমেষে অধিকার করে নেয়। তাঁর ‘কবিতাসমগ্র’র এই দ্বিতীয় খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে ৬টি কাব্যগ্রন্থ। দাঁড়াও সুন্দর, মন ভালো নেই, এসেছি দৈব পিকনিকে, দেখা হলো ভালোবাসা, বেদনায়, স্বৰ্গনগরীর চাবি, সোনার মুকুট থেকে অর্থাৎ এমন বহু কবিতা, যার নানা পঙ্‌ক্তি একদিন পাঠকদের মুখে-মুখে ফিরত। এমন কবিতা, দু’দিন বাদেই যা বাসী হয়ে যায় না, যা চিরকালই নতুন থেকে যায়।

img
Sunil Gangopadhyay

সুনীল গঙ্গোপাধ্যায়-এর জন্ম ২১ ভাদ্র ১৩৪১ (৭ সেপ্টেম্বর, ১৯৩৪) ফরিদপুর, বাংলাদেশ শিক্ষা কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এ। টিউশনি দিয়ে কর্মজীবনের শুরু। তারপর নানা অভিজ্ঞতা। বীমা কোম্পানিতে অফিসার্স ট্রেনি, ইউনেস্কোর বয়স্ক শিক্ষা প্রচারের কর্মী, সরকারী অফিসের করণিক, অধুনালুপ্ত একটি দৈনিক সংবাদপত্রের বিভাগীয় সম্পাদক। প্রথম রচনা শুরু কবিতা দিয়ে। ‘কৃত্তিবাস’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। কবি হিসেবে যখন খ্যাতির চূড়ায়, তখন একসময় উপন্যাস রচনা শুরু করেন। প্রথম উপন্যাস : ‘আত্মপ্রকাশ’। শারদীয়া ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত। প্রথম কাব্যগ্রন্থ : ‘একা এবং কয়েকজন’। ছোটদের মহলেও সমান জনপ্রিয়তা। আনন্দ পুরস্কার পেয়েছেন বহু আগে, ১৯৮৩-তে পান বঙ্কিম পুরস্কার। ১৯৮৫-তে পান সাহিত্য আকাদমি পুরস্কার। ছদ্মনাম ‘নীললোহিত’। আরও দুটি ছদ্মনাম—‘সনাতন পাঠক’ এবং ‘নীল উপাধ্যায়’। প্রয়াণ: ২৩ অক্টোবর, ২০১২।

See all book by Sunil Gangopadhyay

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book