সুনীল গঙ্গোপাধ্যায়ের যাবতীয় কাব্যগ্রন্থ কালানুক্রমিক রূপে বিন্যস্ত করে প্রকাশিত হচ্ছে ‘কবিতাসমগ্র’র এক একটি খণ্ড। বাংলা কবিতার যাঁরা প্রেমিক পাঠক, তাঁদের কাছে এ এক মস্ত খবর সন্দেহ নেই। কেননা, বাংলা কথাসাহিত্যের অন্যতম সেরা রচয়িতা যিনি, তিনি বাংলা কবিতারও এক অতি শক্তিমান স্রষ্টা, তা কে না জানেন। এই কথাটাও সবাই জানেন যে, পঞ্চাশের দশকে ‘কৃত্তিবাস’ নামক যে-আন্দোলন একদিন বাংলা কবিতার মোড় একেবারে অন্য দিকে ঘুরিয়ে দিয়েছিল, সুনীলই ছিলেন তার নেতৃস্থানীয় কবি। পাঠক, সমালোচক— সবাই সবিস্ময়ে লক্ষ করেছিলেন যে, এই কবি কোনও পুরনো কথা শোনাচ্ছেন না; তিনি যা কিছু লিখছেন, তারই ভিতর দিয়ে বয়ে যাচ্ছে এক ঝলক টাটকা বাতাস, আর সেই বাতাস ছড়িয়ে দিচ্ছে এমন এক সৌরভ, যা তার আগে পর্যন্ত পাওয়া যায়নি। কথাসাহিত্য ও কবিতার দাবি একই সঙ্গে মেটানোর কাজটা বড় শক্ত। এ কাজ সবাই করতে পারেন না। সুনীল যে পেরেছেন, তার কারণ বোঝা কঠিন নয়। সবদিক থেকে একজন সাহিত্যিক হয়েও এই সরল সত্য তিনি কখনও বিস্মৃত হননি যে, মূলত তিনি কবিই, এবং গদ্য নয়, কবিতাই তাঁর প্রথম প্রেম। এই খণ্ডে সংযোজিত হল চারটি কাব্যগ্রন্থ- ‘ভালোবাসা খণ্ডকাব্য’, ‘বাংলা চার অক্ষর’, ‘যার যা হারিয়ে গেছে ’, ‘শ্যামবাজারের মোড়ের আড্ডা’ এবং একটি কাব্যনাটক ‘প্রাণের প্রহরী’। এ ছাড়া তিনটি ছড়ার বই- ‘মালঞ্চমালা’, ‘আ চৈ আ চৈ চৈ’, ‘মনে পড়ে সেই দিন’। কয়েকটি ছড়াও সংযোজিত হয়েছে।
-
BindingHardback
-
Pages380
-
Weight480 g
-
Publisher
Sunil Gangopadhyay
সুনীল গঙ্গোপাধ্যায়-এর জন্ম ২১ ভাদ্র ১৩৪১ (৭ সেপ্টেম্বর, ১৯৩৪) ফরিদপুর, বাংলাদেশ শিক্ষা কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এ। টিউশনি দিয়ে কর্মজীবনের শুরু। তারপর নানা অভিজ্ঞতা। বীমা কোম্পানিতে অফিসার্স ট্রেনি, ইউনেস্কোর বয়স্ক শিক্ষা প্রচারের কর্মী, সরকারী অফিসের করণিক, অধুনালুপ্ত একটি দৈনিক সংবাদপত্রের বিভাগীয় সম্পাদক। প্রথম রচনা শুরু কবিতা দিয়ে। ‘কৃত্তিবাস’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। কবি হিসেবে যখন খ্যাতির চূড়ায়, তখন একসময় উপন্যাস রচনা শুরু করেন। প্রথম উপন্যাস : ‘আত্মপ্রকাশ’। শারদীয়া ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত। প্রথম কাব্যগ্রন্থ : ‘একা এবং কয়েকজন’। ছোটদের মহলেও সমান জনপ্রিয়তা। আনন্দ পুরস্কার পেয়েছেন বহু আগে, ১৯৮৩-তে পান বঙ্কিম পুরস্কার। ১৯৮৫-তে পান সাহিত্য আকাদমি পুরস্কার। ছদ্মনাম ‘নীললোহিত’। আরও দুটি ছদ্মনাম—‘সনাতন পাঠক’ এবং ‘নীল উপাধ্যায়’। প্রয়াণ: ২৩ অক্টোবর, ২০১২।
See all book by Sunil GangopadhyayRatings & Reviews
Login account to write review
Login0.00
Average Rating- (0.00)
Related Book
Hatath Nirar Janya || Sunil Gangopadhyay || হঠাৎ নীরার জন্য || সুনীল গঙ্গোপাধ্যায়
- 0 /5 (0)
₹200.00 ₹250.00
Jar Ja Hariye Geche || Sunil Gangopadhyay || যার যা হারিয়ে গেছে || সুনীল গঙ্গোপাধ্যায়
- 0 /5 (0)
₹120.00 ₹150.00
Kabita Samagra 1 || Sunil Gangopadhyay || কবিতাসমগ্র ১ || সুনীল গঙ্গোপাধ্যায়
- 0 /5 (0)
₹360.00 ₹450.00
Kabita Samagra 2 || Sunil Gangopadhyay || কবিতাসমগ্র ২ || সুনীল গঙ্গোপাধ্যায়
- 0 /5 (0)
₹360.00 ₹450.00
Kabita Samagra 3 || Sunil Gangopadhyay || কবিতাসমগ্র ৩ || সুনীল গঙ্গোপাধ্যায়
- 0 /5 (0)
₹320.00 ₹400.00
Kabita Samagra 4 || Sunil Gangopadhyay || কবিতাসমগ্র ৪ || সুনীল গঙ্গোপাধ্যায়
- 0 /5 (0)
₹480.00 ₹600.00
Kabita Samagra 6 || Sunil Gangopadhyay || কবিতাসমগ্র ৬ || সুনীল গঙ্গোপাধ্যায়
- 0 /5 (0)
₹320.00 ₹400.00
Nira Hariye Jeo Na || Sunil Gangopadhyay || নীরা হারিয়ে যেও না || সুনীল গঙ্গোপাধ্যায়
- 0 /5 (0)
₹100.00 ₹125.00