0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img

Nijer Kachei Ektu Ektu Aparichita || Sunil Gangopadhyay || নিজের কাছেই একটু একটু অপরিচিত || সুনীল গঙ্গোপাধ্যায়

  • 0 /5 (0)

SKU: NKEOPA

₹120.00 ₹150.00

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery

কবিজীবনে সুনীল গঙ্গোপাধ্যায় আত্ম-উন্মোচনের নানান ভঙ্গিতে পাঠকের সামনে উপস্থিত৷ কখনও ব্যাকরণ-ভাঙা এক তরুণ কবি, কখনও-বা আকুল প্রেমিক, কখনও সমাজ-সচেতন ক্রুদ্ধ এক স্পষ্টবাদী। তাঁর কবিতা-বিশ্বাস কিন্তু কোনও আয়োজনেই বদলে যায়নি এতটুকু। কৃত্রিমতাকে তিনি বর্জন করেছেন বরাবর। স্বীকারোক্তির নগ্নতাই তাঁর অপরূপ অবলম্বন। জীবনের শেষ পর্বের কবিতাগুলিতে পাঠক টের পাবেন তাঁর ভনিতাহীন স্বর। ‘নিজের কাছেই একটু একটু অপরিচিত’ কাব্যগ্রন্থের নানা ঢেউয়ে ভেসে উঠেছে স্মৃতি-জীবন্ত মা, স্ত্রী স্বাতী, পুত্র পুপলু। আছে ‘পাগল কোম্পানির মনসবদার’ শক্তি, রূপনারায়ণের কূলে জ্যোৎস্নায় মধুপান উৎসবে “...শক্তির ওগো কাঙাল আমারে কাঙাল করেছ শুনে/জল থেকে উঠে আসে এক জলকন্যা...”। স্নেহভেজা প্রেম, জ্যোৎস্নাভেজা রবীন্দ্রগান যে-তীব্রতায় হৃদয়কে আলোড়িত করে, সেই একই তীব্রতায় অতীতের এক নারী এসে বিশেষ স্পর্শ দাবি করে মরণাপন্নের কাছে। স্পষ্ট কোনও এক জাদু খেলা করে যেন। আরও স্পষ্ট হয় মা কিংবা প্রেমিকার মতো মেয়ে—“যে তোমার পাশেই বসে আছে, কোনও একদিন/তুমি ওর গর্ভে জন্ম নেবে!” মুহুর্ত ভাঙার শব্দে মায়াময় এই কাব্যগ্রন্থের আর-এক প্রাপ্তি রোমিও-জুলিয়েট অবলম্বনে কাব্যনাট্য।

img
Sunil Gangopadhyay

সুনীল গঙ্গোপাধ্যায়-এর জন্ম ২১ ভাদ্র ১৩৪১ (৭ সেপ্টেম্বর, ১৯৩৪) ফরিদপুর, বাংলাদেশ শিক্ষা কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এ। টিউশনি দিয়ে কর্মজীবনের শুরু। তারপর নানা অভিজ্ঞতা। বীমা কোম্পানিতে অফিসার্স ট্রেনি, ইউনেস্কোর বয়স্ক শিক্ষা প্রচারের কর্মী, সরকারী অফিসের করণিক, অধুনালুপ্ত একটি দৈনিক সংবাদপত্রের বিভাগীয় সম্পাদক। প্রথম রচনা শুরু কবিতা দিয়ে। ‘কৃত্তিবাস’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। কবি হিসেবে যখন খ্যাতির চূড়ায়, তখন একসময় উপন্যাস রচনা শুরু করেন। প্রথম উপন্যাস : ‘আত্মপ্রকাশ’। শারদীয়া ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত। প্রথম কাব্যগ্রন্থ : ‘একা এবং কয়েকজন’। ছোটদের মহলেও সমান জনপ্রিয়তা। আনন্দ পুরস্কার পেয়েছেন বহু আগে, ১৯৮৩-তে পান বঙ্কিম পুরস্কার। ১৯৮৫-তে পান সাহিত্য আকাদমি পুরস্কার। ছদ্মনাম ‘নীললোহিত’। আরও দুটি ছদ্মনাম—‘সনাতন পাঠক’ এবং ‘নীল উপাধ্যায়’। প্রয়াণ: ২৩ অক্টোবর, ২০১২।

See all book by Sunil Gangopadhyay

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book