0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Kolkata Kosaikhana || Sourav Chakraborty || কলকাতা কসাইখানা || সৌরভ চক্রবর্তী

  • 0 /5 (0)

ইতিহাস থেকে প্রায় মুছে যাওয়া চরিত্র গোপাল পাঁঠা মানুষটাই বা কে? এই সমস্ত প্রশ্নের সত্য উত্তর খোঁজার গল্প ‘কলকাতা কসাইখানা’। সাহিত্যিক সৌরভ চক্রবর্তী উপযুক্ত তথ্যের ভিত্তিতে লিখেছেন এই উপন্যাস। তাই ‘কলকাতা কসাইখানা’ নিছক কোনো কাহিনি নয়, এ এক ইতিহাসের জীবন্ত দলিল...

SKU: KKV01

₹400.00 ₹500.00

In Stock

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
১৯৪৬ – এর দাঙ্গার সঠিক ইতিহাস কী তা প্রায় বেশিরভাগ মানুষই জানেন না। সেই দাঙ্গায় শ্রী গোপালচন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠার ভূমিকা কী ছিল তা নিয়ে সঠিক তথ্য প্রায় কারো কাছে নেই। অথচ আজকের দিনেও ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ নিয়ে মানুষের কৌতুহল প্রবল। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সঠিক তথ্য গোপন করে রাখা হয়েছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা শোনা কথা। কোনটা সত্য আর কোনটা মিথ্যে বোঝার উপায় নেই। এই সত্য উন্মোচন করতেই এই উপন্যাসের অবতারণা। ৪৬-এর দাঙ্গায় কে দোষী ছিল – হিন্দু নাকি মুসলমান? কেন লালবাজারের পুলিশি ব্যবস্থা দিনকয়েকের জন্য অচল হয়ে পড়েছিল? হাওড়া ব্রিজ ডিনামাইট দিয়ে উড়াবার পরিকল্পনা কিভাবে আর কোন বাড়িতে বসে হয়েছিল? কলকাতার তৎকালীন শাসক সুরাবর্দীকে হত্যার ছক কে করেছিল? সেই সময় কলকাতার জন্য নেহরু আর গান্ধীজীর ভূমিকা কী ছিল? জিন্না কোন অধিবেশনে কী বক্তব্য রেখে গিয়েছিলেন? মসজিদগুলোতে অগাস্ট মাসে কারা এসেছিল? দাঙ্গাবাজরা কিভাবে কলকাতা আক্রমণ করলো? সর্বোপরি ইতিহাস থেকে প্রায় মুছে যাওয়া চরিত্র গোপাল পাঁঠা মানুষটাই বা কে? এই সমস্ত প্রশ্নের সত্য উত্তর খোঁজার গল্প ‘কলকাতা কসাইখানা’। সাহিত্যিক সৌরভ চক্রবর্তী উপযুক্ত তথ্যের ভিত্তিতে লিখেছেন এই উপন্যাস। তাই ‘কলকাতা কসাইখানা’ নিছক কোনো কাহিনি নয়, এ এক ইতিহাসের জীবন্ত দলিল।
  • Weight
    450 g
  • No. of Pages
    192
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2024
  • Publisher
img
Sourav Chakraborty

সৌরভ চক্রবর্তীর জন্ম ত্রিপুরার আগরতলায়। শৈশব কেটেছে ত্রিপুরার রাজধানীতেই। পড়াশোনা রাজন্য ঐতিহ্যবাহী উমাকান্ত একাডেমি বিদ্যালয়ে। বিজ্ঞান বিভাগের কৃতী ছাত্র ছিলেন। পরবর্তীকালে কারিগরি বিদ্যা নিয়ে স্নাতক। বিদ্যালয় জীবন থেকেই লেখার হাতেখড়ি। পরবর্তীকালে কলেজ জীবন থেকে ব্ল‍্যাকবোর্ড পত্রিকার মুখ্য সম্পাদক হিসেবে কাজ করা শুরু। একসময় চুটিয়ে করেছেন গ্রুপ থিয়েটার। বড়োদের জন্য গল্প লেখার শুরু তখন থেকেই। প্রথম প্রকাশিত গল্প 'ত্রিকালদর্শী' এবং প্রথম প্রকাশিত উপন্যাস 'চতুর্থস্তন্ত' যথাক্রমে ২০০৭ এবং ২০১২ সালে। তখন থেকেই প্রেম-অপ্রেম, রহস্য-থ্রিলার, জীবনমুখী সমাজের সব লেখাতেই সমান স্বচ্ছন্দ। কিন্তু জঁর ফিকশন নিয়ে বাংলায় লিখে চলেছেন উল্লেখযোগ্য লেখা। ছোটোদের জন্যে লিখেছেন কিশোর-ভারতী, সন্দেশ-এর মতো ঐতিহ্যবাহী পত্রিকাগুলোতে। ত্রিপুরার শিশুমহল-এর জন্য একবছর টানা লিখেছেন জনপ্রিয় কমিক্স কলাম সিরিজ। এ ছাড়াও বিভিন্ন সংকলনে প্রকাশিত হয়েছে একাধিক জনপ্রিয় গল্প। 'শেষ গল্প'-র মতো অন্য ধারার গল্প লিখে বাংলা সাহিত্যের লেখক-পাঠক নির্বিশেষে পেয়েছেন অকুণ্ঠ ভালোবাসা। চন্দ্রহাস গ্রন্থের জন্য দেশ-বিদেশের পাঠকের কাছে সমাদৃত হয়েছেন। কলকাতা কসাইখানা-র মতো সাহসী রাজনৈতিক উপন্যাস লিখে পাঠকের হৃদয়ে চিরকালের মতো স্থায়ী আসন পেয়েছেন। একাধিক অডিয়ো স্টোরিতে পাঠ হয়েছে তাঁর লেখা। লেখকের লেখা থেকে ভবিষ্যতে তৈরি হতে চলেছে চলচ্চিত্র ও ওয়েব সিরিজ। ত্রিপুরায় রোগীদের স্বল্প মূল্যে চিকিৎসার জন্য প্রতিষ্ঠা করেছেন 'দ্য মেডিট্রাস্ট হেলথকেয়ার'। বর্তমানে কলকাতা নিবাসী, সময় পেলেই বিভিন্ন পরিচিত পত্রিকা ও ওয়েবজিনের জন্য কলম তুলে নেওয়া নিয়মিত অভ্যেস। গল্পের খোঁজে দেশ চষে বেড়ানো সাম্প্রতিককালে নেশায় পরিণত হয়েছে। প্রকাশিত গ্রন্থসমূহ কলকাতা কসাইখানা, চন্দ্রহাস সিরিজ, মহাগুরু, উদ্ভব লিঙ্গ, মৃতকৈটভ সিরিজ, ব্রহ্মহত্যা, দেবী রাক্ষস ইত্যাদি।

See all book by Sourav Chakraborty

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Galpa Samagra 3 || Avik Dutta || গল্প সমগ্র ৩ || অভীক দত্ত
  • 0 /5 (0)

Abhik Dutta

₹225.00 ₹300.00

Na Hoy Rohite Kachhe || Abhik Dutta || না হয় রহিতে কাছে || অভীক দত্ত
  • 0 /5 (0)

Abhik Dutta

₹224.00 ₹299.00

Hridayer Padmabone || Abhik Dutta || হৃদয়ের পদ্মবনে || অভীক দত্ত
  • 0 /5 (0)

Abhik Dutta

₹200.00 ₹250.00

Sera 45 | Sayak Aman | সেরা ৪৫ । সায়ক আমান
  • 0 /5 (0)

Sayak Aman

₹429.00 ₹550.00