0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Kishore Upanyas Samagra Vol 5 by Shirshendu Mukhopadhyay || কিশোর উপন্যাস সমগ্র ৫ম খন্ড || শীর্ষেন্দু মুখোপাধ্যায়

  • 0 /5 (0)

SKU: KUSV05

₹799 ₹1,000 20% OFF

Stock Quantity: 10 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
শিশু-কিশোরসাহিত্যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আকাশচুম্বী জনপ্রিয়তা। ছোটদের জন্য তিনি নির্মাণ করেছেন সম্পূর্ণ স্বতন্ত্র জগৎ। রসে টইটম্বুর অদ্ভুতুড়ে সেই জগতে হাজির আশ্চর্য সব চরিত্র। তাঁর নিজের কথায়— 'ভূতপ্রেত, বিটকেল আর খিটকেলে লোক, উজবুক আর ভবঘুরে, বোকা আর চালাক, নানা সাইজের দারোগাবাবু, এমনকী রাজাগজা অবধি এসে আমার লেখার পাতায় গ্যাঁট হয়ে বসে যায়।' শুধু কি তাই? কাপালিক, মাথাপাগলা লোক, পেটুক, হাড়কিপটে, ভুলোমনের মানুষ- কে নেই তাঁর কিশোর উপন্যাসগুলিতে? তাদের আজব সব কাণ্ড-কারখানা মজিয়ে রাখে ছোটদের, পাশাপাশি রহস্য-রোমাঞ্চের স্বাদ বইয়ের পাতা থেকে চোখ তুলতে দেয় না। শীর্ষেন্দুর রচনায় ভূতেরা প্রবল উপস্থিত, কিন্তু তারা কেউই ভয়ংকর নয়, বরং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, যে বিপদগ্রস্ত তাকে সাহায্য করে। 
‘কিশোর উপন্যাস সমগ্র’ পঞ্চম খণ্ডে রাখা হল --

অষ্টপুরের বৃত্তান্ত, 
মদন তপাদারের বাক্স, 
সর্বনেশে ভুল অঙ্ক, 
ভোলু যখন রাজা হল, 
হাবু ভুঁইমালির পুতুল, 
নন্দীবাড়়ির শাঁখ, 
জং বাহাদুর সিংহর নাতি, 
আসমানির চর, 
গড় হেকিমপুরের রাজবাড়়ি, 
হিরণগড়়ের ব্যাপারস্যাপার।

কৌতুক, রহস্য আর কল্যাণবোধের আলোয় উপন্যাসগুলি উজ্জ্বল হয়ে আছে বাংলা কিশোরসাহিত্যে।
  • Weight
    1027
  • No. of Pages
    656
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2024
  • Publisher
img
Shirshendu Mukhopadhyay

পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ১৯৩৫ সালের ২রা নভেম্বর বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশভাগের টালমাটাল সময়ে পরিবারসমেত কলকাতা পাড়ি জমান। বাবার চাকরির সুবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শৈশব কেটেছে তার। কোচবিহার বোর্ডিং স্কুলে প্রাথমিক শিক্ষা অর্জন করেন তিনি। মাধ্যমিক পাস করেন কোচবিহার ভিক্টোরিয়া কলেজ থেকে। পরে কলকাতা কলেজ থেকে বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করেন। শীর্ষেন্দু তার পেশাজীবন শুরু করেন শিক্ষকতার মাধ্যমে। দৈনিক আনন্দবাজার পত্রিকায় সাংবাদিকতাও করেছেন কিছুদিন। বর্তমানে সাহিত্য পত্রিকা দেশ-এর সহকারী সম্পাদক পদে নিয়োজিত আছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছোটবেলা থেকেই ভীষণ বইপড়ুয়া ছিলেন। হাতের কাছে যা পেতেন তা-ই পড়তেন। খুব ছোটবেলাতেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশংকর বন্দোপাধ্যায় এর মতো লেখকদের রচনাবলী পড়ে শেষ করেছেন। এই পড়ার অভ্যাসই তার লেখক সত্ত্বাকে জাগিয়ে তোলে। ১৯৫৯ সালে দেশ পত্রিকায় তার প্রথম গল্প ‘জলতরঙ্গ’ প্রকাশিত হয়। দীর্ঘ ৭ বছর পর দেশ পত্রিকাতেই প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘ঘুণপোকা’। এরপর থেকেই নিয়মিত লিখতে থাকেন তিনি। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর বই এর সংখ্যা দু’শতাধিক। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস পার্থিব, দূরবীন, মানবজমিন, গয়নার বাক্স, যাও পাখি, পারাপার ইত্যাদি। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর রহস্য সমগ্র রহস্যপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রায় ৪০ এর অধিক রহস্য গল্প প্রকাশিত হয়েছে ‘অদ্ভুতুরে সিরিজ’ নামকরণে। মনোজদের অদ্ভুত বাড়ি, ভুতুড়ে ঘড়ি, হেতমগড়ের গুপ্তধন, নন্দীবাড়ির শাঁখ, ছায়াময় ইত্যাদি এই সিরিজের অন্তর্ভুক্ত। এছাড়াও তিনি বেশ কিছু ছোটগল্প রচনা করেছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর বই সমূহ দুই বাংলায় পাঠকপ্রিয়তা পেয়েছে সমানতালে। এছাড়াও শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর বই সমগ্র অবলম্বনে বিভিন্ন সময় চলচ্চিত্র নির্মিত হয়েছে। তার উপন্যাস ‘যাও পাখি’ এবং ‘মানবজমিন’ নিয়ে বাংলাদেশেও ধারাবাহিক নাটক নির্মিত হয়েছে। তার সৃষ্ট চরিত্র শাবর দাশগুপ্ত এবং ধ্রুব পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে। সাহিত্যে অবদানের জন্য অনেক পুরস্কার পেয়েছেন তিনি। শিশু-কিশোরদের জন্য লেখা উপন্যাস ‘মনোজদের অদ্ভুত বাড়ি’র জন্য ১৯৮৫ সালে ‘বিদ্যাসাগর পুরস্কার’ পান। ১৯৭৩ এবং ১৯৯০ সালে পেয়েছেন ‘আনন্দ পুরস্কার’। ১৯৮৮ সালে ‘মানবজমিন’ উপন্যাসের জন্য অর্জন করেন ‘সাহিত্য আকাদেমি পুরস্কার’। এছাড়াও, ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত সম্মান ‘বঙ্গবিভূষণ’ লাভ করেন তিনি।

See all book by Shirshendu Mukhopadhyay

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

THE TEHRAN FILES || Koushik Das || দ্য তেহরান ফাইলস || কৌশিক দাশ
  • 0 /5 (0)

Koushik Das

₹319 ₹425 25% OFF

Surjo Dobar Por || Nirban Ray || সূর্য ডোবার পর || নির্বাণ রায়
  • 0 /5 (0)

₹349 ₹449 22% OFF

TRASH || Anupam Mukhopadhyay || ট্র্যাশ || অনুপম মুখোপাধ্যায়
  • 0 /5 (0)

Anupam Mukhopadhyay

₹214 ₹275 22% OFF

Gourbhairabi || Abhik Sarkar || গৌড়ভৈরবী || অভীক সরকার
  • 0 /5 (0)

Avik Sarkar

₹269 ₹350 23% OFF

Chander Premik || Binod Ghoshal || চাঁদের প্রেমিক || বিনোদ ঘোষাল
  • 0 /5 (0)

Binod Ghoshal

₹194 ₹249 22% OFF

Sharadiya Desh 1433 || 2026 || শারদীয় দেশ ১৪৩৩ || ২০২৬
  • 0 /5 (0)

Magazine Writer

₹309 ₹340 9% OFF