0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Kather Jahaj || Smaranjit Chakraborty || কাঠের জাহাজ || স্মরণজিৎ চক্রবর্তী

  • 0 /5 (0)

SKU: KJ

₹260.00 ₹325.00

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
ছোট্ট একটা কাঠের জাহাজ করে সমুদ্রে পাড়ি দেওয়ার মতোই এই কবিতার বই। এখানে ছোট ছোট কবিতা দিয়ে জীবনের বিভিন্ন দিক ছুঁয়ে দেখা হয়েছে। নাগরিক জীবন, তার একাকিত্ব, নানা যন্ত্রণা, অসহায়তা ও তা কাটিয়ে ওঠার চেষ্টা— এ সবই ধরে রাখা হয়েছে অল্প কথার আলো-আঁধারিতে। আর এর সঙ্গে জড়িয়ে রয়েছে দৃশ্য ও অদৃশ্য প্রেম। সেই প্রেম, যা কখনও আমাদের নিয়ে যায় জীবনের দিকে আবার যা কখনও কখনও আমাদের নিয়ে যায় নির্জনতার দূরতম পাহাড়ে। এ ছাড়াও এই বইয়ের ছোট ছোট কবিতার মধ্যে ফুটে উঠেছে এক অপেক্ষার গল্প। যা আসলে ভালবাসার এক চিরকালীন অনুষঙ্গ। এই অদ্ভুত একাকিত্বের সময়ে মানুষের মধ্যে প্রসারিত হচ্ছে দূরত্বের অপার সমুদ্র! আর সেই দূরত্ব, ভালবাসার কাঠের জাহাজ চড়ে পার করার কথাই নরম স্বরে বুনে রাখা হয়েছে এই বইয়ের পাতায়। বুনে রাখা হয়েছে এইসব কবিতার রাঙা-ভাঙা ছন্দে।
img
Smaranjit Chakraborty

স্মরণজিৎ চক্রবর্তীর জন্ম ১৯ জুন ১৯৭৬, কলকাতায়। বর্তমানে দক্ষিণ কলকাতার বাসিন্দা। পৈতৃক ব্যবসায় যুক্ত। প্রথম ছোটগল্প ‘উনিশ কুড়ি’-র প্রথম সংখ্যায় প্রকাশিত। প্রথম ধারাবাহিক ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত। শৈলজানন্দ স্মৃতি পুরস্কার ২০১৪, এবিপি এবেলা অজেয় সম্মান ২০১৭, বর্ষালিপি সম্মান ২০১৮, এবিপি আনন্দ সেরা বাঙালি (সাহিত্য) ২০১৯, সানডে টাইমস লিটেরারি অ্যাওয়ার্ড ২০২২, সেন্ট জেভিয়ার্স দশভুজা বাঙালি ২০২৩, কবি কৃত্তিবাস সাহিত্য পুরস্কার ২০২৩, উৎসব পুরস্কার ২০২৪, সুনীল গঙ্গোপাধ্যায় মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৪, আনন্দ পুরস্কার (উপন্যাস: '‘শূন্য পথের মল্লিকা') ২০২৫ ইত্যাদি পুরস্কারে সম্মানিত ।

শখ: কবিতা, ফুটবল আর মুভিজ়।

See all book by Smaranjit Chakraborty

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%