মনোজ সেন এবং তাঁর জার্মান স্ত্রী রোজমেরির কারখানায় শিল্প-কারখানায় ব্যবহারের উপযোগী এক বিশেষ ধরনের সংকর ধাতু তৈরি করা হয়। কারখানাটি পরিদর্শনে আসে একটি বিদেশি প্রতিনিধিদল। হঠাৎ প্যারিস থেকে ইন্টারপোল ইনভেস্টিগেটর সুধাকর দত্ত—যিনি ‘ডেটা’ নামেও পরিচিত—মনোজের কারখানায় এসে হাজির হন।
কারণ, ওই প্রতিনিধিদলের মধ্যেই লুকিয়ে আছে এক আন্তর্জাতিক অপরাধী। এদিকে, ভাড়াটে গুণ্ডারা সাফিন কর্পোরেশনের গোপীনাথ বোসকে হত্যার প্রস্তুতি নিচ্ছে। সাফিনের সঙ্গে মনোজের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে সুধাকর কেন খোঁজখবর নিতে চাইছেন? শেষ পর্যন্ত কি গোপীনাথ খুন হবেন? তবে বহনযোগ্য (Portable) আইসিবিএন (ICBN) তৈরিই তাঁর জীবনের একমাত্র উদ্দেশ্য নয়।
গোপীনাথকে হত্যার ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন রোজমেরির প্রেমিক লুলু এবং প্রাক্তন স্বামী জকলিন। কিন্তু কেন? রহস্যে ঘেরা এই উপন্যাসের শেষে অপেক্ষা করছে এক চমকপ্রদ উত্তর।
-
Weight400 g
-
No. of Pages229
-
BindingHardcover
-
Publishing Year1999
-
Publisher