0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Gourbhairabi || Abhik Sarkar || গৌড়ভৈরবী || অভীক সরকার

  • 0 /5 (0)

SKU: GBAS02

₹269.00 ₹350.00

Stock Quantity: 10 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
একাদশ শতকের শেষভাগ। পালসাম্রাজ্যের ভগ্নদশা। জ্বলছে মগধ, গৌড়, বঙ্গ, বরেন্দ্র। বিদ্রোহে উত্তাল জনপদ, ষড়যন্ত্রে ক্ষতবিক্ষত রাজসভা। অত্যাচারী সম্রাট, উচ্চাকাঙ্ক্ষী সামন্ত, ধর্মের আড়ালে ক্ষমতার নির্মম লড়াই; সমগ্র পূর্বভারত যেন ধ্বংসের দ্বারপ্রান্তে।
এই অগ্নিগর্ভ সময়ে ইতিহাসের অন্তরাল থেকে উঠে আসে এক মহাবিদ্রোহ। রাজা, সেনাপতি, গুপ্তচর, তান্ত্রিক, বৌদ্ধ আচার্য ও সাধারণ মানুষের ভাগ্য জড়িয়ে পড়ে এক রক্তক্ষয়ী সংগ্রামে, যা বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ।
বাস্তব ইতিহাসের ভিত্তিতে রচিত গৌড়ভৈরবী ইতিহাস, রাজনীতি, যুদ্ধ, প্রেম, বিশ্বাসঘাতকতা ও আধ্যাত্মিকতার এক মহাকাব্যিক উপাখ্যান, যেখানে অতীত আবার জীবন্ত হয়ে ওঠে। যখন রাজদণ্ড অত্যাচারের প্রতীক হয়ে ওঠে, তখন বিদ্রোহই হয়ে ওঠে প্রতিবাদের একমাত্র ভাষা।
  • Weight
    400 g
  • No. of Pages
    250
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2026
  • Language
    Bengali
  • Publisher
img
Avik Sarkar

অভীক সরকার – জন্ম পয়লা জুন উনিশশো উনআশি। (১৮ জৈষ্ঠ, ১৩৮৬ বঙ্গাব্দ), ক্যালকাটা মেডিক্যাল কলেজে। বেড়ে ওঠা প্রাচীন শহর কলকাতার অলিগলিতে। বাবা : অমল কুমার, মা : তপতী। খড়গপুর আই আই টি থেকে ইঞ্জিনিয়ারিং ও আই আই এম কলকাতা থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ।
অভীক সরকার সমসাময়িক বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নাম। কলকাতায় জন্ম নেওয়া এই লেখকের শিক্ষাজীবন কেটেছে আইআইটি (IIT) ও আইআইএম (IIM)-এর মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে, যা তার বহুমুখী কর্মজীবনের শক্ত ভিত্তি তৈরি করেছে।
লেখালেখির শুরু ২০১৫ সাল নাগাদ। ওঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য হলো গভীরতা, সাংস্কৃতিক সমৃদ্ধি এবং সব ধরনের পাঠকের মনে দাগ কাটার ক্ষমতা। তার গল্পে থ্রিল, সাসপেন্স, ড্রামা এবং জীবনবোধের মিশেল থাকে, যা পাঠককে একই সঙ্গে ভাবায় ও আনন্দ দেয়। সাহিত্যচর্চার পাশাপাশি করপোরেট জগতের অভিজ্ঞতা তার লেখনীতে এক অনন্য মাত্রা যোগ করেছে, যা বাস্তব জীবনের উপলব্ধি ও দৃষ্টিভঙ্গিকে তার গল্পগুলোতে আরও জীবন্ত করে তুলেছে।
বাংলা সাহিত্যের ইতিহাসে অভীক সরকার এক অনন্য নজির সৃষ্টি করেছেন-তিনি এমন একজন লেখক যিনি ভিন্ন ভিন্ন ঘরানার দুটি বাণিজ্যিকভাবে সফল চরিত্র উপহার দিয়েছেন।
হরর ফ্যান্টাসি ঘরানার সন্ন্যাসী ‘আগমবাগীশ’ এবং বুদ্ধিদীপ্ত গোয়েন্দা ‘প্রফেসর চিন্তাহরণ’-উভয় চরিত্রই পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং নিজ নিজ বিভাগে বিশেষ স্থান দখল করে নিয়েছে। কেবল তাই নয়, নতুনত্বের সন্ধানে সব সময় সচেষ্ট অভীক তাঁর 'এবং মার্কেট ভিজিট' বইটির মাধ্যমে বাংলা সাহিত্যে এক নতুন ধারা যোগ করেছেন। এই উপন্যাসে একজন সেলসম্যানের জীবনের টানাপোড়েন, আশা-আকাঙ্ক্ষা এবং মানুষের সঙ্গে তার সম্পর্ককে এক দারুণ রসবোধ ও হাস্যরসের মোড়কে তুলে ধরা হয়েছে।
ভালবাসেন ইলিশ, ইস্টবেঙ্গল, ইয়ারবন্ধু ও ইতিহাস। ভালো স্কচ ছাড়া কোনও দুর্বলতা নেই।

See all book by Avik Sarkar

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Chander Premik || Binod Ghoshal || চাঁদের প্রেমিক || বিনোদ ঘোষাল
  • 0 /5 (0)

Binod Ghoshal

₹194.00 ₹249.00

Sharadiya Desh 1433 || 2026 || শারদীয় দেশ ১৪৩৩ || ২০২৬
  • 0 /5 (0)

Magazine Writer

₹309.00 ₹340.00

Alinagarer Andhokoop || Sougata BasuI || আলিনগরের অন্ধকূপ || সৌগত বসু
  • 0 /5 (0)

Sougata Basu

₹214.00 ₹275.00

Nathuram Godse Bolchhi || Sujit Roy || নাথুরাম গডসে বলছি || সুজিত রায়
  • 0 /5 (0)

Sujit Roy

₹272.00 ₹349.00