কলকাতার সফলতম স্ত্রীরোগ বিশেষজ্ঞ অর্ধেন্দু বিকাশ চক্রবর্তীর ঔরসে এবং চুড়ান্ত ব্যর্থ চিকিৎসক সুজাতা চক্রবর্তীর গর্ভে জন্ম দুই বোনের। সোনালি আর রুপালি যখন ছোট, তখন ওদের মা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন। এই উপন্যাস দুই বোনের সম্পর্ক নিয়ে।
বেঙ্গল মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিভাগের ইউনিট সিক্স, ডক্টর শান্তা দত্তর অধীনে হাউসজব করতে ঢুকেছে বালিগঞ্জের বাসিন্দা সোনালি। তার কো হাউসস্টাফ, বাগনানের মনোজ হড়। এই উপন্যাস সোনালির পেশাগত জীবনের ওই একটি বছর নিয়ে।
শান্তা ছাত্রাবস্থায় অর্ধেন্দুর প্রেমে পড়েছিলেন। সুজাতার প্রেমে পাগল অর্ধেন্দু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সেই প্রত্যাখ্যান আজও শান্তা ভুলতে পারেনি। অর্ধেন্দু আর শান্তার সম্পর্কের টানাপোড়েন অনেক বছর পেরিয়েও ছায়া ফেলছে সোনালির জীবনে। এই উপন্যাস সোনালির অসহায়তা নিয়ে।
বাংলায় চলছে তুমুল রাজনৈতিক ডামাডোল। রাজ্য সরকার কর্তৃক কৃষিজমি অধিগ্রহণকে কেন্দ্র করে হলুদপুরে বিরোধীরা জোট বাঁধছে। শুরু হচ্ছে রাজনৈতিক সংঘর্ষ। সোনালির পারিবারিক এবং পেশাগত জীবনে বাইরের পৃথিবী কীভাবে ছায়া ফেলছে, এই উপন্যাস সেই দ্বন্দ্ব নিয়ে।
-
Weight340 g
-
No. of Pages219
-
BindingHardcover
-
Publishing Year2021
-
Publisher