0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Dhonno Kolketa Sahar || Kaushik Majumdar || ধন্য কলকেতা সহর || কৌশিক মজুমদার

  • 0 /5 (0)

SKU: DKSKM01

₹261 ₹349 25% OFF

Stock Quantity: 10 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
আজব শহর কলকাতা। তিনখানা গ্রাম মিলে শহর তৈরি হল, তখন কে ভেবেছিল এত কম সময়ে এ শহরে এমন বোলবোলাও শুরু হবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুগ্রহে একদিকে বেনিয়া, দেওয়ান আর তাকিয়া ঠেস দেওয়া জমিদারের গাদি তো লাগলই, একশো বছর যেতে না যেতে ভারতের নানা জায়গা থেকে জড়ো হওয়া মানুষের ভিড়ে কলকাতার নিজের এমন এক অদ্ভুত পাঁচমিশালী সংস্কৃতির সৃষ্টি হল, যা সেকালের বঙ্গদেশের অন্য অংশের থেকে একেবারেই আলাদা।
একদিকে যেমন জেলেপাড়ার সং, কবিয়াল, বটতলার বই আর কালীঘাটের পট এক ধরণের মানুষের নিয়মিত মনোরঞ্জন করতে লাগল, পাশাপাশি ইউরোপীয় শিক্ষা, শিল্প, সংস্কৃতিতে দীক্ষিত মানুষরা এক সম্পূর্ণ অন্য ধরণের বৌদ্ধিক যাপনে নিয়োজিত হলেন। এই বই সেকেলের কলকাতার সেই সারা বছরের বারো মাসের তেরো পার্বনকে ধরার এক ছোট্ট প্রচেষ্টা মাত্র। শুরু বৈশাখে, নতুন বছর দিয়ে। তারপর যেমন যেমনভাবে পঞ্জিকার পাতা ওলটায়, তেমনভাবে জামাইষষ্ঠী, রথ, দুর্গাপুজো, কালীপুজো, বড়দিন সেরে কাহিনী শেষ হয়েছে চৈত্রমাসের চড়কে। আছে সেকালের সাহেব আঁকিয়েদের গল্প, ভোট, কারণসেবা, পর্ণোগ্রাফিচর্চা, হারিয়ে যাওয়া বাগান, রঙ্গালয়ের ইতিহাস আর শিকারের নানা অজানা কথা। সব মিলিয়ে যে কলকেতাকে আমরা অনেকদিন আগে ফেলে এসেছি এই বই যেন সময়যানে চেপে তাকেই আবার ফিরে দেখার প্রচেষ্টামাত্র।
img
Kaushik Majumdar

জন্ম ১০ এপ্রিল, ১৯৮১, কলকাতা। স্নাতক, স্নাতকোত্তর এবং পি. এইচ. ডি. তে সেরা ছাত্রের স্বর্ণপদক প্রাপ্ত। নতুন প্রজাতির ব্যাকটেরিয়া Bacillus sp. KM5 এর আবিষ্কারক। বর্তমানে ধান্য গবেষণা কেন্দ্র, চুঁচুড়ায় বৈজ্ঞানিক পদে কর্মরত এবং হাবড়া মৃত্তিকা পরীক্ষাগারের ভারপ্রাপ্ত আধিকারিক।
জার্মানী থেকে প্রকাশিত হয়েছে তাঁর লেখা গবেষণাগ্রন্থ Discovering Friendly Bacteria: A Quest (২০১২)। তাঁর কমিকস ইতিবৃত্ত (২০১৫), হোমসনামা' (২০১৮),মগজাস্ত্র (২০১৮), জেমস বন্ড জমজমাট (২০১৯), তোপসের নোটবুক (২০১৯), কুড়িয়ে বাড়িয়ে (২০১৯),নোলা (২০২০), সূর্যতামসী (২০২০), আঁধার আখ্যান (২০২০) ও নীবারসপ্তক (২০২১) এই সব দিনরাত্রি (২০২২), ধন্য কলকেতা সহর (২০২২), আবার আঁধার (২০২২), অগ্নিনিরয় (২০২২), হারানো দিনের গল্প (২০২৪), সিংহদমন (২০২৪), ডিটেকটিভ তারিণীচরণ (২০২৪), আরও একটি প্রবন্ধ সংকলন (২০২৫) সুধীজনের প্রশংসাধন্য। সরাসরি জার্মান থেকে বাংলায় অনুবাদ করেছেন ঝাঁকড়া চুলো পিটার (২০২১)। বাংলাদেশের আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে ম্যাসন সিরিজের বাংলাদেশ সংস্করণ (২০২২, ২৩), মৃত্যুস্বপ্ন (২০২৪), ডিটেকটিভ তারিণীচরণ (২০২৪) । সম্পাদিত গ্রন্থ সিদ্ধার্থ ঘোষ প্রবন্ধ সংগ্রহ (২০১৭, ২০১৮) ফুড কাহিনি (২০১৯), কলকাতার রাত্রি রহস্য (২০২০) সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে একাই একশো (২০২২), কলিকাতার ইতিবৃত্ত(২০২৩), বিদেশিদের চোখে বাংলা (২০২৪) এবং কলিকাতার নুকোচুরি (২০২৫)

See all book by Kaushik Majumdar

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Mefisto
  • 0 /5 (0)

₹214 ₹275 22% OFF

TIN TIRIKKE NOY || Rupak Ghatak || তিন তিরিক্কে নয় || রূপক ঘটক
  • 0 /5 (0)

Rupak Ghatak

₹284 ₹380 25% OFF

Roktopaksha || Prashant Pole || রক্তপক্ষ || প্রশান্ত পোল
  • 0 /5 (0)

₹273 ₹350 22% OFF

Bhor || Tamoghno Naskar || ভর || তমঘ্ন নস্কর
  • 0 /5 (0)

Tamaghna Naskar

₹273 ₹350 22% OFF

Sayaknama || Sayak Aman || সায়কনামা || সায়ক আমান
  • 0 /5 (0)

Sayak Aman

₹214 ₹275 22% OFF