স্বাধীন ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী তাসখন্দের ইনটুরিস্ট হোটেলে ভারত-পাকিস্তান শান্তি চুক্তি সই করে নিজের ঘরে ঢুকলেন। ফ্লাস্ক থেকে একটু জল খেলেন। শরীরে অস্বস্তি। কোনোরকমে ডায়েরিতে লিখলেন_ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে_ · কে ছিলেন সেই বিশ্বাসঘাতক? · মৃত্যুর প্রায় সঙ্গে সঙ্গে হারিয়ে গেল তাঁর জলের ফ্লাস্ক আর ব্যক্তিগত ডায়েরি। কে সরালো সে সব? · নীলকণ্ঠের মতো নীল হয়ে গেল তাঁর গোটা শরীর। ফ্লাস্ক এর জলে কি বিষ মেশানো হয়েছিল? · পালাম বিমানবন্দরে মৃতদেহ দেখেই হাসি খেলে গেল জওহরলাল-তনয় সুন্দরী ইন্দিরার মুখে। কেন? · মৃতদেহের পোস্ট-মর্টেম হল না। কেন? · বিদেশে শাস্ত্রীজির রহস্য মৃত্যুর কোনো তদন্ত হল না। কেন? · পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. চুঘের। কেন? · শাস্ত্রীজির প্রতিবাদী স্ত্রী ললিতাদেবী আচমকা নির্বাক হয়ে গেলেন। কেন? কেন? কেন? প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু অথবা হত্যার রহস্যের সব উত্তর 'তোমার প্রধানমন্ত্রী মৃত'-র দুই মলাটের অভ্যন্তরে। চমকের পর চমক প্রতিটি অধ্যায়ের প্রতিটি পাতায়। অনুজ ধরের YOUR PRIME MINISTER IS DEAD অবলম্বনে রচিত।
-
Weight450 g
-
No. of Pages200
-
BindingHardcover
-
Publishing Year2026
-
Publisher