উড়ন্ত ইউটেরাস শুধুমাত্র IVF নিয়ে লেখা বাজারের আরও পাঁচটা বইয়ের মতো নয়, নারীশরীরকে ঘিরে হাজার বছরের ভ্রান্তি, ভয়, অপবাদ, চিকিৎসাবিজ্ঞান, এবং সামাজিক বিচারব্যবস্থার এক গভীর অনুসন্ধান।
প্রাচীন চিকিৎসাশাস্ত্রে জরায়ুকে ঘুরে বেড়ানো, উন্মত্ত, বিপজ্জনক অঙ্গ হিসেবে কল্পনা করা থেকে শুরু করে আধুনিক reproductive medicine ও IVF-র যুগ পর্যন্ত এই ব্যতিক্রমী বই সেই দীর্ঘ ইতিহাসকে অনুসরণ করে।
বইটির কেন্দ্রে রয়েছে এক অন্তরঙ্গ আলাপচারিতা, প্রজনন চিকিৎসার বিশিষ্ট চিকিৎসক ডাঃ বাণী কুমার মিত্র-র সঙ্গে জনপ্রিয় সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায়-এর এক নিভৃত, মানবিক, চিন্তাপ্রবণ সংলাপ। সেই আলাপের ভিতর দিয়ে উঠে আসে বন্ধ্যাত্ব, hysteria, hysterectomy, endometriosis, miscarriage, IVF, ICSI, donor programme, surrogacy, আইন, নৈতিকতা, এবং সবচেয়ে বড় কথা, নারীর শরীর নিয়ে সমাজের দীর্ঘকালের অবিশ্বাস।
এই বই চিকিৎসাবিজ্ঞানের তথ্যকে শুধু তথ্য হিসেবে হাজির করে না, বরং দেখায়, কীভাবে নারীশরীরকে কখনও মাতৃত্বের যন্ত্র, কখনও শ্রমের বাধা, কখনও পাগলামির উৎস, কখনও অপবাদের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ফলে উড়ন্ত ইউটেরাস একাধারে চিকিৎসা-ইতিহাস, সামাজিক দলিল, নারীবীক্ষণ, এবং মানবিক পুনর্বিবেচনার গ্রন্থ।
সাধারণ পাঠকের জন্য সহজ ভাষায়, কিন্তু সাহিত্যিক সংবেদনশীলতা বজায় রেখে লেখা এই বই পাঠককে একদিকে যেমন reproductive medicine-এর জগৎ বুঝতে সাহায্য করবে, তেমনি অন্যদিকে বাধ্য করবে একটি জরুরি প্রশ্নের মুখোমুখি হতে, নারীর শরীরকে আমরা আদৌ কতটা বুঝেছি, আর কতটা শুধু বিচার করেছি?

-
Weight400 g
-
No. of Pages200
-
BindingHardcover
-
Publishing Year2026
-
ISBN9788169435123
-
LanguageBengali
-
AuthorDebarati Mukhopadhyay, Dr. Bani Kumar Mitra
-
Publisher