0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Norodeho Niruddesh || Avishek Chattopadhyay || নরদেহ নিরুদ্দেশ || অভিষেক চট্টোপাধ্যায়

  • 0 /5 (0)

SKU: NDND01

₹224 ₹299 25% OFF

Stock Quantity: 4 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
রাজস্থানের জয়পুর শহরে বহু বছরের নীরব আতঙ্কের নাম রূপমতী কি হাভেলি। যেখানে প্রতি বছর করবা চৌথের রাতে একটি করে পুরুষের মাথাকাটা লাশ পাওয়া যায়। বছরের পর বছর ধরে লাশগুলোর মাথা পুলিশ খুঁজে পায় না। এদিকে রাত নামলে ভুল করেও কেউ যদি থেকে যায় রূপমতীর হাভেলিতে, তাহলে সে শুনতে পায় কে বা কারা যেন অদ্ভুত গা ছমছমে গলায় প্রশ্ন করছে, 'আমার শরীরটাকে কেউ দেখেছ তোমরা?' 
এমনই এক ভয়ানক হাভেলিতে চাকরিসূত্রে গিয়ে বাসা বেঁধেছিল অলক্ষ্য। তারও বেশ কিছু বছর পর করবা চৌথের রাতে অলক্ষ্যকে খুঁজতে হাভেলিতে হাজির হয়েছিল সুজাতা। সঙ্গে ছিল তার স্বামী অরিত্র আর তার ছয় বছরের ছেলে। অতীতের করাল অন্ধকার ঠেলে উঠে এসেছিল অজস্র ছিন্নমাথা। তারপর... 

ইন্দ্রনীল তাদের নতুন বাড়িতে নিয়ে আসে আয়না বসা পালঙ্ক। শতাব্দীপ্রাচীন পালঙ্ক ঘিরে আতঙ্ক নেমে আসে ইন্দ্রনীল আর রিক্তার সংসারে। পালঙ্কর গায়ে বসানো আরশির সঙ্গে কথা বলতে বলতে উধাও হয়ে যায় ইন্দ্রনীল আর রিক্তার একমাত্র মেয়ে তিতির। উন্মাদ হয়ে যায় দুজনে। কীভাবে খুঁজে পাবে তাদের মেয়েকে? 

পেশায় ডোম শম্ভু। সে তার পোয়াতি বউ কাজলকে ভালোবেসে একটা শাড়ি উপহার দেয়। ঠিক তার পর থেকেই কাজল পাল্টে যেতে থাকে। কাজলের মধ্যে জেগে ওঠে অন্য কেউ! 

ভাটুর পাশের বাড়িটা বিক্রি হবে। কিন্তু যেই কিনতে আসে ভাটু তাদের কাছে ফাঁস করে দেয় বাড়িটার আসল রহস্য। সেটা শুনে পালিয়ে যায় সবাই। কিন্তু ভাটু জানত না, সে নিজেও জড়িয়ে পড়বে এক হাড়হিম করা সেই বাড়ির রহস্যে। 

ছোটভাই সমীরের স্মরণসভা যে দাদা নীহারের জন্য সত্যি সত্যি স্মরণীয় হয়ে যাবে, কেউ ভাবতেও পারেনি। 

দুটি উপন্যাসিকা ও তিনটি গল্প নিয়ে এই ভৌতিক সংকলন।

প্রচ্ছদ: কৃষ্ণেন্দু মন্ডল
অলংকরণ: রনি বসু 

  • Weight
    400 g
  • No. of Pages
    224
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2026
img
Avishek Chattapadhyay

অভিষেক চট্টোপাধ্যায় হলেন বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় ও সমাদৃত কথাশিল্পী। তাঁর লেখা সাবলীল, বলিষ্ঠ এবং আধুনিক। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি জনপ্রিয় বইয়ের মধ্যে রয়েছে 'ম্যাও', 'হৃদয় গহন', 'তেরো নম্বর ফ্লোর', 'আতঙ্কের অষ্টপ্রহর', এবং 'ময়না বলো কৃষ্ণ রাধে'। তিনি সাধারণত রহস্য, রোমাঞ্চ, ও সমসাময়িক গল্পের পাশাপাশি মনস্তাত্ত্বিক ও সামাজিক প্রেক্ষাপটে গল্প-উপন্যাস রচনা করে থাকেন। তাঁর লেখায় ভাষার চমৎকার বুনন ও সাসপেন্স পাঠকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

See all book by Avishek Chattapadhyay

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

THE TEHRAN FILES || Koushik Das || দ্য তেহরান ফাইলস || কৌশিক দাশ
  • 0 /5 (0)

Koushik Das

₹319 ₹425 25% OFF

Surjo Dobar Por || Nirban Ray || সূর্য ডোবার পর || নির্বাণ রায়
  • 0 /5 (0)

₹349 ₹449 22% OFF

TRASH || Anupam Mukhopadhyay || ট্র্যাশ || অনুপম মুখোপাধ্যায়
  • 0 /5 (0)

Anupam Mukhopadhyay

₹214 ₹275 22% OFF

Gourbhairabi || Abhik Sarkar || গৌড়ভৈরবী || অভীক সরকার
  • 0 /5 (0)

Avik Sarkar

₹269 ₹350 23% OFF

Chander Premik || Binod Ghoshal || চাঁদের প্রেমিক || বিনোদ ঘোষাল
  • 0 /5 (0)

Binod Ghoshal

₹194 ₹249 22% OFF

Sharadiya Desh 1433 || 2026 || শারদীয় দেশ ১৪৩৩ || ২০২৬
  • 0 /5 (0)

Magazine Writer

₹309 ₹340 9% OFF