লাইটস ক্যামেরা, মাডার লগ্নজিতা সিরিজের যষ্ঠতম বই। ডিসিপি লগ্নজিতা ভট্টাচার্য যিনি রহস্যভেদ না হলে বা অপরাধী শাস্তি না পেলে ফাইল বন্ধ করেন না, তিনিও নাজেহাল। ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়ে চলেছে একেরপর এক খুন। রূপালী পর্দার যে মানুষগুলোকে আমরা পর্দায় অভিনয় করতে দেখি, তাঁদেরই মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে পরপর। স্টুডিওপাড়া আতঙ্কে দিন গুণছে। পরিচালক, প্রযোজক থোকে নায়ক – নায়িকা কেউই বাদ যাচ্ছে না খুনের তালিকা থেকে। খুনের ঘটনায় তোলপাড় মিডিয়া। লগ্নজিতাকে এই প্রথম কোনো মার্ডারার এতটা দৌড় করাচ্ছে। কে সেই খুনি। কেন বেছে বেছে শুধু রাণালী পর্দাতেই অন্ধকার নামাচ্ছে? সেলুলয়েডে কেন রক্তের ছিটে? কবে হবে এই সিরিয়াল কিলিংয়ের দি এন্ড ?
-
LanguageBengali
-
Publishing Year2026
-
Weight0.5 kg
-
Publisher
