পুলিশ গোয়েন্দা কিরকম হয়? না তারা ঠিক সিনেমায় দেখা লার্জার দ্যান লাইফ সুপার কপ নন, তাঁরা একা একা কোনো মিশনে যান না, টিম নিয়ে যান। গেলে নিজে থেকে ইউনিফর্ম খুলে মারামারি করেন না বা নিজেই কারুকে হাতকড়া পরিয়ে
্যারেস্ট করেন না। লালবাজার ডিডি অফিসার সপ্তাহের প্রতি দিন ইউনিফর্ম পরেন না। তাঁরা খুব সাধারণ কিন্তু নির্দিষ্ট পুলিশ প্রোটোকল মেনে ছোট ছোট টিম নিয়ে রোমহর্ষক তদন্ত করেন।
লালবাজার ডিডি অফিসার প্রলয় সোম সেরকমই কোনো তুখোড় চিন্তাশীল পুলিশ অফিসারের ছায়া মাত্র। তার টিম খুব ছোট, ছায়াসঙ্গী কখনও সুধা, কখনও জয়ন্ত, প্রশান্ত বা কোনো ইয়ং অফিসারেরা। প্রলয় আর টিমের তিনটি ইউনিক তদন্ত গল্প নিয়ে এই বই। যেগুলো খুব সূক্ষ্ম ভাবে অন্যান্য গোয়েন্দা থ্রিলার থেকে কিভাবে যেন স্বতন্ত্র হয়ে যায়।
...