0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Vampire || Ranen Ghosh || ভ্যাম্পায়ার || রণেন ঘোষ

  • 0 /5 (0)

SKU: VPR

₹489 ₹650 25% OFF

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery

প্রাচীন ভ্যাম্পায়ারের লোককথার উৎপত্তি পূর্ব ইউরোপের বুলগেরিয়া অঞ্চলে প্রায় হাজার বছর আগে। মনে করা হয় এই উপকথা এই অঞ্চলে এসে পৌঁছেছিল মঙ্গোল, চিনা ও হুন বহিরাগতদের লোককাহিনি মিশ্রিত হয়ে। আদিম স্লাভিক ভ্যাম্পায়ার ছিল অশরীরী। তাদের আক্রমণে ছড়িয়ে পড়ত মড়ক, গ্রাম হয়ে যেত নিশ্চিহ্ন। কিন্তু তারা রক্ত পান করত না, বা তাদের শিকারকে ভ্যাম্পায়ারও বানাত না। পশ্চিম ইউরোপের সংস্পর্শে এসে বিজ্ঞানের আলোকে ভ্যাম্পায়ারের চরিত্রও গেল বদলে। ষোড়শ শতাব্দীতে মনে করা হত মানব রক্তের ঔষধি ক্ষমতা আছে। তাই শরীরী ভ্যাম্পায়ার হয়ে উঠল সেই জীবনদায়ী রক্ত শোষণ করা অমর অজর অন্ধকারের জীব।

হরর সাহিত্যে ভ্যাম্পায়ারের আবির্ভাব ১৮১৯ সালে ইংরেজ লেখক জন পোলিডোরির লেখা ‘দ্য ভ্যাম্পায়ার’ বইটির মাধ্যমে। কিন্তু ১৮৯৭ সালে প্রকাশিত ব্রাম স্টোকারের ‘ড্রাকুলা’ বইটিই এই বিষয়ে সবথেকে উল্লেখযোগ্য। ভ্যাম্পায়ার নিয়ে রণেন ঘোষ ‘বিস্ময় সায়েন্স ফিকশন!’ এবং ‘ফ্যানট্যাসটিক’ পত্রিকায় বেশ কিছু ধারাবাহিক প্রবন্ধ লিখে বাঙালি পাঠকের সঙ্গে সম্যক পরিচিতি ঘটিয়েছিলেন সেই সত্তরের দশকে। পরে তিনি প্রতিশ্রুতি প্রকাশনা চালু করার পরে সেই সমস্ত লেখা পরিবর্ধিত করে তিনটি বই প্রকাশ করেন, যথাক্রমে ড্রাকুলার প্রতিহিংসা, ভ্যাম্পায়ার এবং আবার ভ্যাম্পায়ার। এই তিনটি বইয়ের প্রবন্ধ এবং গল্প-উপন্যাসগুলি একত্র করে বাংলায় ভ্যাম্পায়ারচর্চা বিষয়ে এই অনন্য সংকলনটি নির্মাণ করা হল। সঙ্গে প্রয়োজনীয় সব ফোটোগ্রাফ, অলংকরণ ইত্যাদি যোগ করা হয়েছে বিভিন্ন লেখায়। উদ্দেশ্য, ভ্যাম্পায়ার সম্পর্কে যাঁর কিছুমাত্র ধারণা নেই, তিনিও এই বইটি থেকে স্পষ্ট ধারণা করতে পারবেন বিষয়টির। ৪৭২ পাতার সুবিশাল হার্ডকভার, এক কথায় বাংলায় ভ্যাম্পায়ার এনসাইক্লোপিডিয়া।

  • Binding
    Hardback
  • Pages
    472
  • Weight
    800 g
  • Publisher
img
Ranen Ghosh

রণেন ঘােষ। জন্ম ১৯৩৬ সালে। পড়াশােনা বেনেপুকুর বিদ্যাপীঠ ও সুরেন্দ্রনাথ কলেজে। পরে আইন ও সােশ্যাল ওয়েলফেয়ার নিয়ে পড়াশােনা করেছেন। ২১ বছরে বন দফতরে চাকরি দিয়ে কর্মজীবন শুরু। পরে বিভিন্ন নামী সংস্থায় গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন।

বাংলা কল্পবিজ্ঞানের প্রবাদপুরুষ অদ্রীশ বর্ধন সম্পাদিত এদেশের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা আশ্চর্য!তেই লেখায় হাতেখড়ি।

১৯৭১ সালে জন্ম নেওয়া বিস্ময় সায়েন্স ফিকশন পত্রিকা সম্পাদনার দায়িত্ব নেন রণেন ঘােষ ও সুজিত ধর। স্বয়ং সত্যজিৎ রায় প্রথম সংখ্যা হাতে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে সম্পাদকের দফতরে চিঠি লেখেন। পত্রিকার অন্যতম উপদেষ্টা ছিলেন প্রেমেন্দ্র মিত্র । স্বল্পায়ু এই পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার পরে অদ্রীশ বর্ধন শুরু করেন নতুন পত্রিকা ফ্যানট্যাসটিক। সেই পত্রিকায় সহসম্পাদক হন রণেন।

১৯৯৮ সালে শুরু করেন প্রকাশনার কাজ। জন্ম নেয় প্রতিশ্রুতি। কেবল কল্পবিজ্ঞান নয়, পপুলার সায়েন্সের প্রতিও তাঁর ছিল বিপুল ভালােবাসা। সেগুলির পাশাপাশি অলৌকিক কাহিনি বা কন্সপিরেসি থিয়ােরি নিয়েও লিখে গিয়েছেন। মহাকাশের আগন্তুক, গলন্ত মানুষ-এর মতাে কল্পবিজ্ঞানের পাশাপাশি ব্রম্ভাণ্ড রহস্য, চাঁদ কি এক মহাকাশযান, মানুষখেকো মানুষের খোঁজে, ভ্যাম্পায়ার ইত্যাদি বইতে ছড়িয়ে রয়েছে বিবিধ রােমাঞ্চের প্রতি তাঁর অপার মুগ্ধতা।

কল্পবিজ্ঞানের প্রতি প্যাশন বজায় ছিল জীবনের শেষ পর্যায় পর্যন্ত। বাংলার প্রথম ও একমাত্র কল্পবিজ্ঞান-ফ্যান্টাসি ওয়েব পত্রিকা কল্পবিশ্বর প্রতি ছিল অসম্ভব স্নেহ। বাংলা কল্পবিজ্ঞানের আগামী দিনের স্বপ্নগুলিকে ছুঁতে চাইতেন নতুন প্রজন্মের মাধ্যমে। আশি ছুঁই ছুঁই বয়সেও বইমেলায় বেরিয়েছে তিন-চারটি বই! ২০১৯ সালের ৭ এপ্রিল তিনি প্রয়াত হয়েছেন।

See all book by Ranen Ghosh

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Sharodiya Nabokollol 1433 (2026) || শারদীয়া নবকল্লোল ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹195 ₹250 22% OFF

Sharodiya Shuktara 1433 (2026) || শারদীয়া শুকতারা ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹199 ₹220 10% OFF

Brishti Homestay || Ribhu Mukhopadhyay || বৃষ্টি হোমস্টে || ঋভু মুখোপাধ্যায়
  • 0 /5 (0)

₹156 ₹200 22% OFF

Amaavas || Tamoghna Naskar || অমাওস || তমোঘ্ন নস্কর
  • 0 /5 (0)

Tamaghna Naskar

₹249 ₹325 23% OFF

Blue Chair Ebong || Kousik Samanta || ব্লু চেয়ার এবং || কৌশিক সামন্ত
  • 0 /5 (0)

Koushik Samanta

₹234 ₹300 22% OFF

Mrityu Upotyaka
  • 0 /5 (0)

₹249 ₹320 22% OFF

Mefisto
  • 0 /5 (0)

₹214 ₹275 22% OFF

Ravanayan 1
  • 0 /5 (0)

₹234 ₹300 22% OFF