0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img

The Magician || Tushar Kanti Mahato || দ্য ম্যাজিসিয়ান || তুষার কান্তি মাহাতো

  • 0 /5 (0)

SKU: TMTKM

₹192.00 ₹255.00

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery

‘ম্যাজিশিয়ান’ --- ঝলমলে জোব্বা গায়ে রহস্যময় এক মূর্তি, যে হাতের কারসাজিতে দক্ষ। এ তো গেল প্রদীপের আলোর দিক। আর অনালোকিত দিক? ধরুন, আপনি ভিড় বাস বা ট্রেনে সহসা আবিষ্কার করলেন আপনার ওজন কিঞ্চিৎ কম পড়েছে। কিন্তু কেন? কীভাবে? এত লোক থাকতে কেনই বা...?--- পকেটমার। এ কথা ঠিক, পেশাগত দিক থেকে নিন্দিত হলেও তাঁরা কিন্তু একশ্রেণীর নন্দিত জাদুকরও। একগাদা সজাগ চোখের সামনে রীতিমতো হাতসাফাই--- একে সম্মোহন বা জাদু ছাড়া আর কি-ই বা বলা যায়! এ হেন বিরল প্রজাতির হস্তশিল্পীর জীবনও বিচিত্র ও বহুমাত্রিক। যা অনর্গল বিপন্নতার কথা বলে এবং সেই বিপন্নতার পথেই মানুষগুলো প্রাসঙ্গিক হয়ে উঠতে চায়।

বলাবাহুল্য, উপেক্ষার আখ্যান ভূমিতে অভ্যস্ত জাদুকরেরা অস্তিত্বের যুদ্ধে চোয়াল শক্ত করে মাঠে নামে। তারপর?

প্রাত্যহিকতার তলায় চোরাস্রোতের মতো অস্তিত্বের সংকট নবীন, আনন্দ, রঘু, পাঞ্জা, রত্নার মধ্যে তীব্রভাবে জেগে ওঠে। সর্বস্ব হারিয়ে গুটিগুটি পায়ে এ কোন্ সকালের দিকে এগিয়ে চলে ওরা?

img
Tushar Kanti Mahato

তুষার কান্তি মাহাতোর জন্ম ১৯৮১ সালের ২৮শে জানুয়ারি, পুরুলিয়ায়। বাবা পশুপতি মাহাতো অবসরপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জ অফিসার (রেঞ্জার)। মা অমলা মাহাতো।
বাবার বদলি চাকরির সুবাদে শৈশব থেকে যৌবনের শুরুটা কেটেছে দার্জিলিং, জলপাইগুড়ি, মেদিনীপুর, বর্ধমান, বীরভূমের নানান অরণ্য অঞ্চলে।
স্বভাবতই বন-পাহাড়কে একেবারে নাগালে পেয়ে লেখার রসদ আপনা থেকেই জোগাড় হয়ে যায়।
লেখক পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন (ট্রান্সমিশন) সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে কর্মরত। আবারও বদলি জীবন।
সাহিত্যজীবন কবিতা ও প্রবন্ধ দিয়ে শুরু হলেও পরবর্তীতে পাকাপাকিভাবে গল্প, উপন্যাসে প্রবেশ। 'ঘরের বাইরে ঘর', 'এখানে ফল্গুধারা', 'নোনা জলের মিঠে স্বপ্নেরা', 'সামনে সীমান্ত' প্রভৃতি গল্প সংকলনের পর ২০২৪ সালে প্রকাশিত হয় লেখকের প্রথম উপন্যাস 'নব্বইয়ের নায়ক'।
'দ্য ম্যাজিশিয়ান' তুষার কান্তি মাহাতোর দ্বিতীয় উপন্যাস।

See all book by Tushar Kanti Mahato

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Neel Sawon || Avinandan Sarkar || নীল শাওন || অভিনন্দন সরকার
  • 0 /5 (0)

Avinandan Sarkar

₹188.00 ₹250.00

MARU NEKRER KANNA || Ranin || মরু নেকড়ের কান্না || রনিন
  • 0 /5 (0)

Ranin

₹150.00 ₹199.00

The Odyssey || Homer || Ranin || দি ওডিসি || হোমার || রনিন
  • 0 /5 (0)

Ranin

₹450.00 ₹599.00

KHELAGHOR || RANIN || খেলাঘর || রনিন
  • 0 /5 (0)

Ranin

₹375.00 ₹499.00