0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Surya Mandirer Sesh Prahari || Himadri Kishore Dasgupta || সূর্য মন্দিরের শেষ প্রহরী || হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

  • 0 /5 (0)

SKU: SMSP01

₹225.00 ₹300.00

Stock Quantity: 10 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
পেরু। প্রাচীন ইনকা সাম্রাজ‌্য গড়ে উঠেছিল এখানেই। এই মাটিতেই একদিন ছড়িয়ে ছিল সোনার রেণু। স্বর্ণলোভী ইউরোপীয় হানাদারদের আক্রমণে আজ হারিয়ে গেছে সেই সোনার সাম্রাজ‌্য। কিন্তু আন্দিজের পর্বতকন্দরে কিংবা আমাজনের গহিন জঙ্গলে, আজও রয়ে গেছে কিছু লুকোনো নগরী, সভ‌্য পৃথিবী যার খোঁজ রাখে না। সেখানে দেখা মিলবে সেই সব মানুষদের, যাদের শরীরে বইছে খাঁটি ইনকা রক্ত। সময় সেখানে থমকে আছে। সাজ-পোশাক, ধর্ম-সমাজ সবই সেখানে আজও চলে প্রাচীন রীতি মেনে।

কুজকোর হোটেলে সুজয়ের পরিচয় হয় প্রোফেসর মার্কেসের সঙ্গে। নাতনি সুসানকে নিয়ে এসেছেন তিনি। উদ্দেশ‌্য প্রাচীন ইনকাভূমির ওপর একটি বই লেখা। ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফার বিল তাঁদের সফরসঙ্গী। মাচুপিচুতে সুজয়দের দেখা হয় স্পেনীয় ধনকুবের মি. পিনচিওর সঙ্গে। আলাপ হয় প্রাচীন সূর্যমন্দিরের পুরোহিত ইল্লাপার সাথেও। তিনি যাচ্ছেন প্রাচীন ইনকা নগরীর এক ধর্মীয় অনুষ্ঠানে। পিনচিওসহ সুজয়রা প্রাচীন নগরী দেখার জন‌্য ইল্লাপার সঙ্গে যাত্রা শুরু করে পাহাড়ে-জলাজঙ্গলের দুর্গম বিপজ্জনক পথে। 

সেখানে ওত পেতে বসে আছে আমাজনের বিখ‌্যাত কালো বাঘ! মাথার ওপর থেকে নেমে এসে শিকারকে গ্রাস করে বড়ো মাচাকুয়ে অ‌্যানাকোন্ডা! আছে এদের চেয়েও ভয়ংকর মোচে, আমাজনীয়দের হিংস্র জনগোষ্ঠী, যারা আজও নরবলি দেয়। ইনকা পুরোহিতের সঙ্গে যাত্রা শুরু করার পর কী হল মার্কেজ-সুজয়-সুসানদের?
  • Weight
    380 g
  • No. of Pages
    200
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2026
  • Publisher
img
Himadrikishore Dasgupta

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ. ডিগ্রি অর্জন করেছেন। তিনি তাঁর সরকারি চাকরি ত্যাগ করে পূর্ণসময় পেশাদার লেখক হিসেবে আত্মনিয়োগ করেন। তিনি নিয়মিতভাবে নামী সংবাদপত্র ও পত্রিকায় শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্ক উভয় শ্রেণির পাঠকের জন্য লেখালেখি করে থাকেন। বিশেষ করে তাঁর অ্যাডভেঞ্চার-রহস্যধর্মী কিশোর উপন্যাস এবং প্রাপ্তবয়স্কদের জন্য রচিত ঐতিহাসিক উপন্যাসগুলো পাঠকের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তাঁর লেখা বহু ভাষায় অনূদিত হয়েছে। হিমাদ্রিকিশোর দাশগুপ্তের গল্প ও উপন্যাস অবলম্বনে নাট্যরূপ তৈরি হয়ে তা জনপ্রিয় এফএম রেডিও চ্যানেলে নিয়মিত সম্প্রচারিত হয়। তাঁর সাহিত্যিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পশ্চিমবঙ্গ সরকারের চিলড্রেনস্ একাডেমির উপেন্দ্রকিশোর পুরস্কার, ভারত সরকারের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের পুরস্কার, এবং দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি “ফ্রেন্ডস অফ রোটারি”, “শৈলজনন্দ পুরস্কার” সহ একাধিক বেসরকারি পুরস্কারে সম্মানিত হয়েছেন।

See all book by Himadrikishore Dasgupta

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Kuhakkal || Ankita || কুহককাল || অঙ্কিতা
  • 0 /5 (0)

Ankita

₹487.00 ₹649.00

Vampire || Ranen Ghosh || ভ্যাম্পায়ার || রণেন ঘোষ
  • 0 /5 (0)

Ranen Ghosh

₹489.00 ₹650.00

Trylika || Ujjwal Ghosh || ত্রিলিকা || উজ্জ্বল ঘোষ
  • 0 /5 (0)

Ujjwal Ghosh

₹263.00 ₹350.00