0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Shoktirupeno || Koushik Das || শক্তিরূপেণ || কৌশিক দাশ

  • 0 /5 (0)

SKU: SR01

₹292 ₹390 25% OFF

In Stock

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
হিউম্যান ট্র্যাফিকিংয়ের এক অন্ধকার জগতে আপনাকে স্বাগত। স্কিন ট্র্যাফিকিং। যেখানে অল্প বয়সি মেয়েদের চামড়া ছাড়িয়ে বিক্রি করে দেওয়া হয় দেশে-বিদেশে। শিশু-কিশোর-কিশোরীদের মাংস থেকে চামড়া— সব কিছুই যেখানে বিক্রয়যোগ্য। তাঁকে বলা হয় ‘ডক্টর ডেভিল’। দক্ষতার সঙ্গে মানুষের চামড়া ছাড়িয়ে নেন তিনি। এর পরে সেই চামড়া বিক্রি হয়ে যায় দেশে-বিদেশে। কে এই ডক্টর? নেপালের এক গ্রাম থেকে আসা তরুণীটি জড়িয়ে গিয়েছিল এক ভয়ঙ্কর মাকড়শার জালে। সেখান থেকে কি পালাতে পারবে সে? কলকাতার এক নামী স্কুলের ছাত্রীকে ঘিরে তৈরি হচ্ছে মারাত্মক এক চক্রান্ত। কী আছে কিশোরীটির ভাগ্যে? ভয়াল, ভয়ঙ্কর এক জগৎ! যেখানে মানুষ মানে শুধুই পণ্য। বিলিয়ন ডলার এই ইন্ডাস্ট্রির মাথায় যারা বসে আছে, তাদের হাতেই দেশের চাবিকাঠি। এই ব্যবসা তাই বন্ধ করবে কে? তবু কেউ কেউ লড়াই করেন। যেমন, হিউম্যান ট্র্যাফিকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এক অগ্নিকন্যা— পাঞ্চালী রায়। যেমন সিআইডি অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিটের রুদ্রানী সিংহ। এবং, আরও কেউ কেউ। এই লড়াইয়ে তাঁরা যদি হেরে যান, তা হলে যে অপরাজিতা, অজন্তার মতো মেয়েরা হারিয়ে যাবে চিরতরে। অসম এই লড়াই কি জিততে পারবেন পাঞ্চালীরা? শক্তিরূপেণ— মুম্বইয়ের কোনও এক জায়গা থেকে শুরু হওয়া কাহিনি ছড়িয়ে পড়েছে কলকাতা, লস অ্যাঞ্জেলেস, দুবাই, প্যারিস, সুরাটে। যে কাহিনির অন্ধকার গলিতে হাঁটতে হাঁটতে চেনা লোক অচেনা হয়ে যায়, অচেনা লোক চেনা। সাহস আছে আপনার এই নরকে পা রাখার?
  • Weight
    450 g
  • No. of Pages
    314
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2024
  • Publisher
img
Koushik Das

কৌশিক দাশের জন্ম ১৯৭২ সালের ১ জুলাই, কলকাতায়। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পাঠ গ্রহণের সময় আনন্দবাজার পত্রিকায় যোগদান। বর্তমানে আনন্দবাজার পত্রিকার ক্রীড়া বিভাগের সহকারী সম্পাদক। প্রথম উপন্যাস শয়তানের মা। ক্রিকেটের ম্যাচ ফিক্সিং এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে লেখা এই স্পোর্টস থ্রিলার আবির্ভাবেই বিপুল জনপ্রিয়তা অর্জন করে। বইটি পরবর্তীতে ইংরেজিতেও অনূদিত হয়। এর পর শক্তিরূপেণ, হাড়, করাচি প্রোজেক্ট, রক্তকরবী মার্ডারস- একের পর এক উপন্যাসে কৌশিক তাঁর মুনশিয়ানার ছাপ রেখেছেন। সিক্রেট সোসাইটি, স্পাই এজেন্সি, মিলিটারি ইন্টেলিজেন্স, কভার্ট অপারেশন নিয়ে অনুপুঙ্খ গবেষণা এবং অনবদ্য বর্ণনশৈলীর সুবাদে কৌশিকের স্থান এ মুহূর্তে একুশ শতকীয় বাংলা থ্রিলার সাহিত্যের একদম প্রথম সারিতে।

See all book by Koushik Das

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Sharodiya Nabokollol 1433 (2026) || শারদীয়া নবকল্লোল ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹195 ₹250 22% OFF

Sharodiya Shuktara 1433 (2026) || শারদীয়া শুকতারা ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹199 ₹220 10% OFF

Brishti Homestay || Ribhu Mukhopadhyay || বৃষ্টি হোমস্টে || ঋভু মুখোপাধ্যায়
  • 0 /5 (0)

₹156 ₹200 22% OFF

Amaavas || Tamoghna Naskar || অমাওস || তমোঘ্ন নস্কর
  • 0 /5 (0)

Tamaghna Naskar

₹249 ₹325 23% OFF

Blue Chair Ebong || Kousik Samanta || ব্লু চেয়ার এবং || কৌশিক সামন্ত
  • 0 /5 (0)

Koushik Samanta

₹234 ₹300 22% OFF