0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Shabda Brahma Drum || Rupam Islam || শব্দ ব্রহ্ম দ্রুম || রূপম ইসলাম

  • 0 /5 (0)

SKU: SBDRI03

₹319.00 ₹400.00

Stock Quantity: 10 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
আইকনিক রক ব্যান্ড ‘টক্সিক’-এর প্রধান মুখ, পাগলাটে রকস্টার বান্টি ঘোষাল খুন হয়েছেন বছর দুয়েক আগে। এহেন রঙিন চরিত্রের জীবন অবলম্বনে বায়োপিক হবে না তো কার হবে? বহুপ্রতীক্ষিত সেই ‘দ্য অ্যান্টিসোশ্যাল’ ছবির শ্যুটিং-এর অবসরে, প্রখ্যাত পরিচালক ভবতোষ লাহিড়ী জানালেন, পরের ছবিতে ‘স্মৃতিভল্লুক’ চরিত্রে আশ্চর্যকেই কাস্ট করতে চান তিনি। ওদিকে অন্য একটা ব্যাপারও আছে। ‘ব্রহ্ম ঠাকুর প্লাস টু’ অভিযানের রাতে ব্রহ্ম নিজেই আশ্চর্যকে দিয়ে গেছিলেন তাঁর উত্তর কলকাতাস্থিত বাড়িটার চাবি। তাঁর অনুপস্থিতিতে সে বাড়িতে বসানো যন্ত্রগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে তার। সে বাড়িতে টহলদারিতে গিয়ে আশ্চর্য দেখা পেল এক ছায়ামূর্তির। 

ভাবভঙ্গি দেখে, গলা শুনে মনে হল অতর্কিতে যেন ফেরত এসেছেন ব্রহ্ম ঠাকুর স্বয়ং। অথচ আন্দামান অভিযানে এই তো সবে পৌঁছেছেন তিনি! ভাল করে দেখবার জন্য আশ্চর্য তার মোবাইল ফোনের টর্চটা জ্বালাতেই চমকে উঠল। আর এভাবেই জড়িয়ে পড়ল নতুন এক অভিযানে, যার পরতে পরতে উৎকণ্ঠা, রোমাঞ্চ আর বিস্ময়। 

একমেবাদ্বিতীয়ম্‌ ব্রহ্ম ঠাকুর বেঁচে ফিরবেন তো আন্দামান থেকে? কীই বা হবে নিরুদ্দিষ্ট গবেষক এরিক দত্তের পরিণতি?
  • Weight
    350 g
  • No. of Pages
    176
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2024
  • Publisher
img
Rupam Islam

রূপমের জন্ম ২৫ জানুয়ারি ১৯৭৪, কলকাতায়। টাকি হাউজ় স্কুলে শিক্ষক হিসেবে কাজ করেছেন ১৯৯৫ থেকে ২০০৬ পর্যন্ত। তারপর স্বেচ্ছাঅবসর নিয়ে নানা ধরনের সাংস্কৃতিক কাজে নিজের কর্মপরিধি বিস্তৃত করেছেন। ১৯৯৮ সালে এইচএমভি থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘তোর ভরসাতে’। ১৯৯৯ সালে জনপ্রিয়তম বাংলা রক ব্যান্ড ‘ফসিল্‌স’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। ২০০২-এর ‘ফসিল্স’ অ্যালবামে গানের গোত্র হিসেবে প্রথমবার বাংলায় লেখা হল ‘রক’। ‘বাংলা রক’ এরপর রূপমের হাত ধরেই মান্যতা পেল। এ ছাড়াও কাওয়ালি থেকে কীর্তন, সেমি-ক্লাসিক্যাল থেকে নানা ধরনের পল্লিগান— হরেক কিসিমের বাংলা গান লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন।

‘বাংলা রক’ নামের সংগীত পত্রিকা সম্পাদনা, তাঁর প্লেব্যাক এবং সংগীত পরিচালক/গীতিকার জীবনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঔপন্যাসিক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়’— তাঁর প্রথম উপন্যাস-গ্রন্থ। আনন্দ পাবলিশার্স থেকে নিয়মিত প্রকাশিত হয়েছে তাঁর সংগীত বিষয়ক এবং আত্মজৈবনিক বিভিন্ন গদ্যের সংকলন।

সম্মান: ২০০৯-এ দেশের শ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে জাতীয় পুরস্কার। ২০১৫-’১৬ সালে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত ‘সংগীত সম্মান’।

See all book by Rupam Islam

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Bagh Brahma Khela || Rupam Islam || বাঘ ব্রহ্ম খেলা || রূপম ইসলাম
  • 0 /5 (0)

Rupam Islam

₹319.00 ₹400.00

Mayajatak || Amrita Koner || মায়াজাতক || অমৃতা কোনার
  • 0 /5 (0)

Amrita Koner

₹219.00 ₹275.00