স্যান্ডোদার কাণ্ড
সতর্কীকরণ: এই গোয়েন্দা গল্পে হাসতে হাসতে খুন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল!
বাংলা সাহিত্যে গোয়েন্দা, দাদা-কাকা মানেই একরাশ শৈশব স্মৃতি, কোমল কিশোরপাঠ। কিন্তু এবার বদলাতে চলেছে সেই চেনা ছক। 'স্যান্ডোদার কাণ্ড'— সম্পূর্ণ নতুন ধরণের একটি গোয়েন্দা-চরিত্র, কঠোরভাবে প্রাপ্তমনস্ক। এই বইয়ের কাহিনিগুলি প্রাপ্তমনস্কদের জন্য রচিত কমেডি ডিটেকটিভ অ্যাডভেঞ্চার। রয়েছে নিখাদ গোয়েন্দাগিরির সঙ্গে স্যান্ডোদার হরেকরকম অদ্ভুত আচরণ, খিস্তির পশরা আর খিল্লির ফোয়ারা, আর বাঙালির বহু পছন্দের অপ্রকাশিত কিন্তু চিরচেনা উপাদান— চাপা যৌনতা।
স্যান্ডোদা:
বয়েস পঁয়ত্রিশ।
পেশা – বেকার।
নেশা – গাঁজা।
স্বপ্ন: ফেলুদার মতো গোয়েন্দা হওয়া।
সহকারী: টিনেজার খুড়তুতো ভাই ছোটকু।
১) প্রথম কান্ড: চোরবাজারি চারমিনার–
‘স্যান্ডোদার কাণ্ড’ কমিকস বইয়ের প্রথম গল্পে এই মহাপুরুষ বেরিয়েছেন জাল সিগারেট কারবারিদের খেল খতম করতে। সে অভিযানে যত রোমাঞ্চ, ততোধিক কেলোর কীর্তি। পদে পদে ছড়িয়ে ছত্রাকার করতে করতে স্যান্ডোদা কি পারবে অভীষ্টসিদ্ধিতে?
২) দ্বিতীয় কাণ্ড– কালীপুজোর কাঁওতালি
স্থান: স্যান্ডোদার ফ্ল্যাটের টেরাস
স্থান: স্যান্ডোদার ফ্ল্যাটের টেরাস
কাল: দীপাবলির রাত
পাত্র: স্যান্ডোদার চ্যালা বোধু
পাত্রী: বোধুর সুন্দরী গার্লফ্রেন্ড টিয়াসিঙ্গল ও হতাশ স্যান্ডোদাকে ঈর্ষাকাতর করে তোলার জন্য দিওয়ালি পার্টিতে সুন্দরী টিয়াকে নিয়ে এসেছে বোধু। কিন্তু তারপর শুরু হল চরম হুলস্থূল আর মজাদার সব গণ্ডগোলের হট্টমেলা।
৩) তৃতীয় কান্ড– ডম ডম দীঘা দীঘাগন্তব্য:
দীঘাযাত্রী: স্যান্ডোদা, স্যান্ডোর ভাই ছোটকু আর কুত্তা অ্যাডলফ্
দীঘাযাত্রী: স্যান্ডোদা, স্যান্ডোর ভাই ছোটকু আর কুত্তা অ্যাডলফ্
অকুস্থল: চুয়া-চন্দন হোটেলভীড় ভর্তি দীঘায় কোথাও মাথা গোঁজার ঠাঁই না পেয়ে স্যান্ডো, ছোটকু আর অ্যাডলফ্ শেষে এসেছে অখাদ্য এই চুয়া-চন্দন হোটেলে। হোটেল চালায় মোসাহেবপানা চন্দন আর তার ছলনাময়ী বৌ চুয়া। কিন্তু শীগগিরই স্যান্ডো আবিষ্কার করল চুয়া-চন্দন হোটেলের আড়ালে ঘটে চলেছে ঘৃণ্য এক ষড়যন্ত্র। কী সেই কেলেঙ্কারি?
অন্তরীপ কমিকস-এর এই প্রযোজনা, শমীক দাশগুপ্ত রচিত, ভট্টবাবুর পেজ-খ্যাত শুভম ভট্টাচার্য্য অঙ্কিত, রাজা ভট্টাচার্য অনূদিত— আপনাকে হাসাবে, ভাবাবে, আবার কিম্ভুত কাণ্ডে চমকে দেবে। গ্যারান্টি দিচ্ছি— শেষ পর্যন্ত আপনি হাসতেই থাকবেন। আর যদি সত্যিই কেউ হাসতে হাসতে খুন হয়ে যায়?
স্যান্ডোদা তো আছেই!
কাহিনি ও চিত্রনাট্য: শমীক দাশগুপ্ত
অনুবাদ: রাজা ভট্টাচার্য
শিল্পী ও মূল প্রচ্ছদ: শুভম ভট্টাচার্য
-
Weight350 g
-
No. of Pages64
-
BindingPaprback
-
Publishing Year2025
-
LanguageBengali
-
Author/IllustratorRaja Bhattacharya, Samik Dasgupta, Shubham Bhattacharya
-
Publisher