0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Red Race || Kaushik Roy || রেড রেস || কৌশিক রায়

  • 0 /5 (0)

SKU: RR01

₹150.00 ₹188.00

In Stock

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
অপহৃত রাজ্যের অর্থমন্ত্রীর ছেলে প্রকাশ দাস, তাঁর তিন বন্ধু-সহ। এদিকে আর চব্বিশ ঘণ্টা পরেই প্রকাশ দাসের গায়ে হলুদ। সামনেই বিধানসভা ভোট। হাই-অ্যালার্ট… এক গোপন অভিযান-যে করে হোক তাঁর ছেলেকে গায়ে হলুদের আগে খুঁজে আনতে হবে। কেসের দায়িত্বে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার প্রদোষ চ্যাটার্জির ও তাঁর দুই সহকারী অফিসার প্রান্তিক সরখেল ও শিবানী রুদ্র।

সময় কমতে থাকে, সঙ্গে তদন্তের পন্থাও। ঘণ্টায় ঘণ্টায় লালবাজারের ইন্টারকমগুলোর লালবাতি জ্বলতে থাকে। শুরু হয় ঘড়ির কাঁটার সঙ্গে রেড রেস। সাত বছর আগে গ্রেফতার হওয়া এক নৃশংস ক্রিমিন্যাল- ‘লাল আদিল’। লাল আদিল কি আদৌ সাহায্য করবে এমন এক অফিসারকে যিনি তাকেই গ্রেফতার করেছিল?
যদি কখনও এমন বিপদের সম্মুখিন হই, যার থেকে ফিরে যাওয়ার উপায় নেই, তখনই বোধ হয় আমরা আমাদের সেরা যুদ্ধটা লড়ি। সেই যুদ্ধ যতটা শারীরিক তার থেকে অনেক বেশি মানসিক ও আত্মিক।

যদিও এই উপন্যাসখানা একখানা থ্রিলার, তবুও এর পরতে পরতে রয়েছে জীবনের গল্প। যেখানে কিছু ভাঙাচোরা মানুষ আবার করে বাঁচতে চায়, কিছু ভালো মানুষ সব জেনেও কিছু করে উঠতে পারে না, কিছু স্বার্থান্বেষী নিজেদের স্বার্থের জন্য সমাজের বৃহত্তর ক্ষতি করতেও পিছপা হন না, কিছু ধৃতরাষ্ট্র পিতা- সব মিলিয়েই এই উপন্যাস। পাঠকের এই উপন্যাস পড়তে পড়তে যদি একবারের জন্যও ‘ভালো’ মানুষগুলোর ওপরে রাগ উগরে আসে, আর ‘খারাপ’ মানুষগুলোর জন্য বুকের বাঁ-পাশটা চিনচিন করে ওঠে, তাহলে এই উপন্যাস লেখা সার্থক।
  • Weight
    350 g
  • No. of Pages
    176
  • Binding
    Paperback
  • Publishing Year
    2024
  • Publisher
img
Kaushik Roy

কৌশিক রায়ের জন্ম ১৯৯২ খ্রিস্টাব্দে, কলকাতার উপকণ্ঠ সোনারপুরে। কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি লাভ করেছেন রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়, নরেন্দ্রপুর থেকে। কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন তামিলনাড়ুর ভেলোর ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে। পেশায় তথ্যপ্রযুক্তিবিদ। কর্মসূত্রে ব্যাঙ্গালোর প্রবাসী। ফরেনসিক বিজ্ঞানে বিশেষ আগ্রহ। ২০২২ সালে ফরেনসিক সায়েন্স অ্যান্ড ডি এন এ ফিঙ্গারপ্রিন্টিং-এর উপর ইন্টারন্যাশনাল ফরেনসিক সায়েন্স থেকে করেছেন শর্ট টার্ম সার্টিফিকেট কোর্স। একুশ শতকের দ্বিতীয় দশকে লেখালেখির জগতে আবির্ভাব। ভালোবাসেন দেশ-বিদেশের নানাজাতীয় রহস্য ও থ্রিলারধর্মী বই পড়তে।

See all book by Kaushik Roy

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Malik || Kaushik Roy || মালিক || কৌশিক রায়
  • 0 /5 (0)

Kaushik Roy

₹243.00 ₹325.00

Kistimat || Kaushik Roy || কিস্তিমাত || কৌশিক রায়
  • 0 /5 (0)

Kaushik Roy

₹262.00 ₹350.00

Dilurani Opera || Ankur Bar || দিলুরানি অপেরা || অঙ্কুর বর
  • 0 /5 (0)

Ankur Bar

₹224.00 ₹299.00

Om || Smaranjit Chakraborty || ওম || স্মরণজিৎ চক্রবর্তী
  • 0 /5 (0)

Smaranjit Chakraborty

₹360.00 ₹450.00