0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Rani Hatshepsuter Mummy || Himadri Kishore Dasgupta || রানি হাটশেপসুটের মমি || হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

  • 0 /5 (0)

SKU: RHSM01

₹200.00 ₹250.00

Stock Quantity: 10 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
পিরামিড, মমি আর হাজার বছরের অমীমাংসিত রহস্যে ঘেরা মিশর। আর এই রহস্যের কেন্দ্রে রয়েছেন ইতিহাসের এক বিস্ময়কর ফারাও হাটশেপসুট। কথিত আছে, মৃত্যুর আগে নিজের মমিকে তিনি লুকিয়ে রেখে গিয়েছিলেন এমন এক গোপন স্থানে, যার সন্ধান আজও অধরা।

কলকাতার এক অনাথ আশ্রমে বড় হওয়া ছোট্ট অংশু ভুগছে এক অদ্ভুত হৃদরোগে। মাঝেমধ্যেই তার হৃদস্পন্দন থেমে যায়, কিছু সময়ের জন্য সে পৌঁছে যায় মৃত্যুর অচেনা জগতে। ডাক্তার ঘটক ক্রমে বিশ্বাস করতে শুরু করেন— অংশুর সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন মিশরের কোনও গভীর রহস্য! বন্ধু সৌরভ সেন ও অংশুকে নিয়ে তিনি পাড়ি দেন মিশরে।

সেখানে একের পর এক উন্মোচিত হতে থাকে মিশরের হারিয়ে যাওয়া ইতিহাস, অলৌকিক সংকেত আর ভয়ংকর সত্য।

কী সেই রহস্যময় ‘জেসের জেসেরু’? কোথায় লুকিয়ে আছে রানি হাটশেপসুটের হারিয়ে যাওয়া মমি? কেন মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে আসে অংশু?

ইতিহাস, রহস্য, অলৌকিকতা আর রোমাঞ্চে ভরপুর এক শ্বাসরুদ্ধকর কাহিনি—‘রানি হাটশেপসুটের মমি’!
  • Weight
    350 g
  • No. of Pages
    128
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2026
  • Publisher
img
Himadrikishore Dasgupta

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ. ডিগ্রি অর্জন করেছেন। তিনি তাঁর সরকারি চাকরি ত্যাগ করে পূর্ণসময় পেশাদার লেখক হিসেবে আত্মনিয়োগ করেন। তিনি নিয়মিতভাবে নামী সংবাদপত্র ও পত্রিকায় শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্ক উভয় শ্রেণির পাঠকের জন্য লেখালেখি করে থাকেন। বিশেষ করে তাঁর অ্যাডভেঞ্চার-রহস্যধর্মী কিশোর উপন্যাস এবং প্রাপ্তবয়স্কদের জন্য রচিত ঐতিহাসিক উপন্যাসগুলো পাঠকের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তাঁর লেখা বহু ভাষায় অনূদিত হয়েছে। হিমাদ্রিকিশোর দাশগুপ্তের গল্প ও উপন্যাস অবলম্বনে নাট্যরূপ তৈরি হয়ে তা জনপ্রিয় এফএম রেডিও চ্যানেলে নিয়মিত সম্প্রচারিত হয়। তাঁর সাহিত্যিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পশ্চিমবঙ্গ সরকারের চিলড্রেনস্ একাডেমির উপেন্দ্রকিশোর পুরস্কার, ভারত সরকারের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের পুরস্কার, এবং দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি “ফ্রেন্ডস অফ রোটারি”, “শৈলজনন্দ পুরস্কার” সহ একাধিক বেসরকারি পুরস্কারে সম্মানিত হয়েছেন।

See all book by Himadrikishore Dasgupta

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book