0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Raktakto Rajdando || Saswata Dhar || রক্তাক্ত রাজদন্ড || শাশ্বত ধর

  • 0 /5 (0)

SKU:

₹216 ₹270 20% OFF

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
ইতিহাসের প্রতিটি পাতা যেন রক্ত, অশ্রু আর ধোঁয়াশায় মোড়া। পলাশীর যুদ্ধের আগে আর পরে বাংলার মাটি জ্বলেছে ষড়যন্ত্রের আগুনে, কেঁপেছে অত্যাচারে। সেসময় মুঘল সাম্রাজ্যের পতনের সুর বেজে উঠছিল, আর বাংলার আকাশে ভয় আর মৃত্যুর ছায়া ফেলেছিল বর্গির লুণ্ঠন। একের পর এক গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছিল। মানুষ যখন দিশেহারা, তখনও কোথাও কোথাও শোনা যাচ্ছিল প্রতিরোধের সাহসী সুর।

বর্গি আক্রমণ, নবাবি ষড়যন্ত্র আর কোম্পানির লোভ—এগুলোর মাঝেই কোথাও চাপা পড়ে গিয়েছিল কিছু কাহিনী। ভবানী পাঠকের মতো সন্ন্যাসীরা হয়ে উঠলেন বাংলার বিদ্রোহের প্রতীক। লুণ্ঠন আর শোষণের ভেতরেও বাঁচার এক অলীক স্বপ্ন দেখতেন সাধারণ মানুষ। কিন্তু বাংলার ইতিহাসে রয়ে গেছে এমন কিছু গোপন অধ্যায়, যা আজও রহস্যে ঘেরা।

এই কাহিনী সেই সময়ের, যখন বাংলার মাটিতে গর্জে উঠেছিল ক্রোধ আর প্রতিশোধ। আর সেই অস্থির সময়ের মাঝে দাঁড়িয়ে ছিল এক তরুণ, রুদ্র। তাকে ঘিরে রহস্য, প্রতিশোধ আর অসমাপ্ত ইতিহাস। সিরাজের যুদ্ধের ধোঁয়া আর সন্ন্যাসী বিদ্রোহের আগুনের মধ্যে রুদ্র আবিষ্কার করে এক অদেখা দুনিয়া, যেখানে অতীতের ছায়া আজকের বাস্তবতাকে আঘাত করে।

এই উপন্যাস কোনো নির্ভেজাল ইতিহাস নয়, বরং ইতিহাসের সেই অন্ধকার পথের গল্প, যা বাংলার মানুষের রক্ত আর ঘামের সাক্ষী। একদিকে মোহনলালের সাহস, অন্যদিকে সন্ন্যাসী বিদ্রোহের ধ্বনির সঙ্গে মিলেমিশে তৈরি হয় এমন এক রোমাঞ্চ, যা ইতিহাসকে প্রশ্ন করে, আর সত্যকে খুঁজে বের করার সাহস যোগায়।
img
Saswata Dhar

শাশ্বত ধরের জন্ম ১৯৮৮ সালে। শিক্ষা ও বেড়ে ওঠা হাওড়া জেলার বালিতে। বর্তমানে তিনি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। ছোটবেলা থেকেই বইপড়ার নেশা আর নিজের খেয়ালে অল্প লেখালেখি করার অভ্যাস ছিল। পড়তে পড়তে আর লিখতে লিখতে শব্দের সাথে একাত্মতা, কাহিনির সঙ্গে নিবিড় সংযোগ তৈরি করা তার কাছে বেজায় আনন্দের। তার শখের মধ্যে আর একটি হল ভ্রমণ। যার ফলে গল্পে নতুন নতুন প্লট বা জীবন-অভিজ্ঞতার প্রকাশ ঘটাতে সুবিধা হয়।
বেশ কয়েক বছর ধরেই তিনি নিয়মিত লিখছেন। তার অনেক গল্প বিভিন্ন সংকলনে পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। ইতিপূর্বে তার অনেকগুলি বই প্রকাশিত হয়েছে। সবকটি বই পাঠকমহলে জনপ্রিয়তা অর্জন করেছে।

See all book by Saswata Dhar

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

THE TEHRAN FILES || Koushik Das || দ্য তেহরান ফাইলস || কৌশিক দাশ
  • 0 /5 (0)

Koushik Das

₹319 ₹425 25% OFF

Gourbhairabi || Abhik Sarkar || গৌড়ভৈরবী || অভীক সরকার
  • 0 /5 (0)

Avik Sarkar

₹269 ₹350 23% OFF

Alinagarer Andhokoop || Sougata BasuI || আলিনগরের অন্ধকূপ || সৌগত বসু
  • 0 /5 (0)

Sougata Basu

₹214 ₹275 22% OFF

Timir Hanan || Kaushik Majumdar|| তিমির হনন || কৌশিক মজুমদার
  • 0 /5 (0)

Kaushik Majumdar

₹308 ₹396 22% OFF

Aparthib 2 || Abhigyan Ganguly || অপার্থিব ২ || অভিজ্ঞান গাঙ্গুলী
  • 0 /5 (0)

Abhigyan Ganguly

₹272 ₹349 22% OFF