বান্ধবগড়ের রাজ পরিবারের ওপরে নেমে এসেছে অভিশাপ, যেই রাজা হয় সেই মৃত্যুবরন করে। এর পেছনে কি আছে সত্যিই অভিশাপ নাকি কোনো ষড়যন্ত্র। নীলুদা কি পারবে এর রহস্য ভেদ করতে। জঙ্গল, বাঘ, কিছু প্রবাদ নিয়ে টান টান উপন্যাস অরণ্যের অভিশাপ। রাজস্থানে আবার মুকুল!! কুলধারার অভিশাপ, মুকুলের জাতিস্মর রূপে আবার রাজস্থানে আসা, আর কিছু সম্পদের চলতি কিংবদন্তি, আর তার সন্ধানে ছুটে চলা কিছু মানুষ এই নিয়ে উপন্যাস রাজস্থানে রক্তপাত। টিপু সুলতানের আংটি নিলাম হলো লন্ডনে, তারপর কোথায় গেল সেই আংটি? আই টি কর্মী কি ভাবে জড়িয়ে পড়ল এই ঘটনায় এই নিয়ে গল্প টিপু সুলতানের আংটি।