0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Pratham Alo || Sunil Gangopadhyay || প্রথম আলো || সুনীল গঙ্গোপাধ্যায়

  • 0 /5 (0)

SKU: PA

₹960 ₹1,200 20% OFF

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
তির সামনে ছুটে যাওয়ার আগে কিছুটা পিছিয়ে যায়। ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথে যে-কোনও সমাজের মাঝেমাঝে ঐতিহ্য ও ইতিহাসের দিকে পিছু ফিরে দেখা দরকার। আমাদের দেশের অনতি-অতীতের পুনদর্শন ও পুনর্বিচার নিয়েই সুনীল গঙ্গোপাধ্যায়ের বর্ণাঢ্য, বেগবান উপন্যাস ‘প্রথম আলো’। উপন্যাসটিতে আছেন রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, জগদীশচন্দ্র বসু, ভগিনী নিবেদিতা, অবনীন্দ্রনাথ, গিরিশচন্দ্র ঘোষ, অর্ধেন্দু মুস্তাফীর মতো খ্যাতনামা সব ঐতিহাসিক চরিত্র। তা সত্ত্বেও ‘প্রথম আলো’র মূল নায়ক- সময়। আঠারোশো তিরাশি থেকে উনিশশো সাত পর্যন্ত যে-সময়কাল বিস্তৃত। যখন হঠাৎ যেন ঘুম ভেঙে নবজাগরিত কিছু মানুষ আবিষ্কার করছে দেশ নামের এক ভাবসত্তাকে, অনুভব করছে পরাধীনতার গ্লানি। রামকৃষ্ণ-বিবেকানন্দের ধর্ম আন্দোলন, মহেন্দ্রলাল সরকারদের বিজ্ঞানমনস্ক চিন্তাধারা, পেশাদারি রঙ্গমঞ্চ ও প্রবাদপ্রতিম শিল্পীদের ভূমিকা, রবীন্দ্রনাথের কবিজীবনের নানা রূপান্তর, কংগ্রেসের প্রবীণ নেতাদের সঙ্গে নবীনদের মতবিরোধ, সন্ত্রাসবাদী আন্দোলনের সূচনা, দুর্ভিক্ষ, মহামারী, হিন্দু-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক ভেদরেখা সৃষ্টি ইত্যাদি ঐতিহাসিক প্রসঙ্গ অনুপুঙ্খভাবে লিপিবদ্ধ হয়েছে ‘প্রথম আলো’ উপন্যাসে। মহাকাব্যিক ব্যাপ্তি ও বিশালতা নিয়ে এই উপন্যাসের কাহিনি পার্বত্য ত্রিপুরা রাজ্য থেকে ছড়িয়ে পড়েছে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায়, তারপর সমগ্র ভারতে। আধুনিক বাংলা সাহিত্যে ‘প্রথম আলো’ পাঠকচিত্ত জয় করেছে কবেই, কালজয়ের সামর্থ্যেও সে বলীয়ান।
img
Sunil Gangopadhyay

সুনীল গঙ্গোপাধ্যায়-এর জন্ম ২১ ভাদ্র ১৩৪১ (৭ সেপ্টেম্বর, ১৯৩৪) ফরিদপুর, বাংলাদেশ শিক্ষা কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এ। টিউশনি দিয়ে কর্মজীবনের শুরু। তারপর নানা অভিজ্ঞতা। বীমা কোম্পানিতে অফিসার্স ট্রেনি, ইউনেস্কোর বয়স্ক শিক্ষা প্রচারের কর্মী, সরকারী অফিসের করণিক, অধুনালুপ্ত একটি দৈনিক সংবাদপত্রের বিভাগীয় সম্পাদক। প্রথম রচনা শুরু কবিতা দিয়ে। ‘কৃত্তিবাস’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। কবি হিসেবে যখন খ্যাতির চূড়ায়, তখন একসময় উপন্যাস রচনা শুরু করেন। প্রথম উপন্যাস : ‘আত্মপ্রকাশ’। শারদীয়া ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত। প্রথম কাব্যগ্রন্থ : ‘একা এবং কয়েকজন’। ছোটদের মহলেও সমান জনপ্রিয়তা। আনন্দ পুরস্কার পেয়েছেন বহু আগে, ১৯৮৩-তে পান বঙ্কিম পুরস্কার। ১৯৮৫-তে পান সাহিত্য আকাদমি পুরস্কার। ছদ্মনাম ‘নীললোহিত’। আরও দুটি ছদ্মনাম—‘সনাতন পাঠক’ এবং ‘নীল উপাধ্যায়’। প্রয়াণ: ২৩ অক্টোবর, ২০১২।

See all book by Sunil Gangopadhyay

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Sharodiyo Krittibas 1433 (2026) || শারদীয় কৃত্তিবাস ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹179 ₹200 11% OFF

Sananda Pujo 1433 (2026) || সানন্দা পুজো ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹288 ₹320 10% OFF

Uma 1433 || উমা ১৪৩৩
  • 0 /5 (0)

Magazine Writer

₹359 ₹399 10% OFF

Sharodiyo Antareep 1433 || শারদীয় অন্তরীপ ১৪৩৩
  • 0 /5 (0)

Magazine Writer

₹269 ₹300 10% OFF