0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

PATAMANJARI || AVIK SARKAR || পটমঞ্জরি || অভীক সরকার

  • 0 /5 (0)

SKU: PM01

₹320.00 ₹399.00

In Stock

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
তখন বাংলায় মাৎস্যান্যায়ের যুগ। চতুর্দিকে ঘোর অমানিশা । এক মহিষী ও তাঁর প্রধান গুরু তিব্বতের অবক্ষয়ী বৌদ্ধধর্মের প্রতিভূ হয়ে ভয়ংকর অনাচারে লিপ্ত। আর্তনাদ-হাহাকার-দুর্ভিক্ষ

বাংলা জুড়ে। এই ক্রান্তিকালেই বাংলার বুকে ঘটল অভূতপূর্ব গণজাগরণ। জনসাধারণ, শৈব এবং সহজিয়া বৌদ্ধ সাধকবর্গের সম্মিলিত বিদ্রোহে পট-পরিবর্তন ঘটল এই দেশের ৷ নতুন অভ্যুত্থান ঘটল, অন্ধকারে আলো ফুটল। ইতিহাসে এই প্রথম জনগণের দ্বারা নির্বাচিত হয়ে সিংহাসনে বসলেন বপ্যট-পুত্র, পালবংশের প্রথম রাজা গোপাল। কিন্তু কীভাবে ঘটল এই জাগরণ? ‘পটমঞ্জরী’ ইতিহাস নয়, ইতিহাসের প্রেক্ষাপটে রচিত সুবিশাল এক উপন্যাস, যার পাতায় পাতায় ছড়িয়ে আছে রোমাঞ্চ, রুদ্ধশ্বাস সংগ্রাম, হিংসা, কদর্য ষড়যন্ত্র, বীরত্ব এবং সর্বোপরি প্রেম ও মহত্ত্ব।
  • Weight
    450 g
  • No. of Pages
    276
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2022
  • Publisher
img
Avik Sarkar

অভীক সরকার – জন্ম পয়লা জুন উনিশশো উনআশি। (১৮ জৈষ্ঠ, ১৩৮৬ বঙ্গাব্দ), ক্যালকাটা মেডিক্যাল কলেজে। বেড়ে ওঠা প্রাচীন শহর কলকাতার অলিগলিতে। বাবা : অমল কুমার, মা : তপতী। খড়গপুর আই আই টি থেকে ইঞ্জিনিয়ারিং ও আই আই এম কলকাতা থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ।
অভীক সরকার সমসাময়িক বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নাম। কলকাতায় জন্ম নেওয়া এই লেখকের শিক্ষাজীবন কেটেছে আইআইটি (IIT) ও আইআইএম (IIM)-এর মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে, যা তার বহুমুখী কর্মজীবনের শক্ত ভিত্তি তৈরি করেছে।
লেখালেখির শুরু ২০১৫ সাল নাগাদ। ওঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য হলো গভীরতা, সাংস্কৃতিক সমৃদ্ধি এবং সব ধরনের পাঠকের মনে দাগ কাটার ক্ষমতা। তার গল্পে থ্রিল, সাসপেন্স, ড্রামা এবং জীবনবোধের মিশেল থাকে, যা পাঠককে একই সঙ্গে ভাবায় ও আনন্দ দেয়। সাহিত্যচর্চার পাশাপাশি করপোরেট জগতের অভিজ্ঞতা তার লেখনীতে এক অনন্য মাত্রা যোগ করেছে, যা বাস্তব জীবনের উপলব্ধি ও দৃষ্টিভঙ্গিকে তার গল্পগুলোতে আরও জীবন্ত করে তুলেছে।
বাংলা সাহিত্যের ইতিহাসে অভীক সরকার এক অনন্য নজির সৃষ্টি করেছেন-তিনি এমন একজন লেখক যিনি ভিন্ন ভিন্ন ঘরানার দুটি বাণিজ্যিকভাবে সফল চরিত্র উপহার দিয়েছেন।
হরর ফ্যান্টাসি ঘরানার সন্ন্যাসী ‘আগমবাগীশ’ এবং বুদ্ধিদীপ্ত গোয়েন্দা ‘প্রফেসর চিন্তাহরণ’-উভয় চরিত্রই পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং নিজ নিজ বিভাগে বিশেষ স্থান দখল করে নিয়েছে। কেবল তাই নয়, নতুনত্বের সন্ধানে সব সময় সচেষ্ট অভীক তাঁর 'এবং মার্কেট ভিজিট' বইটির মাধ্যমে বাংলা সাহিত্যে এক নতুন ধারা যোগ করেছেন। এই উপন্যাসে একজন সেলসম্যানের জীবনের টানাপোড়েন, আশা-আকাঙ্ক্ষা এবং মানুষের সঙ্গে তার সম্পর্ককে এক দারুণ রসবোধ ও হাস্যরসের মোড়কে তুলে ধরা হয়েছে।
ভালবাসেন ইলিশ, ইস্টবেঙ্গল, ইয়ারবন্ধু ও ইতিহাস। ভালো স্কচ ছাড়া কোনও দুর্বলতা নেই।

See all book by Avik Sarkar

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Ushnish || Smaranjit Chakra || উষ্ণীষ || স্মরণজিৎ চক্রবর্তী
  • 0 /5 (0)

Smaranjit Chakraborty

₹280.00 ₹350.00

Nishichor | Ranadip Nandy | নিশিচর | রণদীপ নন্দী
  • 0 /5 (0)

Ranadip Nandy

₹220.00 ₹275.00

Shimultalay Shihoron || Saswata Dhar || শিমুলতলায় শিহরণ || শাশ্বত ধর
  • 0 /5 (0)

Saswata Dhar

₹184.00 ₹230.00

Debi || Saswata Dhar || দেবী || শাশ্বত ধর
  • 0 /5 (0)

Saswata Dhar

₹160.00 ₹200.00

Bramha Janen || Saswata Dhar || ব্রহ্মা জানেন || শাশ্বত ধর
  • 0 /5 (0)

Saswata Dhar

₹216.00 ₹270.00

Dr Kamolesh Roy Combo | Koushik Das Thriller | Combo Pack
  • 0 /5 (0)

Koushik Das

Starting at ₹299.00

Galpa Samagra 3 || Avik Dutta || গল্প সমগ্র ৩ || অভীক দত্ত
  • 0 /5 (0)

Abhik Dutta

₹225.00 ₹300.00

Na Hoy Rohite Kachhe || Abhik Dutta || না হয় রহিতে কাছে || অভীক দত্ত
  • 0 /5 (0)

Abhik Dutta

₹224.00 ₹299.00