সুনীল গঙ্গোপাধ্যায় ছোটদের মনের খুব কাছাকাছি থাকা মানুষ ছিলেন; তা সকলেরই জানা। ছোটদের, অর্থাৎ কিশোর-বয়সি পাঠকের জন্য সুনীলের সৃষ্টিতে বৈচিত্র্য বড় কম ছিল না! সেই বৈচিত্র্যের অনন্য স্বাক্ষর রয়েছে রণজয় চরিত্রটিতে। সেই ষাট বা সত্তরের দশকের প্রথমদিকে বাংলা কল্পবিজ্ঞান কাহিনির ধারাটি, বোধকরি কিছুটা ক্ষীণকায়া ছিল। মৌলিক কল্পবিজ্ঞান কাহিনি সংখ্যায় ছিল হাতে-গোনা। এ-সময়ে সৃষ্ট এই রণজয়, অর্থাৎ নীলমানুষ কিশোর-সাহিত্য এবং কল্পবিজ্ঞান সাহিত্যের শাখাকে অনেকটাই সতেজ করে দেয়। গ্রামের একেবারে সিধে-সরল এক যুবক রণজয় বিশ্বাসের দুর্ভাগ্যক্রমে গ্রহান্তরের দুষ্টু লোকদের পাল্লায় পড়ে রূপান্তর ঘটল নীলবর্ণের মানবে। সে হয়ে গেল পরিপূর্ণ নীল রঙের মানুষ। তার শারীরিক শক্তিও হয়ে উঠল প্রবল। এই রণজয় কিংবা নীল মানুষকে মুখ্য চরিত্রে এনে সুনীল লিখে গেছেন একের পর এক কাহিনি। তার মধ্যে যেমন আছে অ্যাডভেঞ্চারের স্বাদ, গল্পের টান টান রোমহর্ষতা, তেমনই সব কিছুকে ছাপিয়ে ফুটে উঠেছে নিবিড় মানবিক আবেদন। কল্পবিজ্ঞানের গল্প সুনীলের নিজস্ব শৈলীতে হয়ে উঠেছে মানুষের আখ্যান। সুখ-দুঃখ, আনন্দ-বিষাদে পূর্ণ রক্তমাংসের মানুষের কাহিনি যেমন হয়। নীল মানুষকে নিয়ে সুনীলের লেখা একগুচ্ছ গল্পই এই সংগ্রহে সাজিয়ে দেওয়া হল। আশা রাখি, ছোটদের সঙ্গে বড়রাও বিমুখ হবেন না।
-
BindingHardback
-
Pages216
-
Weight430 g
-
Publisher
Sunil Gangopadhyay
সুনীল গঙ্গোপাধ্যায়-এর জন্ম ২১ ভাদ্র ১৩৪১ (৭ সেপ্টেম্বর, ১৯৩৪) ফরিদপুর, বাংলাদেশ শিক্ষা কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এ। টিউশনি দিয়ে কর্মজীবনের শুরু। তারপর নানা অভিজ্ঞতা। বীমা কোম্পানিতে অফিসার্স ট্রেনি, ইউনেস্কোর বয়স্ক শিক্ষা প্রচারের কর্মী, সরকারী অফিসের করণিক, অধুনালুপ্ত একটি দৈনিক সংবাদপত্রের বিভাগীয় সম্পাদক। প্রথম রচনা শুরু কবিতা দিয়ে। ‘কৃত্তিবাস’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। কবি হিসেবে যখন খ্যাতির চূড়ায়, তখন একসময় উপন্যাস রচনা শুরু করেন। প্রথম উপন্যাস : ‘আত্মপ্রকাশ’। শারদীয়া ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত। প্রথম কাব্যগ্রন্থ : ‘একা এবং কয়েকজন’। ছোটদের মহলেও সমান জনপ্রিয়তা। আনন্দ পুরস্কার পেয়েছেন বহু আগে, ১৯৮৩-তে পান বঙ্কিম পুরস্কার। ১৯৮৫-তে পান সাহিত্য আকাদমি পুরস্কার। ছদ্মনাম ‘নীললোহিত’। আরও দুটি ছদ্মনাম—‘সনাতন পাঠক’ এবং ‘নীল উপাধ্যায়’। প্রয়াণ: ২৩ অক্টোবর, ২০১২।
See all book by Sunil GangopadhyayRatings & Reviews
Login account to write review
Login0.00
Average Rating- (0.00)
Related Book
Goyendapith Samagra || Supratim Sarkar || গোয়েন্দাপীঠ সমগ্র || সুপ্রতিম সরকার
- 0 /5 (0)
₹1,040.00 ₹1,300.00
Kufor (Lal Miya Fakir series 3) || Dibakar Das || কুফর (লাল মিয়াঁ ফকির সিরিজ ৩) || দিবাকর দাস
- 0 /5 (0)
₹206.00 ₹275.00