0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img

Natak O Kabyanatak Samagra || Sunil Gangopadhyay || নাটক ও কাব্যনাটক সমগ্র || সুনীল গঙ্গোপাধ্যায়

  • 0 /5 (0)

SKU: NKS

₹400.00 ₹500.00

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery

কবি ও কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের নাটক-কাব্যনাটকে অন্যরকম স্বাদ। বরাবরই থিয়েটারের প্রতি সুনীলের ভালবাসা প্রবল। তিনি ছিলেন বাংলা থিয়েটারের নিয়মিত সচেতন দর্শক। অতি ব্যস্ত জীবনেও শৌখিন নাট্যসংস্থা ‘বুধসন্ধ্যা’য় অভিনয় করেছেন মাঝেমাঝেই। নাটকের বন্ধুদের প্ররোচনা সত্ত্বেও নাটক রচনায় তিনি ছিলেন কিছু দ্বিধাতুর। তিনি বিশ্বাস করতেন, সাহিত্যের এই আঙ্গিকটির জন্য আলাদা ধরনের নৈপুণ্য প্রয়োজন। কিছু চরিত্রের মুখে সংলাপ বসিয়ে একটি কাহিনী সাজালেই তা নাটক হতে পারে না। মঞ্চজ্ঞান না থাকলে নাটক লেখা কঠিন বলেই মনে করতেন সুনীল। এতদ্সত্ত্বেও প্রবল সৃজনীশক্তির অধিকারী সুনীল গঙ্গোপাধ্যায় যতগুলি নাটক রচনা করেছেন, তা মন জয় করেছে সবার। গদ্যনাটক, শ্রুতিনাটক, সংলাপ কাব্য কিংবা কাব্যনাট্য- নাটকের সব ধারাতেই তিনি সার্থক। নাট্যকার সুনীল, কথাকার সুনীল আর কবি সুনীলের আশ্চর্য মিশেলে বিস্ময়কর হয়ে আছে সেসব সৃজন। সুনীল গঙ্গোপাধ্যায়ের সব ক’টি কাব্যনাটক, গদ্যনাটক, ছোটদের নাটকের সম্ভার ‘নাটক ও কাব্যনাটক সমগ্র’। পরিশিষ্টে রাখা হয়েছে লেখকের অসমাপ্ত দুটি অনুবাদ-নাটক ও একটি নাটকের সংযোজিত পাঠ।

img
Sunil Gangopadhyay

সুনীল গঙ্গোপাধ্যায়-এর জন্ম ২১ ভাদ্র ১৩৪১ (৭ সেপ্টেম্বর, ১৯৩৪) ফরিদপুর, বাংলাদেশ শিক্ষা কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এ। টিউশনি দিয়ে কর্মজীবনের শুরু। তারপর নানা অভিজ্ঞতা। বীমা কোম্পানিতে অফিসার্স ট্রেনি, ইউনেস্কোর বয়স্ক শিক্ষা প্রচারের কর্মী, সরকারী অফিসের করণিক, অধুনালুপ্ত একটি দৈনিক সংবাদপত্রের বিভাগীয় সম্পাদক। প্রথম রচনা শুরু কবিতা দিয়ে। ‘কৃত্তিবাস’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। কবি হিসেবে যখন খ্যাতির চূড়ায়, তখন একসময় উপন্যাস রচনা শুরু করেন। প্রথম উপন্যাস : ‘আত্মপ্রকাশ’। শারদীয়া ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত। প্রথম কাব্যগ্রন্থ : ‘একা এবং কয়েকজন’। ছোটদের মহলেও সমান জনপ্রিয়তা। আনন্দ পুরস্কার পেয়েছেন বহু আগে, ১৯৮৩-তে পান বঙ্কিম পুরস্কার। ১৯৮৫-তে পান সাহিত্য আকাদমি পুরস্কার। ছদ্মনাম ‘নীললোহিত’। আরও দুটি ছদ্মনাম—‘সনাতন পাঠক’ এবং ‘নীল উপাধ্যায়’। প্রয়াণ: ২৩ অক্টোবর, ২০১২।

See all book by Sunil Gangopadhyay

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Mahakal || Dibaar Das || মহাকাল || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹600.00 ₹799.00

Kaltantra || Dibakar Das || কালতন্ত্র || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹206.00 ₹275.00