0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Narakpuran || Koushik Das || নরকপুরান || কৌশিক দাশ

  • 0 /5 (0)

খুঁজে পাবে রহস্যের চাবিকাঠি? জানতে হলে পাঠককে পা রাখতে হবে দুই সময়কালে— ২০২৪ এবং ২০৩৬! যেখানে কেউ সাদা নয়, কেউ কালো নয়। সবাই ধূসর! ...ইয়দ ইয়দ কর্ম কৃতম লোকে শুভম ওয়া ইয়দি ওয়া অশুভম। তস্য তস্য ফলম ভুক্তা কর্মকারো গচ্ছতি!

SKU: NP01

₹356.00 ₹475.00

In Stock

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
এই বই দুই বাংলার কাহিনি। বর্তমান আর ভবিষ্যৎ।

এক বাংলা উত্তাল হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে। যা তুলে ধরেছে রাজ্যের এক রুগ্ন চেহারাকে।

আর ভবিষ্যতের বাংলা কেঁপে উঠেছে একটার পর একটা ভয়াবহ খুন নিয়ে। যে খুন করার পরে গরুড়পুরাণের মত অনুযায়ী একটা করে নরকের নাম লিখে যাচ্ছে খুনি। কোন পাপের শাস্তি দিচ্ছে এই যমরাজ? অতীতের এক অন্ধকার সময়ের সঙ্গে কী ভাবে জুড়ে যাচ্ছে খুনগুলো?

এই বই এক শিক্ষকের কাহিনি। যন্ত্রণায় ক্ষতবিক্ষত এক শিক্ষকের চোখ দিয়ে ফুটে উঠেছে দুর্নীতিগ্রস্ত এক সমাজের ছবি। যে সমাজে বিক্রি হয়ে যায় চাকরি, যে সমাজে আদালতের এক রায়ে তছনছ হয়ে যায় কত জীবন!

এই বই এক সিরিয়াল কিলারের কাহিনিও। যে জন্ম নিয়েছে পাপের শাস্তি দিতে। কোন ক্ষত বুকে নিয়ে সে নেমেছে রক্ততৃষ্ণা মেটাতে? একটার পর একটা শিকারকে সরিয়ে দিচ্ছে যমরাজ। তাকে থামাতে পারে এক জনই। অ্যাডিশনাল এসপি পায়েল রায়।

শেষ পর্যন্ত পায়েল কি পারবে এই উন্মাদ খুনিকে থামাতে? খুঁজে পাবে রহস্যের চাবিকাঠি?

জানতে হলে পাঠককে পা রাখতে হবে দুই সময়কালে— ২০২৪ এবং ২০৩৬! যেখানে কেউ সাদা নয়, কেউ কালো নয়। সবাই ধূসর!

...ইয়দ ইয়দ কর্ম কৃতম লোকে শুভম ওয়া ইয়দি ওয়া অশুভম।

তস্য তস্য ফলম ভুক্তা কর্মকারো গচ্ছতি!
img
Koushik Das

কৌশিক দাশের জন্ম ১৯৭২ সালের ১ জুলাই, কলকাতায়। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পাঠ গ্রহণের সময় আনন্দবাজার পত্রিকায় যোগদান। বর্তমানে আনন্দবাজার পত্রিকার ক্রীড়া বিভাগের সহকারী সম্পাদক। প্রথম উপন্যাস শয়তানের মা। ক্রিকেটের ম্যাচ ফিক্সিং এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে লেখা এই স্পোর্টস থ্রিলার আবির্ভাবেই বিপুল জনপ্রিয়তা অর্জন করে। বইটি পরবর্তীতে ইংরেজিতেও অনূদিত হয়। এর পর শক্তিরূপেণ, হাড়, করাচি প্রোজেক্ট, রক্তকরবী মার্ডারস- একের পর এক উপন্যাসে কৌশিক তাঁর মুনশিয়ানার ছাপ রেখেছেন। সিক্রেট সোসাইটি, স্পাই এজেন্সি, মিলিটারি ইন্টেলিজেন্স, কভার্ট অপারেশন নিয়ে অনুপুঙ্খ গবেষণা এবং অনবদ্য বর্ণনশৈলীর সুবাদে কৌশিকের স্থান এ মুহূর্তে একুশ শতকীয় বাংলা থ্রিলার সাহিত্যের একদম প্রথম সারিতে।

See all book by Koushik Das

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Galpa Samagra 3 || Avik Dutta || গল্প সমগ্র ৩ || অভীক দত্ত
  • 0 /5 (0)

Abhik Dutta

₹225.00 ₹300.00

Na Hoy Rohite Kachhe || Abhik Dutta || না হয় রহিতে কাছে || অভীক দত্ত
  • 0 /5 (0)

Abhik Dutta

₹224.00 ₹299.00

Hridayer Padmabone || Abhik Dutta || হৃদয়ের পদ্মবনে || অভীক দত্ত
  • 0 /5 (0)

Abhik Dutta

₹200.00 ₹250.00

Sera 45 | Sayak Aman | সেরা ৪৫ । সায়ক আমান
  • 0 /5 (0)

Sayak Aman

₹429.00 ₹550.00

Bibaswan 2 || বিবস্বান খণ্ড ২ || সোমজা দাস || Somja Das
  • 0 /5 (0)

Somja Das

₹263.00 ₹350.00