তুষার কান্তি মাহাতো-র কলমে সামাজিক উপন্যাস -- নব্বইয়ের নায়ক।
বস্তুত, একটা দশকের অদ্ভুত ওঠাপড়ার জীবন নিয়ে এ উপন্যাস।
Tushar Kanti Mahato
তুষার কান্তি মাহাতোর জন্ম ১৯৮১ সালের ২৮শে জানুয়ারি, পুরুলিয়ায়। বাবা পশুপতি মাহাতো অবসরপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জ অফিসার (রেঞ্জার)। মা অমলা মাহাতো।
বাবার বদলি চাকরির সুবাদে শৈশব থেকে যৌবনের শুরুটা কেটেছে দার্জিলিং, জলপাইগুড়ি, মেদিনীপুর, বর্ধমান, বীরভূমের নানান অরণ্য অঞ্চলে।
স্বভাবতই বন-পাহাড়কে একেবারে নাগালে পেয়ে লেখার রসদ আপনা থেকেই জোগাড় হয়ে যায়।
লেখক পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন (ট্রান্সমিশন) সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে কর্মরত। আবারও বদলি জীবন।
সাহিত্যজীবন কবিতা ও প্রবন্ধ দিয়ে শুরু হলেও পরবর্তীতে পাকাপাকিভাবে গল্প, উপন্যাসে প্রবেশ। 'ঘরের বাইরে ঘর', 'এখানে ফল্গুধারা', 'নোনা জলের মিঠে স্বপ্নেরা', 'সামনে সীমান্ত' প্রভৃতি গল্প সংকলনের পর ২০২৪ সালে প্রকাশিত হয় লেখকের প্রথম উপন্যাস 'নব্বইয়ের নায়ক'।
'দ্য ম্যাজিশিয়ান' তুষার কান্তি মাহাতোর দ্বিতীয় উপন্যাস।
See all book by Tushar Kanti Mahato