0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Mrita Kaitav Collection Box Set (Vol 1,2,3) || Sourav Chakraborty || মৃত কৈটভ কালেকশন বক্স সেট (খণ্ড ১,২,৩) || সৌরভ চক্রবর্তী

  • 0 /5 (0)

SKU: MKCBSV123

₹724 ₹965 25% OFF

In Stock

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
এটি মৃত কৈটভের পূর্ণাঙ্গ সেট। এই কম্বোতে থাকছে মৃত কৈটভ সিরিজের ৩টে বই। সঙ্গে থাকছে একটি মৃত কৈটভ বক্স, বইগুলিকে সুরক্ষিত রাখার জন্য। শুধু বক্স-ই নয় তার সঙ্গে থাকবে আরও বেশ কিছু মার্চেন্ডাইজ। যেমন মৃতকৈটভ সিরিজের বিভিন্ন চরিত্রদের পোস্ট কার্ড, কৈটভ বাহিনির বিরুদ্ধে লড়াইতে অংশগ্রহণ করার ইনভিটিশন। আরও অনেক ফ্রি বি-স, যা ক্রমশ প্রকাশ্য।

মৃতকৈটভ ১ঃ সাবধান পাঠক, দেবতার ঘুম ভাঙছে

ত্রিপুরার এক জঙ্গলে গ্রামবাসীদের দেবতা থাকেন। দেবতা নিজের ভোগ নিজেই চয়ন করেন। উপজাতি গ্রামবাসী ছাড়া কারোর সেই জঙ্গলে প্রবেশাধিকার নেই। সেই গ্রামকে কেন্দ্র করেই এই রোমহষর্ক কাহিনি। এই কাহিনি এক রোমাঞ্চকর অনুসন্ধানের যা শেষ হচ্ছে বিষ্ণুপুরাণের এক অজ্ঞাত অধ্যায়ে।



মৃতকৈটভ ২ঃ এবারে আর শুধু জঙ্গল নয়, মৃতকৈটভের অভিযান পৌঁছে গেছে পুরীর জগন্নাথের মন্দিরে। ব্রহ্মপদার্থ পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী বস্তু। সেই বস্তুর সন্ধান যতটা জটিল তার থেকে বেশি জটিল এই যাত্রাপথ। রামানুজের 'সামনে এবার কঠিন প্রতিপক্ষ।

কৈটভের সঙ্গে কর্কট এসে জুটেছে। কে এই কর্কট? কেন সে এতোটাই ভয়ঙ্কর? অগ্নি গন্দবেরুন্দা দেবতাই বা কোথায়? আবার কি দেবতা জেগে উঠবেন? নাকি এবার শয়তানের জেগে আজ উঠার পালা? উত্তর খুঁজেছেন লেখক- সৌরভ চক্রবর্তী, আপনারাও এই
রহস্যাবৃত যাত্রাপথের সঙ্গী হয়ে পড়ুন।



মৃতকৈটভ ৩ঃ সমুদ্রমন্থনে উঠে এসেছিল হলাহল বিষভান্ড। দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করেছিলেন। তার ফেলে দেওয়া বিষভান্ডে অল্প বিষ অবশিষ্ট ছিল। সেই বিষ থেকেই কলির সৃষ্টি হবার কথা। কিন্তু তার আগে সেই বিষের সন্ধানে বেরিয়ে পড়েছে কৈটভ। কৈটভই কলিপুরুষ হতে চায়। যদি এই অঘটন ঘটে তাহলে সৃষ্টি-স্থিতি-লয় বিঘ্নিত হবে। নষ্ট হবে একটা যুগের সম্পূর্ণ পরিকল্পনা। হলাহলের গোপন যাত্রাপথ বিপদসংকুল। রামানুজের সামনে কঠিন এক পরীক্ষা উপস্থিত। এই পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই ব্রহ্মাণ্ড ধ্বংস হওয়া। এই অধ্যায় দেবতার নয়, এই অধ্যায় অসুরের জাগ্রত হবার অধ্যায়। তাই 'হলাহল বিষভান্ড'-পর্ব মৃতকৈটভ সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়।

দুর্বল চিত্তের পাঠক কোনোভাবেই এই বই পড়বেন না।
  • Weight
    950 g
  • No. of Pages
    500
  • Binding
    Paperback
  • Publishing Year
    2025
  • Publisher
img
Sourav Chakraborty

সৌরভ চক্রবর্তীর জন্ম ত্রিপুরার আগরতলায়। শৈশব কেটেছে ত্রিপুরার রাজধানীতেই। পড়াশোনা রাজন্য ঐতিহ্যবাহী উমাকান্ত একাডেমি বিদ্যালয়ে। বিজ্ঞান বিভাগের কৃতী ছাত্র ছিলেন। পরবর্তীকালে কারিগরি বিদ্যা নিয়ে স্নাতক। বিদ্যালয় জীবন থেকেই লেখার হাতেখড়ি। পরবর্তীকালে কলেজ জীবন থেকে ব্ল‍্যাকবোর্ড পত্রিকার মুখ্য সম্পাদক হিসেবে কাজ করা শুরু। একসময় চুটিয়ে করেছেন গ্রুপ থিয়েটার। বড়োদের জন্য গল্প লেখার শুরু তখন থেকেই। প্রথম প্রকাশিত গল্প 'ত্রিকালদর্শী' এবং প্রথম প্রকাশিত উপন্যাস 'চতুর্থস্তন্ত' যথাক্রমে ২০০৭ এবং ২০১২ সালে। তখন থেকেই প্রেম-অপ্রেম, রহস্য-থ্রিলার, জীবনমুখী সমাজের সব লেখাতেই সমান স্বচ্ছন্দ। কিন্তু জঁর ফিকশন নিয়ে বাংলায় লিখে চলেছেন উল্লেখযোগ্য লেখা। ছোটোদের জন্যে লিখেছেন কিশোর-ভারতী, সন্দেশ-এর মতো ঐতিহ্যবাহী পত্রিকাগুলোতে। ত্রিপুরার শিশুমহল-এর জন্য একবছর টানা লিখেছেন জনপ্রিয় কমিক্স কলাম সিরিজ। এ ছাড়াও বিভিন্ন সংকলনে প্রকাশিত হয়েছে একাধিক জনপ্রিয় গল্প। 'শেষ গল্প'-র মতো অন্য ধারার গল্প লিখে বাংলা সাহিত্যের লেখক-পাঠক নির্বিশেষে পেয়েছেন অকুণ্ঠ ভালোবাসা। চন্দ্রহাস গ্রন্থের জন্য দেশ-বিদেশের পাঠকের কাছে সমাদৃত হয়েছেন। কলকাতা কসাইখানা-র মতো সাহসী রাজনৈতিক উপন্যাস লিখে পাঠকের হৃদয়ে চিরকালের মতো স্থায়ী আসন পেয়েছেন। একাধিক অডিয়ো স্টোরিতে পাঠ হয়েছে তাঁর লেখা। লেখকের লেখা থেকে ভবিষ্যতে তৈরি হতে চলেছে চলচ্চিত্র ও ওয়েব সিরিজ। ত্রিপুরায় রোগীদের স্বল্প মূল্যে চিকিৎসার জন্য প্রতিষ্ঠা করেছেন 'দ্য মেডিট্রাস্ট হেলথকেয়ার'। বর্তমানে কলকাতা নিবাসী, সময় পেলেই বিভিন্ন পরিচিত পত্রিকা ও ওয়েবজিনের জন্য কলম তুলে নেওয়া নিয়মিত অভ্যেস। গল্পের খোঁজে দেশ চষে বেড়ানো সাম্প্রতিককালে নেশায় পরিণত হয়েছে। প্রকাশিত গ্রন্থসমূহ কলকাতা কসাইখানা, চন্দ্রহাস সিরিজ, মহাগুরু, উদ্ভব লিঙ্গ, মৃতকৈটভ সিরিজ, ব্রহ্মহত্যা, দেবী রাক্ষস ইত্যাদি।

See all book by Sourav Chakraborty

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

THE TEHRAN FILES || Koushik Das || দ্য তেহরান ফাইলস || কৌশিক দাশ
  • 0 /5 (0)

Koushik Das

₹319 ₹425 25% OFF

Surjo Dobar Por || Nirban Ray || সূর্য ডোবার পর || নির্বাণ রায়
  • 0 /5 (0)

₹349 ₹449 22% OFF

TRASH || Anupam Mukhopadhyay || ট্র্যাশ || অনুপম মুখোপাধ্যায়
  • 0 /5 (0)

Anupam Mukhopadhyay

₹214 ₹275 22% OFF

Gourbhairabi || Abhik Sarkar || গৌড়ভৈরবী || অভীক সরকার
  • 0 /5 (0)

Avik Sarkar

₹269 ₹350 23% OFF

Chander Premik || Binod Ghoshal || চাঁদের প্রেমিক || বিনোদ ঘোষাল
  • 0 /5 (0)

Binod Ghoshal

₹194 ₹249 22% OFF

Sharadiya Desh 1433 || 2026 || শারদীয় দেশ ১৪৩৩ || ২০২৬
  • 0 /5 (0)

Magazine Writer

₹309 ₹340 9% OFF