0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Kishore Galpa Samagra Vol 1 by Shirshendu || কিশোর গল্প সমগ্র ১ম খন্ড || শীর্ষেন্দু মুখোপাধ্যায়

  • 0 /5 (0)

SKU: KGS01

₹639.00 ₹800.00

Stock Quantity: 10 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
ছোটদের জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায় সৃষ্টি করেছেন অদ্ভুতুড়ে এক দুনিয়া। খাপছাড়া মানুষ, ভূ্ত‌ গোয়েন্দার পাশাপাশি ভিন গ্রহের আগন্তুকও ভিড় করে থাকে সে জগতে। আজগুবি সব কাণ্ডকারখানা, যা শেষ পর্যন্ত ছোটদেরকে দেখায় শুভ শক্তির আলো। রহস্য-ভূত-কল্পবিজ্ঞান-হাসির গল্প – সর্বত্রই যেমন আছে মজা, তেমনই আছে দিগন্ত-ভাঙা বড় জীবনের দিকনির্দেশ। আশ্চর্য কল্পনাশক্তি থেকে উঠে আসা একের পর এক চরিত্র একনিমেষে আপন হয়ে যায় কিশোর-কিশোরীর। বড়রাও গোগ্রাসে এইসব গল্প পড়েন হারানো ছেলেবেলার খোঁজে। আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হল ‘কিশোর গল্পসমগ্র’ প্রথম খণ্ড। ছোটদের পাশাপাশি বড়দের কাছেও বহু-প্রত্যাশিত এক আনন্দ-উপহার।

সূচিপত্র –

চোরে ডাকাতে; গন্ধটা খুব সন্দেহজনক; বিধু দারোগা; গোয়েন্দা বরদাচরণ; পটকান যখন পটকালো; লালটেম; ভালমানুষ হরবাবু; গয়াপতির বিপদ; ইঁদারায় গণ্ডগোল; ভৌত চশমা; লেজ; বাজারদর; রাজার মন ভাল নেই; জয়রামবাবু; ঢেঁকুর; তাহলে; চোরে দারোগায়; কোগ্রামের মধু পণ্ডিত; বুদ্ধবাবু; রুমাল; ভুসুক পণ্ডিত; কথোপকথন; চোর; কুস্তির প্যাঁচ; বহুরূপী বরদাচরণ; অম্বুজবাবুর ফ্যাসাদ; ফুটো; রামবাবু এবং কানাইকুণ্ডু; কালীচরণের ভিটে; কৌটোর ভূত; রাত যখন বারোটা; ভুতের
  • Weight
    748 g
  • No. of Pages
    434
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2021
  • Publisher
img
Shirshendu Mukhopadhyay

পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ১৯৩৫ সালের ২রা নভেম্বর বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশভাগের টালমাটাল সময়ে পরিবারসমেত কলকাতা পাড়ি জমান। বাবার চাকরির সুবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শৈশব কেটেছে তার। কোচবিহার বোর্ডিং স্কুলে প্রাথমিক শিক্ষা অর্জন করেন তিনি। মাধ্যমিক পাস করেন কোচবিহার ভিক্টোরিয়া কলেজ থেকে। পরে কলকাতা কলেজ থেকে বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করেন। শীর্ষেন্দু তার পেশাজীবন শুরু করেন শিক্ষকতার মাধ্যমে। দৈনিক আনন্দবাজার পত্রিকায় সাংবাদিকতাও করেছেন কিছুদিন। বর্তমানে সাহিত্য পত্রিকা দেশ-এর সহকারী সম্পাদক পদে নিয়োজিত আছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছোটবেলা থেকেই ভীষণ বইপড়ুয়া ছিলেন। হাতের কাছে যা পেতেন তা-ই পড়তেন। খুব ছোটবেলাতেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশংকর বন্দোপাধ্যায় এর মতো লেখকদের রচনাবলী পড়ে শেষ করেছেন। এই পড়ার অভ্যাসই তার লেখক সত্ত্বাকে জাগিয়ে তোলে। ১৯৫৯ সালে দেশ পত্রিকায় তার প্রথম গল্প ‘জলতরঙ্গ’ প্রকাশিত হয়। দীর্ঘ ৭ বছর পর দেশ পত্রিকাতেই প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘ঘুণপোকা’। এরপর থেকেই নিয়মিত লিখতে থাকেন তিনি। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর বই এর সংখ্যা দু’শতাধিক। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস পার্থিব, দূরবীন, মানবজমিন, গয়নার বাক্স, যাও পাখি, পারাপার ইত্যাদি। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর রহস্য সমগ্র রহস্যপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রায় ৪০ এর অধিক রহস্য গল্প প্রকাশিত হয়েছে ‘অদ্ভুতুরে সিরিজ’ নামকরণে। মনোজদের অদ্ভুত বাড়ি, ভুতুড়ে ঘড়ি, হেতমগড়ের গুপ্তধন, নন্দীবাড়ির শাঁখ, ছায়াময় ইত্যাদি এই সিরিজের অন্তর্ভুক্ত। এছাড়াও তিনি বেশ কিছু ছোটগল্প রচনা করেছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর বই সমূহ দুই বাংলায় পাঠকপ্রিয়তা পেয়েছে সমানতালে। এছাড়াও শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর বই সমগ্র অবলম্বনে বিভিন্ন সময় চলচ্চিত্র নির্মিত হয়েছে। তার উপন্যাস ‘যাও পাখি’ এবং ‘মানবজমিন’ নিয়ে বাংলাদেশেও ধারাবাহিক নাটক নির্মিত হয়েছে। তার সৃষ্ট চরিত্র শাবর দাশগুপ্ত এবং ধ্রুব পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে। সাহিত্যে অবদানের জন্য অনেক পুরস্কার পেয়েছেন তিনি। শিশু-কিশোরদের জন্য লেখা উপন্যাস ‘মনোজদের অদ্ভুত বাড়ি’র জন্য ১৯৮৫ সালে ‘বিদ্যাসাগর পুরস্কার’ পান। ১৯৭৩ এবং ১৯৯০ সালে পেয়েছেন ‘আনন্দ পুরস্কার’। ১৯৮৮ সালে ‘মানবজমিন’ উপন্যাসের জন্য অর্জন করেন ‘সাহিত্য আকাদেমি পুরস্কার’। এছাড়াও, ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত সম্মান ‘বঙ্গবিভূষণ’ লাভ করেন তিনি।

See all book by Shirshendu Mukhopadhyay

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book