0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Ke Bhasale Noukakhani || Abhinandan Sarkar || কে ভাসালে নৌকাখানি || অভিনন্দন সরকার

  • 0 /5 (0)

SKU: KBNK01

₹280.00 ₹350.00

In Stock

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
শহরের উপকণ্ঠে প্রকাণ্ড বাড়ি যার নাম সোনার তরী। এই বাড়ির সদস্যদের জীবন নিয়েই আবর্তিত হয়েছে ‘কে ভাসালে নৌকাখানি'। মা আর ঠাকুমার প্রশিক্ষণে এই উপন্যাসের অন্যতম চরিত্র সাগর আজ এক রোবট-মানব। কিন্তু হৃদয় কি সত্যিই যন্ত্র হয়ে যায়? নাকি ঝলমলে মেয়ে পারিজাতের স্পর্শে প্রাণপ্রতিষ্ঠা হবে সেই যন্ত্রপুরুষে? পটভূমি জুড়ে রয়েছেন ব্যক্তিত্বময়ী বৃদ্ধা ডাক্তার মহাশ্বেতা, অন্তর্মুখী বিদিশা, অস্থির বৈরাগ্যে আক্রান্ত প্রভঞ্জন, বিপথগামী ভদকাই, ভালবেসে নিঃস্ব হয়ে যাওয়া জোনাকি... আর আছে এবাড়ির বুড়ো দারোয়ান মুঙ্গেরিলাল, সন্ধে নামলেই যে ছুটে যায় বাড়ির পশ্চিম দিকের ছায়াঘন বাগানে। কে সেখানে অপেক্ষায় থাকে তার? 

এমনই বিচিত্র চরিত্রের সমারোহ এ উপন্যাস জুড়ে। জন্ম-মৃত্যুর দুই পারের মাঝে বহমান জীবন পারাবার। চিরন্তন সেই অথৈ গভীরে নশ্বর মানুষ নৌকা ভাসায়। অসহায় মানুষ জানে না সেই নৌকা কতদূর যায়। তুমুল বর্ষণ অথবা অশ্রুজল তার দৃষ্টিপথ ঝাপসা করে দেয়। তবুও সে ভরসা রাখে, হয়তো তার নৌকা পৌঁছে যাবে ভালবাসার মানুষের কাছে আর সেই আশা নিয়েই বেঁচে থাকে মানুষ। প্রেম,আত্মানুসন্ধান আর সফল মানুষের গোপন ব্যর্থতার এক জীবন্ত চিত্র এই উপন্যাস।
  • Weight
    350 g
  • No. of Pages
    160
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2023
  • Publisher
img
Avinandan Sarkar

অভিনন্দন সরকার-এর জন্ম ৮ জুলাই, ১৯৭৯। স্নাতক পর্যায়ের পড়াশোনা বেঙ্গালুরু থেকে , বিষয়: ‘ফিজিকাল থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন’। পেশাগতভাবে একটি প্যারামেডিকাল কলেজের অধ্যাপক। দিনের একটা বড় অংশ কাটে রুগি আর ছাত্রছাত্রীদের নিয়ে । প্রথম গল্প ২০১৬ সালে ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত ‘ছাতিম ফুলের গন্ধ’। ‘দেশ’ এবং ‘আনন্দবাজার রবিবাসরীয়’তে একাধিক গল্প প্রকাশিত। ২০১৭-তে ছোটগল্প ‘অপেক্ষা ’ অনূদিত হয়েছে মারাঠি ভাষায় ‘মেনকা ’ পত্রিকার দীপাবলি সংখ্যায়। বন্ধুর সঙ্গে কয়েকটি শর্ট ফিল্ম বানিয়েছেন। তারই একটি ‘বিট্‌স ফরএভার’ প্রদর্শিত হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, ২০১৪ সালে । ‘তরঙ্গ মিলায়ে যায়’ প্রথম প্রকাশিত উপন্যাস।

See all book by Avinandan Sarkar

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Neel Sawon || Avinandan Sarkar || নীল শাওন || অভিনন্দন সরকার
  • 0 /5 (0)

Avinandan Sarkar

₹188.00 ₹250.00

MARU NEKRER KANNA || Ranin || মরু নেকড়ের কান্না || রনিন
  • 0 /5 (0)

Ranin

₹150.00 ₹199.00

The Odyssey || Homer || Ranin || দি ওডিসি || হোমার || রনিন
  • 0 /5 (0)

Ranin

₹450.00 ₹599.00

KHELAGHOR || RANIN || খেলাঘর || রনিন
  • 0 /5 (0)

Ranin

₹375.00 ₹499.00