0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Kakababu Samagra 3 || Sunil Gangopadhyay || কাকাবাবু সমগ্র ৩ || সুনীল গঙ্গোপাধ্যায়

  • 0 /5 (0)

SKU: KKSA03

₹480.00 ₹600.00

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
বাংলা সাহিত্যে এক আশ্চর্য চরিত্র কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরী। প্রাক্তন কেন্দ্রীয় সরকারি চাকুরে কাকাবাবুর একটি পা ভাঙা, ক্রাচে ভর দিয়ে হাঁটেন, কিন্তু অসাধারণ তাঁর মনোবল, অনমনীয় তাঁর দৃঢ়তা, অদম্য তাঁর সাহস। একইসঙ্গে প্রখর বিশ্লেষণশক্তি, প্রচুর পড়াশোনা। কত ধরনের রহস্যের যে জট খুলেছেন তিনি, মোকাবিলা করেছেন কত রকমের প্রতিকূল পরিস্থিতির, গিয়েছেন কত যে নতুন জায়গায়— তার ইয়ত্তা নেই। সঙ্গে কিশোর সন্তু ওরফে সুনন্দ, যে কিনা প্রতিটি অভিযানের সাক্ষী। ফেলুদার যেমন তোপসে, অনেকটা সেইরকমই কাকাবাবুর কাহিনিতে সন্তু। সন্তু আর কাকাবাবুর দুর্ধর্ষ অভিযানের নানান কাহিনি নিয়েই দু-মলাটের মধ্যে এবার খণ্ডে-খণ্ডে কাকাবাবু সমগ্র।

প্র থ ম খ ণ্ড : ভয়ংকর সুন্দর, সবুজ দ্বীপের রাজা, পাহাড়চূড়ায় আতঙ্ক,খালি জাহাজের রহস্য, মিশর রহস্য ও কলকাতার জঙ্গলে।

দ্বি তী য় খ ণ্ড : ভূপাল রহস্য, জঙ্গলের মধ্যে এক হোটেল, জঙ্গলগড়ের চাবি,রাজবাড়ির রহস্য, বিজয়নগরের হিরে, কাকাবাবু ও বজ্রলামা

তৃ তী য় খ ণ্ড : নীলমূর্তি রহস্য, মহাকালের লিখন, উল্কা রহস্য, একটি লাল লঙ্কা,কাকাবাবু হেরে গেলেন?, সাধুবাবার হাত, সন্তু ও এক টুকরো চাঁদ

চ তু র্থ খ ণ্ড : আগুন পাখির রহস্য, কাকাবাবু বনাম চোরাশিকারি,সন্তু কোথায় কাকাবাবু কোথায়, কাকাবাবুর প্রথম অভিযান, জোজো অদৃশ্য

প ঞ্চ ম খ ণ্ড : কাকাবাবু ও চন্দনদস্যু, কাকাবাবু ও এক ছদ্মবেশী, কাকাবাবু ও শিশু চোরের দল,কাকাবাবু ও মরণফাঁদ, কাকাবাবু ও ব্ল্যাক প্যান্থার, কাকাবাবু ও আশ্চর্য দ্বীপ ­­

ষ ষ্ঠ খ ণ্ড : কাকাবাবু ও সিন্দুক রহস্য, কাকাবাবু ও একটি সাদা ঘোড়া,এবার কাকাবাবুর প্রতিশোধ, কাকাবাবুর চোখে জল,কাকাবাবু আর বাঘের গল্প, আগ্নেয়গিরির পেটের মধ্যে
img
Sunil Gangopadhyay

সুনীল গঙ্গোপাধ্যায়-এর জন্ম ২১ ভাদ্র ১৩৪১ (৭ সেপ্টেম্বর, ১৯৩৪) ফরিদপুর, বাংলাদেশ শিক্ষা কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এ। টিউশনি দিয়ে কর্মজীবনের শুরু। তারপর নানা অভিজ্ঞতা। বীমা কোম্পানিতে অফিসার্স ট্রেনি, ইউনেস্কোর বয়স্ক শিক্ষা প্রচারের কর্মী, সরকারী অফিসের করণিক, অধুনালুপ্ত একটি দৈনিক সংবাদপত্রের বিভাগীয় সম্পাদক। প্রথম রচনা শুরু কবিতা দিয়ে। ‘কৃত্তিবাস’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। কবি হিসেবে যখন খ্যাতির চূড়ায়, তখন একসময় উপন্যাস রচনা শুরু করেন। প্রথম উপন্যাস : ‘আত্মপ্রকাশ’। শারদীয়া ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত। প্রথম কাব্যগ্রন্থ : ‘একা এবং কয়েকজন’। ছোটদের মহলেও সমান জনপ্রিয়তা। আনন্দ পুরস্কার পেয়েছেন বহু আগে, ১৯৮৩-তে পান বঙ্কিম পুরস্কার। ১৯৮৫-তে পান সাহিত্য আকাদমি পুরস্কার। ছদ্মনাম ‘নীললোহিত’। আরও দুটি ছদ্মনাম—‘সনাতন পাঠক’ এবং ‘নীল উপাধ্যায়’। প্রয়াণ: ২৩ অক্টোবর, ২০১২।

See all book by Sunil Gangopadhyay

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Mahakal || Dibaar Das || মহাকাল || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹600.00 ₹799.00

Kaltantra || Dibakar Das || কালতন্ত্র || দিবাকর দাস
  • 0 /5 (0)

Dibakar Das

₹206.00 ₹275.00