0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Jhakrachulo Pitter || Kaushik Mozumdar || ঝাঁকড়াচুলো পিটার || কৌশিক মজুমদার

  • 0 /5 (0)

SKU: JPKM01

₹188.00 ₹250.00

Stock Quantity: 10 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
১৮৪৪ সালের শীতকাল। কিছুদিন বাদেই বড়দিন। জার্মানির ফ্রাঙ্কফুর্টের নামকরা মনোবিদ ডা. হাইনরিখ হফমানের বছর তিনেকের ছেলে বেজায় বায়না ধরল নতুন বইয়ের জন্য। এক বরফ ঝরা সন্ধ্যায় ডা. হফমান তন্নতন্ন করে খুঁজেও একটা ভালো, শিশুদের উপযোগী বই পেলেন না কোথাও। অত্যন্ত বিরক্ত হলেন তিনি।
বাড়ি ফিরে ডা. হফমান নিজেই তুলি-কালি নিয়ে বসে পড়লেন। ঠিক করলেন নিজেই লিখে-এঁকে বই বানিয়ে উপহার দেবেন ছেলেকে। যেমন ভাবা, তেমন কাজ। ছেলেও খুশি। ক্রিসমাসে ডা. হফমানের বন্ধুরাও দেখলেন সে বই। মূলত তাঁদের চাপাচাপিতেই পরের বছর হফমান ছেপে প্রকাশ করলেন বইটি, নাম Lustige Geschichten und drollige Bilder mit 15 schon Kolorierten Tafeln Fur Kinder von 3-6 Jahren (ইংরেজি অনুবাদে যা দাঁড়ায় Funny Stories and Whimsical Pictures with 15 Beautifully Coloured Panels for Children Aged 3-6)। প্রকাশ মাত্রে গোটা জার্মানি জুড়ে অসম্ভব ভালো সাড়া জাগায় এ বই, দেখতে দেখতে দুটি সংস্করণ শেষ। তৃতীয় সংস্করণে (১৮৫৮) পাঠকদের সুবিধার জন্য বইয়ের নাম ছোটো করে রাখেন Der Struwwelpeter (ইংরেজিতে Stock-headed Peter)। ঠিক এ নামে কোন কবিতা নেই বইতে। কিন্তু বইয়ের দ্বিতীয় কবিতার চরিত্রটিকেই মলাটে স্থান দিয়ে তার নামেই বইয়ের নাম দেন হফমান। মজার কথা, নিজের অজান্তেই তিনি সৃষ্টি করলেন এক ইতিহাস। তাঁর এ বইটি এখনও পর্যন্ত জানা সর্বপ্রথম শিশুদের রঙিন ছবির বই বা picture book...
সেই বই এই প্রথমবার বাংলায়। একেবারে মূল ছবি সহ। মূল জার্মান থেকে।
  • Weight
    200 g
  • No. of Pages
    81
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2021
  • Publisher
img
Kaushik Majumdar

জন্ম ১০ এপ্রিল, ১৯৮১, কলকাতা। স্নাতক, স্নাতকোত্তর এবং পি. এইচ. ডি. তে সেরা ছাত্রের স্বর্ণপদক প্রাপ্ত। নতুন প্রজাতির ব্যাকটেরিয়া Bacillus sp. KM5 এর আবিষ্কারক। বর্তমানে ধান্য গবেষণা কেন্দ্র, চুঁচুড়ায় বৈজ্ঞানিক পদে কর্মরত এবং হাবড়া মৃত্তিকা পরীক্ষাগারের ভারপ্রাপ্ত আধিকারিক।
জার্মানী থেকে প্রকাশিত হয়েছে তাঁর লেখা গবেষণাগ্রন্থ Discovering Friendly Bacteria: A Quest (২০১২)। তাঁর কমিকস ইতিবৃত্ত (২০১৫), হোমসনামা' (২০১৮),মগজাস্ত্র (২০১৮), জেমস বন্ড জমজমাট (২০১৯), তোপসের নোটবুক (২০১৯), কুড়িয়ে বাড়িয়ে (২০১৯),নোলা (২০২০), সূর্যতামসী (২০২০), আঁধার আখ্যান (২০২০) ও নীবারসপ্তক (২০২১) এই সব দিনরাত্রি (২০২২), ধন্য কলকেতা সহর (২০২২), আবার আঁধার (২০২২), অগ্নিনিরয় (২০২২), হারানো দিনের গল্প (২০২৪), সিংহদমন (২০২৪), ডিটেকটিভ তারিণীচরণ (২০২৪), আরও একটি প্রবন্ধ সংকলন (২০২৫) সুধীজনের প্রশংসাধন্য। সরাসরি জার্মান থেকে বাংলায় অনুবাদ করেছেন ঝাঁকড়া চুলো পিটার (২০২১)। বাংলাদেশের আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে ম্যাসন সিরিজের বাংলাদেশ সংস্করণ (২০২২, ২৩), মৃত্যুস্বপ্ন (২০২৪), ডিটেকটিভ তারিণীচরণ (২০২৪) । সম্পাদিত গ্রন্থ সিদ্ধার্থ ঘোষ প্রবন্ধ সংগ্রহ (২০১৭, ২০১৮) ফুড কাহিনি (২০১৯), কলকাতার রাত্রি রহস্য (২০২০) সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে একাই একশো (২০২২), কলিকাতার ইতিবৃত্ত(২০২৩), বিদেশিদের চোখে বাংলা (২০২৪) এবং কলিকাতার নুকোচুরি (২০২৫)

See all book by Kaushik Majumdar

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book