0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Jack The Ripper || Kajal Bhattacharya || জ্যাক দ্য রিপার || কাজল ভট্টাচার্য

  • 0 /5 (0)

SKU: JTRKB01

₹262 ₹325 19% OFF

Stock Quantity: 10 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
লন্ডন, ১৮৮৮। বিশ্বজোড়া ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী সেই শহরের বৈভব তুলনাহীন। কিন্তু প্রদীপের নীচেই থাকে অন্ধকার। হোয়াইটচ্যাপেল ও স্পিট্যালফিল্ডের দারিদ্র্যলাঞ্ছিত অন্ধকার ছিল তারই প্রমাণ- যেখানে অপরাধ, নারী ও শিশুদের নির্যাতন এবং দেহব্যবসা ছিল নিতান্তই স্বাভাবিক ঘটনা। সেখানেই হঠাৎ শুরু হল এক অন্যরকম হত্যালীলা। খুনির শিকার হত হতভাগিনী দেহপসারিণিরা। তাদের দেহকে ছিন্নভিন্ন করে কুয়াশায় মিলিয়ে যেত অপরাধী। কে সে?

পোড়-খাওয়া পুলিশবাহিনী নাস্তানাবুদ হল। শৌখিন ও পেশাদার অনুসন্ধানকারীরা পাগল হয়ে গেলেন সেই হত্যাকারীর পরিচয় জানতে। সংবাদপত্রের দফতরগুলো ভেসে গেল চিঠি, অযাচিত উপদেশ, গালাগাল এবং দাবিতে। তাদেরই মধ্যে এল একটা অদ্ভুত কবিতা~

কসাই নইকো আমি, ইহুদিও নই, নই সোহো-চেলসির কোনো কাপ্তেন। রসিক বন্ধু আমি খাস আপনার; নাম জ্যাক দ্য রিপার; প্রণাম নেবেন।

খুনি একটা নাম পেল- যা কালের দুস্তর পারাবার পেরিয়ে এখনও আমাদের কাঁপিয়ে দেয়। কিন্তু কে ছিল সে?

এই নিয়ে লেখা হয়েছে অসংখ্য বই, হয়েছে সিনেমা থেকে ওয়েব-সিরিজ। তবে বাংলায়? নাহ্, এই খুনির আসল পরিচয় জানার কোনো চেষ্টা বাংলায় হয়নি এতদিন।

এবার হল। যে বইটা আপনি ধরে আছেন, সেটির লক্ষ্য ওই খুনির পরিচয় উদ্ঘাটন- সেও একেবারে সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে।
  • Weight
    400 g
  • No. of Pages
    206
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2021
  • Language
    Bengali
  • Publisher
img
Kajal Bhattacharya

.কাজল ভট্টাচার্যর জন্ম কলকাতায়, ১৯৭১ সালে। পড়াশোনা কলকাতায়। আধুনিক ইতিহাসে এম.এ.। সাংবাদিকতা ও জনসংযোগ বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা। লেখালেখির সূচনা কৈশোরে। প্রথম মুদ্রিত রচনা ১৯৮৪-তে একটি জনপ্রিয় বিজ্ঞান পত্রিকায়। এ ছাড়া লিখেছেন আনন্দবাজার, বর্তমান, যুগান্তর, দ্য স্টেটসম্যান পত্রিকা এবং বহু সাময়িকপত্রে। সংবাদপত্রে চাকরি দিয়ে পেশায় প্রবেশ, বর্তমানে রাজ্য সরকারের আধিকারিক। বই পড়তে, গান শুনতে এবং বেড়াতে ভালোবাসেন।

See all book by Kajal Bhattacharya

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

BEER SAVARKAR || Moni Bagchi || বীর সাভারকর || মণি বাগচি
  • 0 /5 (0)

Moni Bagchi

₹199 ₹260 23% OFF

Sharodiya Nabokollol 1433 (2026) || শারদীয়া নবকল্লোল ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹195 ₹250 22% OFF

Sharodiya Shuktara 1433 (2026) || শারদীয়া শুকতারা ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹199 ₹220 10% OFF

Amaavas || Tamoghna Naskar || অমাওস || তমোঘ্ন নস্কর
  • 0 /5 (0)

Tamaghna Naskar

₹249 ₹325 23% OFF

Blue Chair Ebong || Kousik Samanta || ব্লু চেয়ার এবং || কৌশিক সামন্ত
  • 0 /5 (0)

Koushik Samanta

₹234 ₹300 22% OFF

Mrityu Upotyaka
  • 0 /5 (0)

₹249 ₹320 22% OFF

TIN TIRIKKE NOY || Rupak Ghatak || তিন তিরিক্কে নয় || রূপক ঘটক
  • 0 /5 (0)

Rupak Ghatak

₹284 ₹380 25% OFF