0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Harr || Koushik Das || হাড় || কৌশিক দাশ

  • 0 /5 (0)

১৯৮৫। হারিয়ে যাচ্ছিল একের পর এক বাচ্চা। খালি হয়ে যাচ্ছিল মায়েদের কোল। কী ঘটেছিল ওই হারিয়ে যাওয়া বাচ্চাদের ভাগ্যে? জবাব রয়েছে ভয়ঙ্কর এক বাস্তবের উপরে ভিত্তি করে লেখা কাল্পনিক উপন্যাসে, যার নাম—হাড়!

SKU: HA01

₹300.00 ₹400.00

In Stock

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
This is a story of a dark, dark time...

এই কাহিনি অন্ধকার এক সময়ের কথা বলে। একটি নিউজপেপার কাটিং লেখককে নিয়ে গিয়েছিল সেই অন্ধকার, রক্তাক্ত অতীতে। যে অতীতে ভারত থেকে হাজার হাজার নরকঙ্কাল বৈধ ভাবে রফতানি হত বিদেশে।

১৯৮৫। হারিয়ে যাচ্ছিল একের পর এক বাচ্চা। খালি হয়ে যাচ্ছিল মায়েদের কোল। কী ঘটেছিল ওই হারিয়ে যাওয়া বাচ্চাদের ভাগ্যে?

জবাব রয়েছে ভয়ঙ্কর এক বাস্তবের উপরে ভিত্তি করে লেখা কাল্পনিক উপন্যাসে, যার নাম—হাড়!

রইল উপন্যাসের পাতা থেকে নেওয়া অংশবিশেষ...

আনন্দসংবাদ পত্রিকার নিউজরুম। কলকাতা।

সামনের রাইটিং প্যাডটার উপরে হিজিবিজি কাটছিলেন চিফ রিপোর্টার রতন গুপ্ত। টেবিলের উপরে গত কয়েক সপ্তাহের বিভিন্ন নিউজপেপারের কয়েকটি বিশেষ পাতা এদিক-ওদিক ছড়ানো। সবই জেলার খবর। কিন্তু একটু মন দিয়ে দেখলে বোঝা যাবে, একটা খবর সব পেপারেই রয়েছে। এবং, রয়েছে গত কয়েক সপ্তাহ ধরে।

ছোট ছোট বাচ্চা নিরুদ্দেশ হয়ে যাওয়ার খবর।

ঘটনাগুলো যেন বিচ্ছিন্ন নয়। একের পর এক বাচ্চা নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। তাদের এখনও খুঁজে পাওয়া যায়নি। গত এক মাসের হিসেবে সংখ্যাটা দুই অঙ্কে পৌঁছে গিয়েছে। দশ-বারোটা বাচ্চার কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। আর এই ঘটনাগুলো ঘটছে ওই বারাসত-দত্তপুকুর-হাবড়া-বনগা অঞ্চলে।

মহাত্মা গান্ধী ডিসট্রিক্ট, হিউস্টন, টেক্সাস, আমেরিকা।

...ম্যালকমের দিকে তাকিয়ে স্যাট জিজ্ঞেস করলেন, ‘‘ডিমান্ডটা ঠিক কত?’’

‘‘দু’হাজার পিস। মাস আটেকের মধ্যে জোগাড় করতে হবে।’’

স্যাট নীরবে তাকিয়ে রইলেন বন্ধুর দিকে। কোনও সন্দেহ নেই, কাজটা খুব চাপের।

ম্যালকম এবার তাঁর বন্ধুর হাতটা চেপে ধরলেন।

‘‘স্যাট, যে করেই হোক বাচ্চাদের কঙ্কালের সাপ্লাইটা বাড়াতেই হবে তোমাকে। ক্যালকাটায় কথা বলো। এখন যা সাপ্লাই হচ্ছে, তার চেয়ে বেশি মাল লাগবে। না হলে আমরা এই কম্পিটিশনের যুগে অনেক পিছিয়ে পড়ব।’’ একটু থেমে সাত্যকির চোখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে ম্যালকম কর্ভেট বললেন, ‘‘আর আমি কখনও দৌড়ে পিছিয়ে পড়তে চাই না। এই মার্কেট এখন বাড়ছে। যে করে হোক মার্কেটটা আমাদের ধরতেই হবে। এই কনট্র্যাক্টটা আমাদের পেতেই হবে।’’

সাত্যকি চ্যাটার্জি তখন চিন্তায় ডুবে। গভীর চিন্তায়।

সত্যি, সাপ্লাইটা বাড়াতে হবে। বাড়াতেই হবে।
  • Weight
    400 g
  • No. of Pages
    268
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2025
  • Publisher
img
Koushik Das

কৌশিক দাশের জন্ম ১৯৭২ সালের ১ জুলাই, কলকাতায়। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পাঠ গ্রহণের সময় আনন্দবাজার পত্রিকায় যোগদান। বর্তমানে আনন্দবাজার পত্রিকার ক্রীড়া বিভাগের সহকারী সম্পাদক। প্রথম উপন্যাস শয়তানের মা। ক্রিকেটের ম্যাচ ফিক্সিং এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে লেখা এই স্পোর্টস থ্রিলার আবির্ভাবেই বিপুল জনপ্রিয়তা অর্জন করে। বইটি পরবর্তীতে ইংরেজিতেও অনূদিত হয়। এর পর শক্তিরূপেণ, হাড়, করাচি প্রোজেক্ট, রক্তকরবী মার্ডারস- একের পর এক উপন্যাসে কৌশিক তাঁর মুনশিয়ানার ছাপ রেখেছেন। সিক্রেট সোসাইটি, স্পাই এজেন্সি, মিলিটারি ইন্টেলিজেন্স, কভার্ট অপারেশন নিয়ে অনুপুঙ্খ গবেষণা এবং অনবদ্য বর্ণনশৈলীর সুবাদে কৌশিকের স্থান এ মুহূর্তে একুশ শতকীয় বাংলা থ্রিলার সাহিত্যের একদম প্রথম সারিতে।

See all book by Koushik Das

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Galpa Samagra 3 || Avik Dutta || গল্প সমগ্র ৩ || অভীক দত্ত
  • 0 /5 (0)

Abhik Dutta

₹225.00 ₹300.00

Na Hoy Rohite Kachhe || Abhik Dutta || না হয় রহিতে কাছে || অভীক দত্ত
  • 0 /5 (0)

Abhik Dutta

₹224.00 ₹299.00

Hridayer Padmabone || Abhik Dutta || হৃদয়ের পদ্মবনে || অভীক দত্ত
  • 0 /5 (0)

Abhik Dutta

₹200.00 ₹250.00

Sera 45 | Sayak Aman | সেরা ৪৫ । সায়ক আমান
  • 0 /5 (0)

Sayak Aman

₹429.00 ₹550.00

Bibaswan 2 || বিবস্বান খণ্ড ২ || সোমজা দাস || Somja Das
  • 0 /5 (0)

Somja Das

₹263.00 ₹350.00