0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Harr : Abaar Atanka... || Harr Volume 2 || Koushik Das || হাড় খন্ড ২ || কৌশিক দাশ

  • 0 /5 (0)

SKU:

₹292 ₹390 25% OFF

Stock Quantity: 29 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
‘হাড়’ উপন্যাস যেখানে শেষ হয়েছে, তার কুড়ি বছরের পরের কাহিনি নিয়ে আসছে দ্বিতীয় খণ্ড— হাড় (আবার আতঙ্ক...)! পটভূমি এবার ২০০৫! এবার আরও অন্ধকারাচ্ছন্ন জগতের কাহিনি। আরও ভয়ঙ্কর ঘটনাক্রম।
শিয়ালদহ স্টেশন থেকে প্রতিনিয়ত হারিয়ে যায় শয়ে শয়ে শিশু। যাদের নিয়ে প্রশাসন থেকে পুলিশ, রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ, কারও মাথা ব্যথা নেই। কী ঘটে তাদের ভাগ্যে? বাচ্চারা ছাড়াও শিয়ালদহ চত্বর থেকে নিখোঁজ হয়ে যায় অনেক সহায়সম্বলহীন মানুষও। যাদের আর খোঁজ পাওয়া যায় না। যেন হাওয়ায় মিলিয়ে যায় তারা! কী হয় তাদের?
ইংল্যান্ডের ঐতিহ্যশালী সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’, ‘দ্য অবজার্ভার’ পর্যন্ত সাংবাদিক পাঠিয়ে খবর করেছিল শিয়ালদহ স্টেশনের বাচ্চাগুলোকে নিয়ে। কিন্তু তাতে কি অন্ধকারে আদৌ আলো ফেলা গিয়েছিল?
শিয়ালদহ-মৌলালি-বউবাজার অঞ্চলে কাজ করে অনেক স্বেচ্ছাসেবী সংস্থাও। আছে কয়েকটি মিশনারি সংস্থাও। যাদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ ধর্মান্তরণের। বলা হয়, বাচ্চাদের ক্রিশ্চান বানিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় এই সব স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে। তারপরে হারিয়ে যায় সেই সব বাচ্চাও। সত্যিই কি তাই?
বাস্তব ঘটনার উপরে ভিত্তি করে লেখা এই কাহিনি পাঠকদের নিয়ে যাবে এক ভয়ঙ্কর দুনিয়ায়। যেখানে ঘুরে বেড়ায় এক মানুষখেকো! লোপাট হয়ে যায় আস্ত মানুষ।
কী হয় তারপরে?
১৯৮৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আইন পাশ করে নিষিদ্ধ করে দেন মানুষের হাড়ের রফতানি। কিন্তু বৈধ ব্যবসা বন্ধ হয়ে গেলেও চোরা পথে ঠিকই পাচার হয়ে যায় মানুষের হাড়! নানা রাস্তা ঠিক বেছে নিয়েছে শয়তানরা। আর এবার শুধু হাড়ের রফতানি নয়, অর্থ উপার্জনের আরও ভয়ঙ্কর সব রাস্তা সামনে চলে এসেছে। যে রাস্তা ধরে হাঁটবেন আপনিও।
কুড়ি বছর পরে ফিরে আসছে ঝুমুর, সুচিত্রা, মেহবুব আলম।
আর ফিরে আসছে কালু।
পরিবার হারানোর পরে যার মন থেকে মুছে গিয়েছে দয়ামায়ার শেষ চিহ্নটাও। কালু এখন আর মানুষ নেই। কালু ফিরে আসছে ঝুমুরের দুনিয়ায়! কী হবে সেই সংঘাতের চূড়ান্ত পরিণতি?
এই কাহিনির একটা বড় চরিত্র স্বয়ং শিয়ালদহ স্টেশন। কত বছর ধরে তো যাতায়াত করেছেন শিয়ালদহ স্টেশন দিয়ে। কিন্তু অন্ধকারে চোখ গিয়েছে কখনও? কখনও খেয়াল করেছেন, কোন ভয়াল নাটক অভিনীত হয়ে চলেছে প্ল্যাটফর্মের আনাচে-কানাচে? 

হাড়-এর এই দ্বিতীয় পর্ব আপনাদের নিয়ে যাবে সেই অন্ধকার জগতে! যা আপনাদের একেবারে চোখের সামনে হলেও আড়ালে থেকে গিয়েছে। এবার সামনে আসবে সেই জগৎ...আর রক্তাক্ত হবেন পাঠকরা।
বইয়ের পাতায় খুঁজে নিন সেই ভয়াল জগতকে।
কিন্তু ওই যে বললাম, দুর্বল হৃদয় হলে এড়িয়ে যাওয়াই ভাল!
কালু আসছে...সময় শেষ হয়ে যাচ্ছে!
  • Weight
    350 g
  • No. of Pages
    250
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2025
  • Publisher
img
Koushik Das

কৌশিক দাশের জন্ম ১৯৭২ সালের ১ জুলাই, কলকাতায়। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পাঠ গ্রহণের সময় আনন্দবাজার পত্রিকায় যোগদান। বর্তমানে আনন্দবাজার পত্রিকার ক্রীড়া বিভাগের সহকারী সম্পাদক। প্রথম উপন্যাস শয়তানের মা। ক্রিকেটের ম্যাচ ফিক্সিং এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে লেখা এই স্পোর্টস থ্রিলার আবির্ভাবেই বিপুল জনপ্রিয়তা অর্জন করে। বইটি পরবর্তীতে ইংরেজিতেও অনূদিত হয়। এর পর শক্তিরূপেণ, হাড়, করাচি প্রোজেক্ট, রক্তকরবী মার্ডারস- একের পর এক উপন্যাসে কৌশিক তাঁর মুনশিয়ানার ছাপ রেখেছেন। সিক্রেট সোসাইটি, স্পাই এজেন্সি, মিলিটারি ইন্টেলিজেন্স, কভার্ট অপারেশন নিয়ে অনুপুঙ্খ গবেষণা এবং অনবদ্য বর্ণনশৈলীর সুবাদে কৌশিকের স্থান এ মুহূর্তে একুশ শতকীয় বাংলা থ্রিলার সাহিত্যের একদম প্রথম সারিতে।

See all book by Koushik Das

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Sharodiya Nabokollol 1433 (2026) || শারদীয়া নবকল্লোল ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹195 ₹250 22% OFF

Sharodiya Shuktara 1433 (2026) || শারদীয়া শুকতারা ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹199 ₹220 10% OFF

Brishti Homestay || Ribhu Mukhopadhyay || বৃষ্টি হোমস্টে || ঋভু মুখোপাধ্যায়
  • 0 /5 (0)

₹156 ₹200 22% OFF

Amaavas || Tamoghna Naskar || অমাওস || তমোঘ্ন নস্কর
  • 0 /5 (0)

Tamaghna Naskar

₹249 ₹325 23% OFF

Blue Chair Ebong || Kousik Samanta || ব্লু চেয়ার এবং || কৌশিক সামন্ত
  • 0 /5 (0)

Koushik Samanta

₹234 ₹300 22% OFF